Ani Jahan Pia
Hi! everyone.
Myself Ani Jahan Pia
I make content about makeup and skin care.I basically take classes on makeup .you can directly complete your makeup courses by me .
15/05/2026
আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে জীবন চলছে,কিন্তু কিছুই আর ভালো লাগছে না?
আগে যেসব জিনিসে আনন্দ পেতেন—গান শুনতে,প্রিয় মানুষের সাথে কথা বলতে,বাচ্চার হাসি দেখতে,বন্ধুদের সাথে সময় কাটাতে,নামাজ পড়তে,
ঘুরতে যেতে বা নিজের পছন্দের খাবার খেতে…
এখন সেগুলোও
ভেতরে কোনো অনুভূতি তৈরি করে না।
অনেকেই তখন নিজেকে বলে
“আমি এত ungrateful কেন?”
“আমার তো সব আছে, তবুও ভালো লাগছে না কেন?”
“আমি কি খারাপ মানুষ হয়ে যাচ্ছি?”
কিন্তু Psychology তে
এই অনুভূতির একটা নাম আছে —Anhedonia।
Anhedonia মানে হলো —
আগে যেসব জিনিসে আনন্দ,
আগ্রহ বা emotional connection অনুভব হতো,
সেগুলো থেকে আর আগের মতো pleasure feel না হওয়া।
এটা শুধু “মন খারাপ” না।
কারণ মন খারাপ থাকলেও
মানুষ কখনো কখনো আনন্দ feel করতে পারে।
কিন্তু Anhedonia তে অনেক সময় মানুষ আনন্দ অনুভব করার ক্ষমতাটাই হারিয়ে ফেলে।
এটা Depression এর সাথে থাকতে পারে,আবার দীর্ঘদিনের stress,burnout,
trauma,chronic anxiety,
emotional exhaustion
বা nervous system দীর্ঘ সময় overwhelmed থাকলেও দেখা যেতে পারে।
বাইরে থেকে মানুষটাকে তখন
“স্বাভাবিক” মনে হতে পারে।
সে কাজ করছে,
কথা বলছে,
হাসছেও হয়তো।
কিন্তু ভিতরে ভিতরে
সে emotionally numb feel করে।
সবচেয়ে কষ্টের বিষয় হলো —
অনেকেই এটা বুঝতে পারে না।
তারা ভাবে —
“আমি অলস হয়ে গেছি।”
“আমার ঈমান কমে গেছে।”
“আমি আগের মতো positive না।”কিন্তু অনেক সময়
এটা character flaw না।
এটা psychological distress এর একটা signal হতে পারে।
Anhedonia থাকলে মানুষ ইচ্ছা করেও আগের মতো excitement feel করতে পারে না।
তাহলে কী করা যেতে পারে?
প্রথমত —
নিজেকে দোষ দেওয়া কমানো জরুরি।কারণ “আমার সমস্যা হওয়ার কথা না”এই guilt অনেক সময় মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়।
দ্বিতীয়ত —
শুধু motivation আসার অপেক্ষা না করে ধীরে ধীরে ছোট ছোট meaningful activity আবার routine এ ফিরিয়ে আনা দরকার।
যেমন —
অল্প হাঁটা,
রোদে কিছুক্ষণ থাকা,
কারো সাথে short conversation,
নিজের পছন্দের কাজ কয়েক মিনিট করা,ঘুম ও খাওয়ার basic routine ঠিক রাখার চেষ্টা করা।কারণ অনেক সময়
brain আগে pleasure feel করে না।কিন্তু নিয়মিত healthy engagement
