A Small Effort To Acquire Knowledge
"আলোকিত প্রজন্ম, আলোকিত জাতি"
# #জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্বঃ
# #সূচনাঃ প্রত্যেক মানুষেরই জীবনের একটি লক্ষ্য থাকা
উচিত। লক্ষ্যবিহীন জীবন মাঝিবিহীন নৌকার মতোই। মাঝিবিহীন নৌকা যেমন স্রোতের টানে ভেসে চলে, লক্ষ্যবিহীন জীবনও তেমনি সংসার সমুদ্রে ভেসে চলে। প্রত্যেক মানুষকে তাই জীবনের শুরুতেই লক্ষ্য স্থির করে নিতে হয়। জীবনের লক্ষ্য নির্দিষ্ট না থাকলে জীবন সংগ্রামে সাফল্য লাভ করা যায় না। স্থির লক্ষ্যে কঠিন সাধনার মধ্যদিয়ে নির্দিষ্ট ধারায় এগিয়ে যেতে পারলে জীবনে সার্থকতা আসবেই।
# #লক্ষ্য নির্বাচনঃ মানুষ তার জীবনের নানা স্বপ্ন দেখে শৈশব-কৈশোরের দিনগুলোতে। অনাগত দিনের কর্মধারার বহু প্রতিচ্ছবিই আঁকা হয়ে যায় তার কল্পনায়, তার স্বপ্নে। এ স্বপ্ন কখনো বাস্তবে রূপায়িত হয়, কখনো হয় না। তবু স্বপ্ন দেখতে হয়- জীবনের লক্ষ্য- পথের স্বপ্ন। এ লক্ষ্যপথই জীবনের গতিপথ নির্দেশ করে। স্কুল জীবনেই এ লক্ষ্য নির্ধারিত হওয়া দরকার। যাতে এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তোলা যায়। অত্যন্ত সতর্কতার সঙ্গে জীবনের লক্ষ্য নির্ধারণ করা দরকার। পৃথিবীতে সব মানুষ সমান নয়, সকলের রুচি-দক্ষতাও একরকম নয়। মত, আদর্শ, রুচি, চিন্তাধারা ইত্যাদিতে মানুষে-মানুষে পার্থক্য থাকে। তাই এক একজনের পছন্দ- অপছন্দ এক এক রকম। কেউ চায় অর্থ, কেউ চায় যশ, আবার অনেকেই চায় জ্ঞানের সাধনায় জীবন উৎসর্গ করতে। প্রত্যেকের জীবনের লক্ষ্য সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত রুচির উপর নির্ভরশীল। কখনো কখনো দেখা যায়, অভিভাবকেরা তাদের সন্তানদের বৃত্তি নির্বাচনে প্রভাব বিস্তার করে। এটা কিন্তু ঠিক নয়। প্রত্যেকেরই উচিত অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের আগ্রহ, মেধা ও রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনের লক্ষ্য নির্বাচন করা।
24/03/2024
# #জীবন নিয়ে অনুপ্রেরণামূলক কিছু কথাঃ পর্ব-০২ঃ
# is during our darkest moments that we must focus to see the light.
# #অর্থঃ আমাদের সবচেয়ে অন্ধকার সময়ে,আমাদের আলো দেখার জন্য মনোনিবেশ করা উচিৎ।
# not go where the path may lead, go instead where there is no path and leave a trial.
# #অর্থঃসেখানে যেওনা যেইখানে পথ নিয়ে যায়, পরিবর্তে সেখানে যাও যেখানে কোন পথ নেই এবং একটি পথচিহৃ ছেড়ে দাও।
# will face many defeats in life,but never let yourself be defeated.
# #অর্থঃআপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন,কিন্তু নিজেকে কখনও পরাজিত হতে দেবেন না।
# only true wisdom is in knowing you know nothing.
# #অর্থঃএকমাত্র সত্য জ্ঞান আপনি কিছুই জানেন না তা জানার মধ্যে রয়েছে।
# isn’t about finding yourself. Life is about creating yourself.
# #অর্থঃজীবন নিজেকে সন্ধান করার ব্যাপারে নয়,জীবন নিজেকে সৃষ্টির ব্যাপারে।
# 't dwell in the past, don’t dream of the future, concentrate the mind on the present moment.
# #অতীতে বাস করবেন না,ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না,বর্তমান মুহুর্তে মনকে একাগ্র করুন।
# anything else, preparation is the key to success.
# #অর্থঃঅন্য যে কোনও কিছুর আগে প্রস্তুতিই সাফল্যের মূল চাবিকাঠি।
# to be a rainbow in someone's cloud.
# #অর্থঃকারও মেঘে রংধনু হওয়ার চেষ্টা করুন।
# are not stop signs, they are guidelines.
# #অর্থঃসমস্যাগুলি থামার লক্ষণ নয়,তারা নির্দেশিকা।
# the mind of man can conceive and believe, it can achieve.
# #অর্থঃমানুষের মন যা ধারণা ও বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে।
# know what we are, but know not what we may be.
# #অর্থঃআমরা কী তা আমরা জানি তবে আমরা কি হতে পারি তা আমরা জানি না।
# resides not in possessions, and not in gold, happiness dwells in the soul.
# #অর্থঃসুখ সম্পদের মধ্যে থাকে না, সোনায় নয়,সুখ আত্নায় বাস করে।
# up one idea, Make that one idea your life-think of it, dream of it, live on that idea, Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success.
