etc Nahid
জানা, অজানা এবং ভিন্ন কিছু - সবমিলিয়েই etc Nahid
10/07/2026
বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো স্পেন...
10/07/2026
১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম...
10/07/2026
📛নিউজ📛
টানা পাঁচ দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার অন্তত ১১টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়েছে এবং বসতবাড়িতে পানি ওঠায় মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটছেন। প্রায় ৬০ ঘণ্টা ধরে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সুপেয় পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।
বন্যার মধ্যে ফায়ার সার্ভিসের এক মানবিক উদ্ধার অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় গলায় সমান পানির মধ্য দিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য বড় একটি পাতিলে করে ৮ মাস বয়সী এক শিশুকে নিরাপদে উদ্ধার করেন। এদিকে, কৃষি ও মৎস্য খাতে শতকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
©️ etc Nahid
09/07/2026
মরক্কো কে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স...
09/07/2026
৬৬ মিনিটে দেম্বেলের গোলে ২-০ ব্যাবধানে এগিয়ে ফ্রান্স...
09/07/2026
৫৯ মিনিটে এম বাপ্পির গোলে ১-০ ব্যাবধানে এগিয়ে ফ্রান্স...
09/07/2026
গোলশূন্য সমতায় বিরতিতে ফ্রান্স-মরক্কো...
09/07/2026
🛑নিউজ🛑
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে চরম উত্তেজনা, সংঘ'র্ষ ও প্রা'ণহা'নির ঘ'টনা উদ্বেগজনক হারে বাড়ছে। খেলা নিয়ে কথা কাটাকাটি, ফেসবুকের কমেন্ট যু'দ্ধ, পতাকা টাঙানো এবং বড় পর্দায় খেলা দেখা কেন্দ্র করে সৃষ্ট স'হিংসতায় এখন পর্যন্ত অন্তত ১২ জনের প্রা'ণহানি হয়েছে এবং শতাধিক মানুষ আ'হ'ত হয়েছেন। সর্বশেষ কুমিল্লার ঘটনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্যক্তিগত শ'ত্রুতা ও অতিরঞ্জিত আবেগের জেরে মৃত্যুতে জনমনে ব্যাপক আত'ঙ্ক সৃষ্টি হয়েছে।
বিভিন্ন স্থানে সং'ঘ'র্ষ ও নি'হ'তের ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ছু'রিকাঘা'ত, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, সড়ক দু'র্ঘ'টনা ও অতি উত্তেজনায় স্ট্রো'ক। টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মুহম্মদ আসাদুজ্জামান সাদীসহ বিশিষ্টজনরা ফুটবল খেলাকে কেবল বিনোদনের উপকরণ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন। অতি আবেগ ও সহিংসতার পথ পরিহার করে সকল স্তরের নাগরিকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
©️ etc Nahid
09/07/2026
পাবনা জেলা ও উপজেলা সমূহের মসজিদ সংখ্যা...
09/07/2026
🛑নিউজ🛑
পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কে'টে হ'ত্যা করেছে দু'র্বৃ'ত্তরা। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী কবরস্থান সংলগ্ন কাছিকাটা সড়কে এ ঘটনা ঘটে। নিহত নাছের আলী হরিপুর ইউনিয়নের আগাশোয়াইল টলটলিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে ফেরার পথে দু'র্বৃ'ত্তরা তার গতিরোধ করে ধা'রা'লো অ'স্ত্র দিয়ে গলা কে'টে হ'ত্যা করে। প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে গিয়ে লুটিয়ে পড়েন। পুলিশ ঘট'নাস্থল থেকে ম'রদে'হ উ'দ্ধার করে ময়নাত'দন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের ম'র্গে পাঠিয়েছে। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছি'ন'তা'ইয়ের উদ্দেশ্যে এই হ'ত্যাকা'ণ্ড চালানো হয়েছে। পুলিশ ঘটনার তদ'ন্ত ও জড়িতদের গ্রে'প্তারে অভিযান শুরু করেছে।
©️ etc Nahid
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Pabna
6630
