Ryan Mehedi Art

Ryan Mehedi Art

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ryan Mehedi Art, Narsingdi.

28/01/2024

মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে'।

ছেলেটা বললো, 'কি কাজ?'

- 'এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো। সে ফিরে এলে তার বাবা বললো, 'ঘড়ির দোকানদার কতো টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে?'

ছেলেটা বললো, 'একশো টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই'।

বাবা বললেন, 'এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো৷ ফিরে এলে তার বাবা জানতে চাইলো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?'

বাবা হাসলেন। বললেন, 'এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই'শতো বছর আগের'।

ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়! তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে'।

ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, 'আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকার মূল্য বুঝবে...'।
collected

02/01/2024
29/12/2022

__বেনামাজীর শাস্তিঃ😥
নামাজ ত্যাগ করলে, নিয়মিত আদায় না করলে তার উপর ১৫টি আজাব নাজিল হবে...
★ দুনিয়াতে ৬টি,
★ মৃত্যুর সময় ৩টি,
★ কবরের মধ্যে ৩টি,
★ হাশরের মাঠে ৩টি।

__দুনিয়াতে ৬টি আজাব হলো-
(১) বেনামাজীর হায়াত কমে যাবে।
(২) বেনামাজীর জীবনে বরকত হবে না।
(৩) বেনামাজীর চেহারার সৌন্দর্য্য থাকবে না।
(৪) বেনামাজীর কোন দোয়া কবুল হবে না।
(৫) বেনামাজীর সব নেকী বরবাদ হবে।
(৬) বেনামাজীর নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে।

__মৃত্যুর সময় ৩টি আজাব হলোঃ
(১) বেনামাজীকে মৃত্যুর সময় অপমানিত, লাঞ্ছিত ও শিদ্দাত (অতিকষ্ট) দিয়ে জান বের করা হবে।
(২) বেনামাজী ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে।
(৩) বেনামাজী পিপাসার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে।

__কবরের মধ্যে ৩টি আজাব হলোঃ
(১) বেনামাজীর কবর চেপে আসতে থাকবে এবং তাকে পিষতে থাকবে। এতে তার এক পাজরের হাঁড় আরেক পাজরের হাড়েঁর সাথে মিশে যাবে।
(২) বেনামাজীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে।
(৩) বেনামাজীর কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে।

__হাশরের মাঠে তিনটি আজাব হলোঃ
(১) বেনামাজীকে আল্লাহ পাক গজবের সাথে ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তার খোঁজ করতে থাকবে।
(২) বেনামাজীর ত্রিশ হাজার বছরের পুলসিরাতের রাস্তা হিরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হবে। বেনামাজী যখন সেই পুলের উপরে পা রাখবে সংগে সংগে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে।
(৩) আল্লাহ বেনামাজীর জন্য “ওয়াইল” নামক দোযখ ঠিক করে রেখেছেন।

__আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সঠিক পথ প্রদর্শন করুন। নামায পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আসুন, আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করি।
আমিন।।।
রাসূল (সাঃ) বলেন,
আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে।
অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
[আবু দাউদঃ ৫১৫]

02/05/2022

Welcome

02/05/2022

Welcome 🥰

Photos from Ryan Mehedi Art's post 29/05/2021

আজ আবার দিলাম মেহেদী 😍😍😍

26/05/2021

❤❤❤😍😍

Want your business to be the top-listed Beauty Salon in Narsingdi?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Narsingdi