Glow Touch By Nishi

Glow Touch By Nishi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Glow Touch By Nishi, Health/Beauty, Nurbag, Nurbag Madrasha Road, Narayanganj Sadar, Narayanganj.

27/06/2025

শুভ দুপুর 🌸🌿

25/06/2025
25/06/2025

আপনি কি জানেন, শ’য়তান দেরও নিজস্ব এক 'টাইমিং' থাকে?

ধরুন, সে আপনাকে এক ধরনের ওয়াসওয়াসায় ফেলে। আপনার মনে এমন এক সন্দেহ বা শর্ত তৈরি করে দেয়— "আজ যদি এই ঘটনাটা ঘটে, তাহলে অমুক ব্যাপারটা নিশ্চিত সত্য।"

তারপর সে ঠিক সময়মতো সেই ঘটনাটাই ঘটিয়ে দেয়—যাতে আপনি সেই সন্দেহ বা ভুল ধারণাকে সত্য মনে করেন।

একটা উদাহরণ দিই। ধরুন, কোনো জায়গায় দুটি দরজা আছে। হঠাৎ আপনার মনে এক খেয়াল জন্ম নেয় — "যদি আমার বন্ধু এই দরজার বদলে ওই দরজা দিয়ে আসে, তাহলে সে আমার শ'ত্রু।"

এই ভাবনাটা কি আপনার? বরং, সেটা আসলে শ’য়তানের ওয়াসওয়াসা।

এরপর সে আপনার বন্ধুর সঙ্গে থাকা ক্বারীন জ্বি'নের সাহায্যে এমনভাবে ঘটনার মোড় দেয়, এমন ওয়াসওয়াসা দেয় যে আপনার বন্ধু ঠিক অন্য কারণেই ওই দরজাটিই ব্যবহার করে।

আপনি তখন নিজের ভেতরের সন্দেহকে 'সত্য' ভাবেন। অথচ সত্যি বলতে, আপনি একটা ফাঁদে পড়েছেন।

এখন আরেকটি ভয়ংকর দিক দেখুন—

শ’য়তানকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, যে সে আপনার স্বপ্নকেও প্রভাবিত করতে পারে।

সে আপনাকে এমন এক খারাপ স্বপ্ন দেখাতে পারে, যা কেবলই তার পক্ষ থেকে এবং আবারও মনে ওয়াসওয়াসা দিতে পারে যে "ফুলদানিটা পড়ে গেলেই স্বপ্ন টা সত্য!"

এরপর সে ফুলদানি টা ফেলে দিতে পারে যাতে আপনি অস্থির হয়ে পড়েন৷ আপনি বিশ্বাস করে ফেলেন, "স্বপ্নটা সত্যিই ছিল!" এইভাবে শ’য়তান আপনাকে ধোঁকা দেয়—আপনার ভাবনা, বিশ্বাস, এমনকি বাস্তবতাকেও বিকৃত করে তোলে।

রাসুলুল্লাহ (ﷺ) এর যুগেও এক নারী সাহাবার চোখের পাতায় শ’য়তান বসে থাকত, যার কারণে তার চোখ কুটকুট করত৷ কেউ তাকে একটা শিকড় দিয়েছিল৷ সেটা ব্যবহার করলে কুটকুট অফ হয়ে যেত৷ শ’য়তান ইচ্ছে করেই চলে যেত যেন মানুষটা সেই শিকড়কে ভরসা করে৷

এই ‘যদি’ কথাটাই শ’য়তানের সব কাজকে সহজ করে দেয়। এই ‘যদি’ আপনার মধ্যে সন্দেহের বীজ বপন করে, সম্পর্ক নষ্ট করে, ঈমানকে দুর্বল করে।

তাই, যখনই মনে এমন ‘শর্তযুক্ত সন্দেহ’ আসে, তখনই ভাবুন— "এটা কি আমার চিন্তা, নাকি শ’য়তানের কৌশল?"

রাসুলুল্লাহ (ﷺ) বলেন,
"যখন তোমার মনে আসে যে 'যদি আমি এটা না করতাম, তাহলে এটা হতো না', তখন বলো: قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ (আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে)। কারণ ‘যদি’ শ’য়তানের কাজের দরজা খুলে দেয়।"
[সহীহ মুসলিম, ২৬৬৪]

04/06/2025

মুখের চামড়া ঝুলে যাওয়া ও বয়সের ছাপ কমানোর ৪টি ঘরোয়া উপায়:

১. ডিমের সাদা অংশ:
২০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। ত্বক টানটান হয়।

২. অ্যালোভেরা জেল:
প্রতিদিন ব্যবহার করুন, কোলাজেন বাড়ায়।

৩. কলা + মধু প্যাক:
১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন, ত্বক মসৃণ হয়।
গোলাপ জল + গ্লিসারিন: রাতে লাগিয়ে ঘুমান, ত্বক হাইড্রেট থাকে।

৪. অলিভ অয়েল/নারকেল তেল ম্যাসাজ: প্রতিরাতে ম্যাসাজ করুন, স্কিন টাইট থাকে।

31/05/2025

Keratin rebonding kora hochce.