ধীরে ধীরে nervous system কে আবার response করতে সাহায্য করতে পারে।
আর যদি এই অনুভূতি
দীর্ঘদিন থাকে,দৈনন্দিন জীবন,সম্পর্ক বা কাজকে প্রভাবিত করে —তাহলে mental health professional এর সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ।কারণ Anhedonia
“নাটক” না,
“অলসতা”ও না।
এটা অনেক সময় মানসিক ক্লান্তি ও psychological distress এর একটা real symptom।তাই এমন কাউকে
“এত কিছু থাকার পরও খুশি না?”বলার আগে একটু বোঝার চেষ্টা করা দরকার।
কারণ কখনো কখনো সবচেয়ে নীরব মানুষটাই
ভেতরে সবচেয়ে বেশি ক্লান্ত থাকে।
14/05/2026
মানুষ আসলে মানুষকে ভালোবাসে না,
তার প্রতিষ্ঠিত গল্পকে ভালোবাসে,
তারচেয়ে জঘন্য ব্যপার, সেটাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়।
পৃথিবীর প্রায় সবাই নিজের ষোলআনা বুঝা মানুষ।
যেখানে সফলতার গন্ধ আছে, যেখানে প্রতিষ্ঠিতর গন্ধ আছে, সেখানেই ভীড় জমায়।
আর সেটাকে আত্মীয়তা, রক্তের টান,বন্ধুত্ব কিংবা ভালোবাসা বলে চালিয়ে দেয়।
14/05/2026
সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে সুন্দর ধৈর্য হলো,সৃষ্টিকর্তার সিদ্ধান্তের ওপর নিঃশব্দে ভরসা করে অপেক্ষা করতে পারা।মানুষ তখনই সত্যিকারের ক্লান্ত হয়ে যায়, যখন হাজার চেষ্টা করেও জীবনের অন্ধকার পথের শেষটা দেখতে পায় না। চারপাশে সবকিছু থেমে গেছে মনে হয়,দোয়া করেও উত্তর মেলে না,চোখের জলও যেন নিরব হয়ে যায়।ঠিক সেই মুহূর্তেই একজন মানুষ বুঝতে শেখে নিজের পরিকল্পনার চেয়ে সৃষ্টিকর্তার পরিকল্পনাই অনেক বেশি নিখুঁত।
আপনার প্রতিটি দীর্ঘশ্বাস,বুকের ভেতর জমে থাকা প্রতিটি না বলা কষ্ট,প্রতিটি অপূর্ণতা সবকিছুই তিনি দেখছেন।আপনি হয়তো ভাবছেন,কেন এত দেরি? কেন এত অপেক্ষা?
কিন্তু হয়তো সৃষ্টিকর্তা আপনাকে এমন কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন,যা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর।কারণ তিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না।
কিছু দোয়ার উত্তর সময় নিয়ে আসে,কিছু কান্নার প্রতিদান আসে নীরব সুখ হয়ে।তাই জীবনের এই কঠিন অপেক্ষাগুলোকে অভিশাপ ভাববেন না।কখনো কখনো দেরি হওয়াটাও রহমত হয়। কারণ সঠিক সময়ের আগে পাওয়া জিনিস টেকে না,আর সৃষ্টিকর্তা যা দেন তা ঠিক সময়েই দেন,সবচেয়ে সুন্দরভাবে দেন।
তাই ভেঙে পড়বেন না।ধৈর্য ধরে তাঁর ওপর ভরসা রাখুন। একদিন এই রাত শেষ হবে, এই না-পাওয়াগুলোও পূর্ণতা পাবে। ইনশাআল্লাহ,আপনার আজকের চোখের জলই একদিন সবচেয়ে শান্তির হাসিতে বদলে যাবে।
13/05/2026
কিছু মানুষ থাকে,যাদের সৌন্দর্য চোখে নয়,মনের ভিতরে অস্বস্তির মতো বসে যায়।
