Flawsome sumu
Personal reflections, lifestyle tips and creative expression.
25/05/2026
এই মাইয়ার কাহিনী দেইখা যারা যারা জামাই এবং বফ এর সাথে জগড়া করছ ,কথা শুনাইছ তারা তারা নিজ দায়িত্বে জামাই এর কাছে ক্ষমা চেয়ে নিও আর বফ এর কাছে ক্ষমা না চাইলে ও হবে কারন ওইগুলা চিরস্থায়ী না ও হতে পারে🫢🫢🫢
25/05/2026
কেউ বলে টুইনিং ,কেউ বলে কপি।
একচুয়াল তোমার মানসিকতা কতোটুকু সুন্দর তারপর উপর নির্ভর করে তোমার কথা বলার বচন-ভঙ্গী।
তোমার মানসিকতা সুন্দর থাকলে পৃথিবীর অপর প্রান্তের মানুষ টার সাথে ও মিলেমিশে বন্ধুর মতো থাকা যায়।
🌸💗🌸
Life is short, smile while you still can✨
21/05/2026
কাহিনী হয় এক জায়গায় আর আতঙ্ক শুরু হয় আমার বাসায়। যা হয়েছে তা অবশ্যই দুঃখজনক, কিন্তু আমার মা আর আমার ভাই এত প্যানিক করে। আমার মা পারলে আমাকে পেটের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে রাখে(i mean ) আমি যেখান থেকে আসছি , আর আমার ভাই পারলে জেলখানায় ঢুকিয়ে শিকল দিয়ে রাখে। তাদের প্যানিক করা স্বাভাবিক, কিন্তু এতে চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরি হয় লাইক খাঁচার পাখি।
এই অব্দি ও ঠিক আছে, কিন্তু আমার মা একটা বন্ধু-বান্ধব ফোন দিলেও সে পারলে প্যানিক অ্যাটাক করে। আর তার ওই প্যানিক অ্যাটাক দেখলে আমিও প্যানিকড হয়ে যাই।
আমার ভাই যেহেতু ডিফেন্সে জব করে, চোখের সামনে হাজার একটা অপরাধ দেখা এবং তা দমন করা তার দৈনন্দিন কাজের অংশ। বলতে গেলে সারাদিন এগুলার ভিতর থাকতে হয় । সে যদি এগুলার ভিতর থেকে ও তার পরিবারের সদস্য দের নিয়া এতো টা আতঙ্কিত হয়, প্যানিক হয়, তাহলে আর দশটা সাধারণ পরিবারের সদস্যরা কতটা আতঙ্কিত হয়!
🧷(মেয়েরা আজকের দিনে সেভ কোথায় আর সেই চিন্তায় আতঙ্কিত প্রতেগ টা মেয়ের পরিবারের সদস্য )🧷
Click here to claim your Sponsored Listing.
