Nabila's Diary

Nabila's Diary

Share

একটি স্বপ্ন!

19/07/2025

Random 3am crisis: Should I rise from the ashes and bless my page with activity again? 👀 I see y’all still lurking every day. Don’t be shy! 🙄🔥"

06/01/2025

You can see it in her eyes!

01/08/2024

স্বত্ত্বাগতভাবেই আমরা নেগেটিভ সিচুয়েশন থেকে দূরে থাকি,নিজেকে টিকিয়ে রাখার খেলায়। তবে যুগে যুগে ইভোলিউশন এর মাধ্যমে যে মেরুদন্ডটিও টিকে থাকেনি তা দেশের এই পরিস্থিতি তে প্রকটভাবে বুঝা যায়।আল্লাহও তো আদেশ দিয়েছেন অপরাধ কে অপরাধ ই বলার,হৃদয় দিয়ে ঘেন্না করার। নিজের ভাই এর মাংস খেতে তো আমরা হরহামেশাই অভ্যস্ত ছিলাম( গীবত) । তবে এখন আমরা আপাদমস্তক 'আপা আপা' রত অবস্থাতেই নিজেকে চামচ বানিয়ে ফেলেছি সেই কবেই! যে মুখে মুক্তিযুদ্ধের গল্প বলতে ফেনা উঠে যায়,সেই মুখ ই নির্লিপ্ত ভাবে নির্বাক। 'আমার কি করার আছে এখানে? আজ ছাত্র হলে অবশ্যই যোগ দিতাম' -ছাত্র ছিলেন না কখনো তখনও তো অন্যায় কে অন্যায় বলতে পারেন নি। 'আমরা সাধারণ মানুষ কি করবো এখানে!' - দু'য়া করেন,সৃষ্টিকর্তা কে ধন্যবাদ জানান যে তিনি আরেকটু সুযোগ দিয়েছেন আপনাকে। সাধারণ মানুষের যে বারান্দার গ্রিল দিয়ে গু*লি খেয়ে ম*র*ল; আপনি কিভাবে জানেন এরপরের নাম্বার আপনি না?! শ*ত্রুর জন্য জায়নামাজ বসে ব*দ্দু*য়া করেন। কিছু অনুভূতি হচ্ছেনা?! যে বাচ্চাগুলা মারা গেছে তাদেরকে তাদের পরিবার কে দেখেন। যে জানো*য়ার গুলা আপনাকে আমাকে আওয়াজ উঠালে গু*লি দিয়ে চিরতরে বন্ধ করতে আসে এদেরকে মুখ ভরে থু*থু দেন। প্রত্যেক টা ছবি /ভিডিও উঠিয়ে রাখেন পরবর্তি প্রজন্মের জন্য। বর্তমানের জন্য কিছু করলেন ই না, না খাওয়ালেন একটা ছাত্রকে পানি; না দিলেন একজন কেও নিরাপত্তা। তাইলে রাখেন আপনার মুক্তিযুদ্ধের চেতনা।
এখন আর দিবেন না আপনার প্রগতিশীল স্টোরি? দেশবিদেশে ঘুরে বেড়ানোর ছবি? কেন? আপনার ঘুরেবেড়ানোর স্পন্সরশিপ চলে যাবে? এসব করতে তো আর মেরুদণ্ড লাগে না ভায়া। ছবি তোলার জন্য তো একটা ফোন/আপনার পার্টনার/ আর দুই পাটি দাঁত ই যথেষ্ট তাই তো? এতো ইনফ্লুয়েনশিয়াল ব্যক্তিত্ব হয়ে কি ছিড়লেন?
আমার লজ্জা লাগছে এভাবে বেঁচে থাকতে। অর্থহীন বেঁচে থাকার চেয়ে শহীদ হওয়ার জন্য মোনাজাত করি।

24/05/2023

মাসিকের এতোদিনের জার্নি তে এসে একটা উপলব্ধি হলো,হুট করে কোনোদিন আপনার জীবনে কোনো নারী কে উপহার দিতে চাইলে নির্দ্বিধায় মেন্সট্রুয়াল কাপ উপহার দিন। জানা লাগবে না যে সে এটি কখনো ব্যাবহার করেছে কি না বা বিন্দুমাত্র সংকোচবোধ করবেন না। উপহার পাওয়ার পর না জানা থাকলে তিনি আগ্রহ করবেন জানার, আর যার আগে থেকেই মেন্সট্রউয়াল কাপ সম্পর্কে জানা আছে বা ব্যাবহার করার অভিজ্ঞতা আছে,দুজনের থেকেই আপনি মন থেকে ধন্যবাদ পাবেন,দু'য়া পাবেন।

23/05/2023

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, প্র্যাকটিসিং মুসলিমদের বড় একটা অংশই চরম লেভেলের অহংকারী হয়।

এর কারণ, সুপিরিওরিটি কমপ্লেক্স। নামাজ রোজা বেশি করে নিজেরে অন্যের চেয়ে বড় মনে করার একটা চেষ্টা।

গতকাল তানজিন তিশার একটা নিউজ শেয়ার দিয়েছিলাম। অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, তিনি এবারের রোজাটাকে অনেক বেশি মিস করবেন।

এই খবরে বহু প্র্যাকটিসিং মুসলিম হাহা রিঅ্যাক্ট দিয়ে গেলেন। আল্লাহ তানজিন তিশারে ইবাদাতের সুযোগ দিসে, কিন্তু আপনারা তারে ইবাদাতের সুযোগ দিতে রাজি না। একজন তো বইলা বসলেন, নায়িকাদের আবার নামাজ রোজা কীয়ের?

আহারে!! মানুষের প্রতি কত ঘৃণা!! দুনিয়াতেই জান্নাত জাহান্নাম ঠিক করে ফেলার কী নির্লজ্জ দুঃসাহস!! আমি শুধু অবাক হয়ে ভাবি, এদের এতো সাহস আসে কোথ্থেকে?

একটা কথা মাথায় রাইখেন।

বেনামাজিও হয়তো জান্নাতে যাবে, রোজা না করলেও হয়তো জান্নাতে যাওয়া যাবে। দিনরাত মদে ডুবে থাকা মাতাল বা পতিতাপল্লীর পতিতাও জান্নাতে যাইতে পারে। কিন্তু অন্তরে তিল পরিমাণ অহংকার যার আছে, সে জান্নাতে যাবে না। এটা আল্লাহর ওয়াদা। এই ওয়াদার কোনো নড়চড় হবে না।

যে ইবাদাত আপনার ভেতর অহংকারের জন্ম দেয়। অন্যের পাপ মাপতে সুড়সুড়ি দেয়, নিজেরে নিয়ে বড়াই করতে শেখায়, সে ইবাদাত আপনাকে জান্নাতে নাকি জাহান্নামে নিয়ে যাইতেসে, একটু চিন্তা কইরা দেইখেন।
©

Website