তোমার সৌন্দর্য কোনো প্রশংসার বিষয় নয়,এটা প্রায় এক ধরনের অপরাধবোধের মতো সত্য।তোমার উপস্থিতি ঘরের বাতাস পর্যন্ত বদলে দেয়,আর আমি বুঝতে পারি,
সৌন্দর্য কখনো নিষ্পাপ থাকে না।আমি তোমাকে ভালোবেসে ফেলি,কিন্তু সেই ভালোবাসা ফুলের মতো কোমল নয়।এটা আয়নার মতো,যেখানে আমি নিজেকেও খুঁজে পাই,এবং সবসময় যা দেখি তা আমাকে শান্ত করে না।
তুমি হাসলে বুঝি,পৃথিবী বদলায় না,শুধু তার ভেতরের কিছু ক্লান্তি হঠাৎ কম নিষ্ঠুর লাগে।অথচ এমন মানুষের পাশে দাঁড়ানো সবসময় সহজ নয়,কারণ তারা অজান্তেই
তোমার ভেতরের অগোছালো অংশগুলোকে জাগিয়ে তোলে।
কখনো কখনো মনে হয়, মানুষকে ভালোবাসা মানে তাকে পাওয়া নয়,বরং তাকে বুঝতে গিয়ে নিজের ভেতরের কিছু অংশ হারিয়ে ফেলা।
তোমার নীরবতাও অদ্ভুতভাবে কথা বলে।সেই নীরবতায় আমি এমন কিছু সত্য শুনি,
যা ভাষায় এলে হয়তো আমাদের মাঝখানের সবকিছু বদলে যেত।
তখন বুঝি,
আমরা কেউ কাউকে সম্পূর্ণ করতে আসি না,শুধু একে অপরের ভেতরে লুকিয়ে থাকা
অসম্পূর্ণতাগুলোকে একটু বেশি দৃশ্যমান করে তুলি।
তুমি পাশে থাকলেও
মনে হয় কিছু দূরত্ব থেকে যায়,যেন ভালোবাসা সবসময় কাছে আসে না,শুধু নীরবে ভেতরে থেকে যায়।তুমি আমাকে বদলে দাও না,শুধু এমন এক সত্যের সামনে দাঁড় করাও যেখান থেকে ফিরে এলে মানুষ আর পুরোপুরি আগের মতো থাকে না।
11/05/2026
খুব সাদামাটা একটা সুখী জীবন চেয়েছিলাম।চেয়েছিলাম সুখের অন্তরায় যা যা আসবে সব ছেরে ছুরে সংসারী হতে।দুইবেলা খাবার আর একবেলা ভালোবাসা থাকবে যেখানে।অবহেলা, অপমান অশ্রদ্ধার কোন অস্তিত্ব থাকবে না।অঢেল বিলাসিতা না থাকলেও সচ্ছলতা থাকবে।সত্যি বলতে আমার এক জীবনে সুখী হওয়া ছাড়া আর কোন কিছুতে কোনদিন ও বিন্ধুমাত্র লোভ হয় নি।কিন্তু এখন আমার লোভ হয় একটা বনবাসী জীবনের।
এখন আমার মনে হয় মানুষ হয়ে না জন্মে একটা ফড়িং হলে খুব কি ক্ষতি হত!
এমন ছাড়াছাড়া আর পুতুল খেলার জীবন নিয়ে ইদানীং বড্ড ক্লান্ত লাগে!সবাইকে আলোর গল্প বললেও নিজেকে অন্ধকারে রেখে এমন পিশাচের মত খলখলিয়ে হেসে ওঠা চোখ দুটো দেখে আজকাল নিজেই আঁতকে উঠি!
ঈশ!
যদি দুনিয়ার কোন একটা কোনায় লুকাইতে পারতাম!
11/05/2026
আমি জীবনের এই অধ্যায়ে এসে রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি।
কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে পারিনি। এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিঁখুতভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউই নই!
পুরো অর্ধেক জীবন কাটিয়ে দিলাম আমি একটা সঠিক মানুষ চুজ করতে পারলাম না!