31/05/2025

ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও
বাঁচার ইচ্ছে হয়!
কিন্তু ভাগ্যে সহায় হয় না,
তাই কেউ আমার ধ্বংসের
ধ্বংসাবশেষটাও কুড়িয়ে নেয় না!
আমার প্রতিক্ষার অবসান ঘটে না
তবুও আমি বেঁচে থাকি!

25/05/2025

যাকে বহুবার দেখার পরেও মন ভরে না,,,
তাকে দেখি না আজ বহুদিন 😥💔

24/05/2025

Eka thakar koshto ta kauke bujhate parbo na.!
Kar shathe ki equation milabo ? Jibonto lash howar bepar ta mathay khele na ! Kaj e thakle tired lage , rest nile living hell lage ! Bhai korbo ki ami? Adha mora hoye beche thakar je beparta🙂

19/05/2025

📌কোন কিছু ক্রমাগত চাইবার পরেও না পেলে, আল্লাহ এর ফায়সালার উপর সন্তুষ্ট থাকা মুমিনের ফিতরাত হওয়া উচিত।🌸

এমন অনেক অভিজ্ঞতা আছে, দেখেছি - মানুষ যা পাবার জন্য দুয়া করে, দুয়া কবুল না হওয়ায় অস্থির হয়ে যায়, অথচ পেয়ে গেলে তা স্বেচ্ছায় হারাতে চায়। যখন বুঝতে পারে এই প্রাপ্তি তার জন্য কল্যানকর নয়।

তাই চাইতে হবে। তিনি দিলে দিবেন। না দিলেও এতেই কল্যাণ। তিনি পরে দিবেন। বা অন্য কিছু দিবেন। বা আখেরাতে দিবেন। এটুকু কনফার্ম তিনি না দেওয়া করবেন না।

প্রয়োজন ধৈর্য্য। অসীম ধৈর্য্য। ধৈর্য্যের থেকে উত্তম আমাদের কিছু দেওয়া হয়নি।

জীবনে কোন এক ইস্যুতে একবার প্রচন্ড কষ্ট পেয়ে আফসোস করে যে মানুষকে বলতে শুনেছি

"কী পাপ করেছিলাম যে আমার সাথে এমন হলো? আমি কী এতই অপ্রিয় তোমার কাছে আল্লাহ? আমিই কেন? "

বিশ্বাস করুন, এর বছর খানেক পরে ঐ একই ইস্যুর ব্যাপারে বলতে শুনেছিলাম,

"কী এমন পূন্য করেছিলাম যে আমার সাথে এমনটা হয়েছিল। আলহামদুলিল্লাহ! আমার কোন আমলে খুশি হয়ে আমার এত বড় কল্যান করেছিলে তুমি হে আল্লাহ? এত বান্দা থাকতেও আমার মত অধমকে নিয়ে এতটা ভাবো তুমি ! "
______

জীবনের বিষয় গুলো এমনই। যা আপনার কাছে দুঃখের কারণ মনে হচ্ছে তাই সুখের কারণ হয়ে যাবে, যিনি রাত কে দিন করতে পারে তাঁর কাছে এটা খুবই সহজ যে তিনি আপনার জীবনের রাত গুলোকেও দিন করে দিবেন।
আমাদের রব যা যা করেন সব কিছুই আমাদের কল্যানের জন্যই হয়। হয়ত কল্যাণ টা সব সময় আমাদের জানা থাকেনা এই যা।
আমাদের অপছন্দনীয় কিছু যদি ঘটেও তবুও নির্দ্বিধায় বিশ্বাস রাখতেই হবে এতেই কল্যাণ।
আল্লাহ তায়ালা যেমন বলেন,

"...... অনেক সময় কিছু বিষয় অথচ তোমাদের কাছে অপছন্দনীয় কিন্তু হতেও পারে আমি তাতে তোমাদের জন্য কল্যান রেখেছি আর হতেও পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত তোমরা জানোনা, আল্লাহ জানেন।"
[ সূরা বাকারাঃ ২১৬]
তাই কোন কিছু অপ্রত্যাশিত ঘটে গেলে হুট করেই এর মানে বের করতে যাবেন না। কারণ উত্তর বা মানে খুজে না পেলে হতাশা চলে আসবে। ধৈর্য্য ধরে অপেক্ষা করুন, সালাতের মাধ্যমে সাহায্য চান, সময় মত উত্তর পেয়ে যাবেন ইন শা আল্লাহ। সব স্পষ্ট হয়ে যাবে আপনার সামনে ।
অবশ্যই ধৈর্য্যও এত সহজ নয় আর এভাবে সাহায্য চাইতেও সবাই পারেনা । আল্লাহ তায়ালা যেমন বলেন,

"আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের জন্য কঠিন।"[সূরা বাকারাঃ ৪৫]
এবং ১৫৩ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, যারা বিশ্বাসী তারা এভাবে সাহায্য চাইলে তিনি পাশে থাকার, সাহায্যের ওয়াদা দিচ্ছেন।

আল্লাহ তায়ালাই প্রথমে বলে দিয়েছেন বিনয়ী না হলে আপনার জন্য এভাবে আল্লাহর সাহায্য চাওয়া কঠিন, তবে আপনি বিনয়ের সাথে তা পারলে, ব্যাস। আল্লাহ তায়ালার সাহায্য আসবেই।
যখন আপনার অপছন্দনীয় কিছু ঘটেই যায়, তখন এই ভেবে খুশি হউন যে আপনার ইচ্ছে বাস্তবায়িত হয়নি, আপনার রবের ইচ্ছে বাস্তবায়িত হয়েছে।

তার মানে আপনার জীবনের ব্যাপারে আপনার পরিকল্পনা তাঁর পছন্দ হয়নি। তিনি অন্যরকম পরিকল্পনা করে রেখেছেন।
অবস্থা দৃষ্টে ঘটনা একরকম মনে হলেও অধিকাংশ ক্ষেত্রেই ঘটে তার উল্টোটা। নবী রাসূলগণের উদাহরনই দেখি না!
//
মুসাকে (আ) নদীতে ভাসিয়ে দেওয়ার জন্যে তাঁর মাকে নির্দেশ দেওয়া হয়েছিল; ইউসুফকে (আ) মেরে ফেলার জন্যে কূপে নিক্ষেপ করা হয়েছিল; ঈসা (আ) এর মা মারইয়াম কোন পুরুষের স্পর্শ ছাড়াই অলৌকিকভাবে সন্তান জন্ম দিয়েছিলেন; আয়েশাকে (রা) মিথ্যা কলঙ্কে অভিযুক্ত করা হয়েছিল; ইউনুসকে (আ) তিমি মাছ গিলে ফেলেছিল; ইব্রাহীমকে (আ) আগুনে নিক্ষেপ করা হয়েছিল; মুহাম্মাদ (সা) এর প্রিয়তমা স্ত্রী খাদিজার (রা) মৃত্যু বরণ করা; সালামাহ্‌ (রা) ভেবেছিলেন যে, আবু সালামাহ্‌ (রা) থেকে উত্তম আর কেউ হতে পারবে না; একবার ভেবে দেখুন তো, এই ঘটনাগুলো ঘটার সময় লোকেরা কী ভেবেছিল আর পরবর্তীতে ঘটনাগুলো কোন দিকে মোড় নিয়েছিল !!
//
আমার আপনার জীবনও আল্লাহ তায়ালার পরিকল্পনার বাইরে নয়।
আমরা তা-ই চাই, যা আমরা পছন্দ করি। কিন্তু আল্লাহ্‌ রাব্বুল আলামীন তা-ই ঘটান যা তিনি ইচ্ছা করেন।

এবং আল্লাহ তায়ালার পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। [সুরা আলে ইমরানঃ ৫৪]
এবং
...শীঘ্রই আপনার রব আপনাকে এত প্রতিদান দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। [সুরা দোহাঃ ৯৩]

এগুলো স্বান্তনা মনে করবেন না। এগুলো রবের বাণী, বিশ্বজগতের একক ক্ষমতাধর মহান প্রতিপালক রাব্বুল আলামীন এর বাণী।
আর রবের বাণী তাঁর স্বত্তার মতই চিরন্তন সত্য। কোন সন্দেহ নেই রবের বাণীই বিশ্বাসী দের জন্য পথ প্রদর্শক ও হিদায়াত।

"এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত।"❤️
©

16/05/2025

কবিতা : মেলা
আহসান হাবিব
#ভাইরালভিডিওシ #ভাইরাল #কবিতা

14/05/2025

তুমি যখন কাঁদো,
মানুষ বলে “ভালো থাকো”
কিন্তু আল্লাহ বলেন-
“আমি তোমার কান্না শুনি,
তুমি শুধু ফিরে এসো”।

তুমি যখন হতাশ হও,
মানুষ পাশে থাকে না,
কিন্তু আল্লাহ বলেন-
“আমি তোমার থেকেও কাছে,
তুমি শুধু ডেকে বলো”।

তুমি যখন পাপ করো,
মানুষ বিচার করে,
আল্লাহ তখনো বলেন-
“ফিরে এসো,
আমি মাফ করতে ভালোবাসি”।

তুমি কতবার মুখ ফিরিয়েছ,
আল্লাহ একবারও মুখ ফেরাননি।
তুমি শুধু এবার একটু মন খুলে বলো,
“হে আল্লাহ,আমি ফিরে এসেছি-ক্ষমা করো।

Want your business to be the top-listed Beauty Salon in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Nurbag, Nurbag Madrasha Road, Narayanganj Sadar
Narayanganj
1421