Volg By Jui
Welcome To My Volg by Jui ��
বড় ছেলের হাতের তৈরি মিষ্টি দই, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা
তোমাকে ভালোবাসি—এই কথাটা তোমাকে বোঝাতে না পারার কষ্ট আসলেই ভয়ংকর। মনে হয়, বুকের ভেতর আটকে আছে হাজারো অনুভূতি, কিন্তু মুখে এসে থেমে যায়। প্রতিদিনই ইচ্ছে হয় তোমাকে বলে দেই, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তোমাকে ছাড়া আমার পৃথিবী কতটা ফাঁকা। কিন্তু জানি, হয়তো বললেই সবকিছু বদলে যাবে, হয়তো তুমি দূরে সরে যাবে… তাই চুপ করে থাকি। এই চুপ থাকাটাই সবচেয়ে বড় যন্ত্রণা। তোমার সামনে হাসলেও, ভেতরে যেন একটা ঝড় বইতে থাকে। তুমি কখনো বুঝবে না, তোমার একটুখানি হাসি আমার দিনের সব ক্লান্তি মুছে দেয়, তোমার একটুখানি অবহেলা আমার পুরো পৃথিবী অন্ধকার করে দেয়। ভালোবাসাটা বোঝাতে না পারার কারণে আমি প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলছি, অথচ তোমার সামনে আমি ঠিকই স্বাভাবিক অভিনয় করছি। যদি কখনো বুঝতে পারো, আমি শুধু চাইবো তুমি জানো—আমি নীরবে, গভীরভাবে, নিঃশর্তভাবে তোমাকে ভালোবেসেছি।
বড় ছেলের হাতে তৈরি পুডিং 👌👌👌
মানুষের জীবনে সবচেয়ে বড়ো একটা লস কী, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে আপনি একদিন তীব্রভাবে ভালোবাসতেন। তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত। যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে- আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে। আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসত, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি একদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসত, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর কোনও ব্যথা ছাড়াই জ্বালাপোড়া করবে। পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন,
আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জনও পাবেন না। বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।
আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়। আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতে দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়। এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপুরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না। মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতো নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে
থেকে যেতে চায়। কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে। অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে বা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিকই সরিয়ে নিয়
যে আমি একসময় হেসে উঠতাম,অল্প কথায় খুশি হয়ে যেত, সে আমি কোথায় হারিয়ে গেল? আয়নায় তাকিয়ে দেখি, চেনা মুখ, অচেনা মানুষ। চোখের নিচে ক্লান্তির দাগ, ভেতরে জমে থাকা না বলা অনেক না-বলা কথা।
কখন যে বদলে গেছে নিজেই জানিনা, অভিমান জমছে অভ্যাসের মতো, নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। সব কিছু ঠিক আছে চারপাশে, তবুও নিজের ভেতরেই কিছু ঠিক নেই। নিজেকে খুঁজতে খুঁজতে আজকাল নিজেকেই হারিয়ে ফেলি
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,, সুবহানআল্লাহ সুবহানআল্লাহ সুবহানআল্লাহ সুবহানআল্লাহ সুবহানআল্লাহ সুবহানআল্লাহ সুবহানআল্লাহ,, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর,, আল্লাহু আকবর,, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ,
আজকে চারপাশে কুয়াশায় ডুবে আছে
আমার বেগুনি রানী
04/05/2025
আমার সাদারানী🥰🥰
Click here to claim your Sponsored Listing.