কিন্তু একটা শিক্ষা হয়েছে সবশেষে সব মিলিয়ে, মানুষ সামনে থেকে যতটা আন্তরিক, যতটা বন্ধুসুলভ ,আর যতটা আপন দেখায়, তারা ভেতর থেকে ততটাই বড় প্রতিদ্বন্দী আমাদের।
11/05/2026
মানুষের চরিত্রের গভীরতা মাপা যায় তার দেওয়া প্রতিশ্রুতির ওজনে।যে নিজের দেওয়া কথা রাখতে পারে না, তার অন্য কোনো অর্জনই অর্থবহ নয়।কারণ বিশ্বাসঘাতকতা কেবল সম্পর্কের ক্ষতি করে না,বরং নিজের আত্মসম্মানকেও ধুলোয় মিশিয়ে দেয়।এ যুগে বিশ্বাসযোগ্য হওয়াটা যেকোনো সাফল্যের চেয়ে অনেক বেশি দামী।
একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার চেহারায় নয়, বরং তার দেওয়া কথার শুদ্ধতায় ফুটে ওঠে।কথা দিয়ে তা রক্ষা করা কেবল একটি দায়িত্ব নয়,এটি একটি শিল্প—যা আপনাকে অন্যের চোখে শ্রদ্ধার আসনে বসায়।মনে রাখবেন,কথা দিয়ে তা ভঙ্গ করা কেবল মিথ্যা নয়,বরং কারো বিশ্বাসের ওপর করা তীব্র আঘাত।নির্ভরযোগ্য মানুষ হোন;কারণ আপনার সততাই আপনার শ্রেষ্ঠ অলঙ্কার।
10/05/2026
যেসব মেয়েরা র্যুড হয়ে গেছে' জীবন যাপনে শক্ত হয়ে গেছে' প্রতিদিনের অপ্রয়োজনীয় ঢং বাদ দিয়ে ফেলে শুধু কাজ বোঝে' নিজের মতো চলতেই পছন্দ করে!কারো উপর আর নির্ভর করতে চায় না' তারাও একদিন খুব নরম সরম মেয়ে ছিলো!অনেক রকম শখ আহ্লাদ ছিলো!আবেগ ছিলো! সব মেয়েরাই পুতুল পুতুল হাসি খুশি প্রাণচঞ্চল হয়ে জন্মায়!কিন্তু জীবন এবং মানুষের কারণে তারা নিজস্বতা চেন্জ করতে বাধ্য হয়!পরিবার পরিবেশ যার যতো প্রতিকূলে সে ততো কর্কশ হয়ে যায় দেখি! অনেকে অনেক ঝড় ঝাপটার পরেও নিজস্বতা কিছুটা হলেও ভিতরে রাখতে পারে! ছোট জিনিসে খুশি হতে পারে হাসতে পারে গাইতে পারে! সুন্দর একটা জীবন পেলে কোনো মেয়ে কখনো কঠিন' শক্ত দয়ামায়াহীন বা নিষ্প্রাণ হতো না' একা একা জীবন টা টানতে হলে কাঁধ শক্ত হওয়া ছাড়া উপায় থাকে না!
10/05/2026
অন্যের কথা শুনে জোর করে নিজের বিরুদ্ধে গিয়ে নিজেকে পরিবর্তন করতে যাবেন না।
আপনি যেটা না,সেটা হওয়ার মিথ্যা চেষ্টা আপনার মনে কখনো প্রশান্তি দিবে না।
অন্যের জন্য বদলাতে হলে,নিজেকে মেরে ফেলতে হয়।
নিজের মতো করে বাঁচুন,অন্যজনকে ইম্প্রেস করতে গেলে নিজের সাথে নিজের লড়াইয়ে শূন্য-ই পাবেন।
কারো জন্য কখনো নিজেকে ছোট ভেবে নিজেকে স্মার্ট প্রমাণ করার দরকার কি?
নিজেকে যোগ্য দেখানোর চেষ্টা করেও বা লাভ কি?
নিজেকে ভালোবাসতে শিখুন,নিজের ইচ্ছেকে প্রাধান্য দিন।
অন্যের চাহিদা নিজের উপর চাপিয়ে দিয়ে নিজেকে তলিয়ে ফেলবেন না।
আপনি সুন্দর, নিজের মতো করে নিজের স্টাইলে আপনি সুন্দর। কারো হাতের পুতুল হবেন না।
এমন কাউকে নির্বাচন করুন,যে আপনাকে আপনার স্টাইলেই মেনে নেয়। নিজেকে নয়,নিজের মানসিকতা ও নিজের আশেপাশের মানুষকে বদলান।
Choose peace to someon,
not perfection!