# #অর্থঃএকটি ধারণা গ্রহণ করুন, সেই ধারণাটিকে আপনার জীবন বানান-এটি ভাবুন,এটির স্বপ্ন দেখুন, সেই ধারণার উপরে বাস করুন। মস্তিষ্ক, পেশী,স্নায়ু,আপনার দেহের প্রতিটি অঙ্গকে এই ধারণাটি পূর্ণ করতে দিন এবং প্রতিটি অন্যান্য ধারণাটি একা ছেড়ে দিন। এটিই সাফল্যের পথ।
# #সংগৃহীত।
A Small Effort To Acquire Knowledge "আলোকিত প্রজন্ম, আলোকিত জাতি"
# #জীবন নিয়ে কিছু উক্তিঃ
# #জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী।
# #প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিৎ, যেন আজই জীবনের শেষ দিন।
# #জীবন মানে ক্রমাগত,মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
# #আমরা যদি সময়ের যত্ন নিই,তবে সময় আমাদের জীবনের যত্ন নিবে।
# #জীবনে সব লড়াই একাই লড়তে হয়,মানুষ কেবল স্বান্তনাই দিয়ে যায়,সাথে কেউ থাকে না।
# #জীবন নিয়ে বেশি ভাববেন না,জীবন নিয়ে যত বেশি ভাববেন তত জটিলতা বাড়বে।
# #স্বপ্নপূরনই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলো,স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।
# #জীবন যত সামনের দিকে যাবে,ততই কঠিন হতে থাকবে।
# #যেখানে পরিশ্রম নেই,সেখানে সাফল্যও নেই।
# #সংগৃহীত।
18/03/2024
# #ফুলের মতো প্রবিত্রতা অর্জন করতে হলে, সর্বপ্রথমে নিজের কলুষিত হৃদয়টাকে প্রবিত্র করুন।
# #সেই ব্যক্তিই মহৎ,যিনি পরের সমালোচনা না করে, নিজের সমালোচনা করে।
# #কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে,দূরে সরিয়ে দিবে,তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না।কারণ আল্লাহ সুবহানাহু তা'আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে দিয়ে, তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।"
# #ড: বিল্লাল ফিলিপ্স।
# #বিষয় : তাকদীর : পার্ট: ০১ : আবদুল্লাহ্ ইবনু মাসঊদ ( রা:) থেকে বর্ণিত : তিন বলেন, সত্যবাদী ও সত্যবাদী স্বীকৃত রাসূলুল্লাহ ( সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমাদের প্রত্যেকই আপন,আপন মার্তৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত শুক্র হিসেবে জমা থাকে। তারপর ঐরকম চল্লিশ দিন রক্তপিণ্ড,ঐরকম চল্লিশ দিন গোশত পিন্ডকারে থাকে। তারপরে আল্লাহতা'আলা একজন ফেরেশতা পাঠান এবং তাকে রি্যক, মৃত্যু, দূর্ভাগ্য ও সৌভাগ্য এই ৪ টি বিষয় লেখার জন্য আদেশ দেয়া হয়। তিনি আরও বলেন আল্লাহর কসম! তোমাদের মাঝে যে কেউ অথবা বলেছেন, কোন ব্যক্তি জাহান্নামীদের আমল করতে থাকে। এমনকি তার ও জাহান্নামের মাঝে মাত্র এক হাত বা এক গজের তফাৎ থাকে।এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে, আর তখন সে জান্নাতীদের আমল করতে থাকে। ফলে সে জান্নাতে প্রবেশ করে। আর এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে।এমনকি তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাত অথবা দুই হাত তফাৎ থাকে।এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে আর অমনিবসে জাহান্নামীদের আমল শুরু করে দেয়। ফলে সে জাহান্নামে প্রবেশ করে। আবু আবদুল্লাহ ( বুখারী র:) বলেন যে আদাম তার বর্ননায় কেবল এক গজ বলেছেন।
# #০১: তাকদীরের ভাল মন্দের উপর বিশ্বাস করা ঈমানের একটি অন্যতম রুকন। ( ফাতাহুল বারী)
# #০২: অতীতে যা ঘটেছে,বর্তমানে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সবই আল্লাহতা'আলার চোখের সামনে রয়েছে। অতীত,বর্তমান এবং ভবিষ্যৎ সবই তিনি সমানভাবে জ্ঞাত। প্রত্যেকটি মানুষ কখন জন্মাবে, কখন মরবে আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন মূহুর্তে কোন আমল করবে সবই তাঁর জানা। মাতৃগর্ভে ১২০ দিন পর আল্লাহতা'আলা ফেরেশতা পাঠিয়ে লিখিয়ে দেন কতটা রিযিক সে পাবে, কখন কোথায় মরবে, সে জান্নাতী হবে না জাহান্নামী হবে। তিনি তো সবই জানেন, আর তাই তিনি লিখিয়ে দেন।ভাগ্যে লিখে দেওয়ার কারনে কেউ জান্নাতী বা জাহান্নামী হয় না,নিজের আমলের কারনেই জান্নাতী অথবা জাহান্নামী হয়।বান্দার ভবিষ্যৎ সম্পর্কিত আল্লাহর জানা কথাগুলো আগেই লিখে দেওয়ার নামই তাকদীর। তাকদীর গড়ার দায়িত্ব বান্দার। তাকদীর গড়ার স্বাধীনতা আল্লাহতা'আলা তার বান্দাকে দিয়ে রেখেছেন।আল্লাহ বলেন কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যে পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন না করে ( সূরা রাদ আয়াত: ১১)।
"প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে,
অত:পর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।"
( সূরা : আল-আনকাবূত-৫৭)
"স্বপ্ন সেটা নয় যেটা মানুষ,
ঘুমিয়ে ঘুমিয়ে দেখে;
স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা,
মানুষকে ঘুমাতে দেয় না।"
# #এপিজে আব্দুল কালাম # #
"নিশ্চয় আল্লাহতাআলা সবচেয়ে উত্তম পরিকল্পানাকারী।"
( সূরা আনফাল : ৩০)
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Natore
6400