09/05/2026
আমি এক সমুদ্র,
মাঝসমুদ্রের উতলা ঢেউ,
ডুবে যাওয়ার সাহস নিয়ে
যদি কেউ সত্যিই আসে…
তাকে বুকের গভীরে ভাসিয়ে নিয়ে যাবো এমন এক অচিনপুরে,যেখানে শুধু আমরা থাকবো,
লোনা বাতাস,
ভেজা নিশ্বাস,
আর একে অপরকে হারিয়ে ফেলার নেশায়।
আমি এক পাহাড়,
সবুজে ঢাকা,নরম কুয়াশায় ভেজা পাহাড়।আমাকে ভালোবেসে যদি কেউ অবুঝ হয়ে যায়,তবে তার জন্য
ঝরনার মতো ঝরে যাবো সারারাত,আর তাকে রেখে দেবো আমার জুমঘরের নিভু আলোয়,
খুব কাছে,
খুব নিজের মতো করে।
আমি এক আকাশ,
মেঘে ডুবে থাকা অস্থির আকাশ।
আমার জন্য যদি কেউ বাতাসের বেগ হয়ে ছুটে আসে,তবে আমিও
বৃষ্টি হয়ে নেমে যাবো তার গায়ে,
তার উঠোনে,
তার জানালায়,
তার ঘুমভাঙা ভোরের ভিতরে।
তার চুলে মুখ ডুবিয়ে
আমি গন্ধ নিতে চাইবো বৃষ্টির,
তার খুব কাছে গিয়ে আমি হারিয়ে যেতে চাইবো,
যেন তার নিঃশ্বাসেই
লুকিয়ে আছে আমার সমস্ত শান্তি।
তার চোখে চোখ রাখলে
মনে হবে,এভাবেই বুঝি
মানুষ পৃথিবী ভুলে যায়।
আমি তাকে শুধু ভালোবাসবো না,আমি তাকে জড়িয়ে বাঁচতে চাইবো,যেভাবে নদী জড়িয়ে রাখে তীর,যেভাবে রাত,
নিঃশব্দে জড়িয়ে রাখে চাঁদকে।
আর যদি সে সত্যিই আমার হয়,তবে আমি আমার সমস্ত সমুদ্র,সমস্ত পাহাড়,সমস্ত আকাশ খুলে দেবো তার জন্য,
যেন সে হারিয়ে যেতে পারে
আমার ভেতরেই,
বারবার।
09/05/2026
মুগ্ধতা ব্যাপারটা বিদ্যুৎ চমকানোর মতো সুন্দর।
হঠাৎ আসে,আচমকা চারপাশ আলোকিত করে,
তারপর আবার নিভে যায়। সেই অল্প সময়ের আলোতেই মানুষ কতকিছু দেখে ফেলে আকর্ষণ,ভালোবাসা,নির্ভরতা, কখনো কখনো পুরো একটা ভবিষ্যৎও।
একটা মানুষের প্রতিও ঠিক তেমন করেই মুগ্ধতা জন্মায়। কোনো প্রস্তুতি ছাড়াই।হঠাৎ করেই তার কথা ভালো লাগতে শুরু করে,তার উপস্থিতি আলাদা মনে হয়, তার ছোট ছোট অভ্যাসগুলোও অদ্ভুতভাবে সুন্দর লাগে।তখন মনে হয়, এই মানুষটাকে বুঝি অনেকদিন ধরেই চিনি।
কিন্তু মুগ্ধতার ভেতরে সবসময়ই এক ধরনের নীরব ভয় লুকিয়ে থাকে।ভয়টা মানুষটাকে হারানোর না,ভয়টা হলো একদিন হয়তো এই অনুভূতিটাই আর আগের মতো থাকবে না।কারণ মানুষকে যত বেশি চেনা যায়, বিস্ময় তত কমতে থাকে। ধীরে ধীরে অভ্যাস জায়গা করে নেয়।যে মানুষটার একটা মেসেজ দেখলেই বুক ধড়ফড় করত,একসময় তার উপস্থিতিও স্বাভাবিক হয়ে যায়।তখন মানুষটা হয়তো থেকেও যায়,কিন্তু তার জন্য হঠাৎ কেঁপে ওঠার অনুভূতিটা আর আগের মতো থাকে না।
তবু মুগ্ধতার একটা আলাদা সৌন্দর্য আছে।এটা দীর্ঘস্থায়ী না হলেও মানুষকে কিছু সময়ের জন্য খুব সুন্দরভাবে বাঁচতে শেখায়।পৃথিবীটাকে একটু অন্যরকম লাগে তখন। সাধারণ দিনগুলোও অকারণে ভালো লাগতে শুরু করে।
বিদ্যুতের ঝলকের মতোই কিছু মুগ্ধতা খুব অল্প সময়ের জন্য আসে,তবু সেই অল্প আলোতেই মানুষ অনেক দূর পর্যন্ত নিজের ভেতরটা দেখে ফেলতে পারে।
Pc কৃষ্ণচূড়া
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Rajshahi
6100
