Nafi NNN
কল্যাণকারী
দুশ্চিন্তা করো না ১৫ তারিখ ভালো কিছু হবে
ইনশাআল্লাহ।
বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে শ্রোতা, আর শ্রোতা খোঁজে সুর, এই জাতির ভেতরে কেমনে আসবে হেদায়তের নূর!
হ্যাংস্টার কংগ্রেস 😁😆 একেবারে
মূলা ধরায় দিছে ।
মুফতি রুহুল আমিন সাহেব আজ যা করলেন তা খুবই দুঃখজনক।
তার নির্লজ্জ, লোভাতুর, ও অবিবেচনাপ্রসূত কাজটি তাকে তো ভুলিন্ঠিত করলোই, সাথে সাথে তার পিতার গৌরবোজ্জল ইতিহাসকে ধুলায় মিটিয়ে দিলো এবং আলেমসমাজের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ করলো।
আমি ভাবছি, তার সম্মানিত পিতা আজ বেঁচে থাকলে ছেলের এই অধঃপতন দেখে নিশ্চয়ই কান্না ও লজ্জায় লুটিয়ে পড়তেন।
মুফতি সাহেব কি তার এহেন কর্মে সামান্যতম লজ্জাও পেয়েছেন?
আমরা কিন্তু তার এই ন্যাক্কারজনক কাজে খুবই লজ্জিত।
আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার কামনা করছি।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম রক্তা ক্ত।🩸
19/09/2024
তোফাজ্জল এর ভাই (মৃত নাসির,সাবেক পুলিশ) তার সহকর্মী (পুলিশ) বন্ধুর হৃদয়বিদারক লেখা..
প্রিয় নাসির।
আশা করি বাবা মাকে নিয়ে পরম করুনাময় আল্লাহর কাছে ভালো আছো।
জীবনের ভাল মন্দ সবকিছুই শেয়ার করতি।
এই যেমন তোর বিয়ে করা, বাচ্চা হওয়া থেকে শুরু করে তোর বাবার রোড এক্সিডেন্টে মারা যাওয়ার কথা, তোর মায়ের অসুস্থতা এবং তার মারা যাওয়ার কথা।
তোর ভাই তোফাজ্জলকে তোর সাথে পিরোজপুর এনে তোর সাথে রাখা।তার মটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা।
একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক এবং তাকে না পেয়ে তার কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠার কথা।
একপর্যায়ে তাকে সংশোধন এবং সুস্থ করে তোলার জন্য কত চেষ্টা, কত পরিশ্রম, কত অর্থব্যয় করেছিস।
কিন্তু ভাইকে সুস্থ করার চেষ্টা, টেনশন আর নিজের পেশার প্রচন্ড চাপে নিজেই অসুস্থ হয়ে পড়লি।
ধরা পড়লো লিভার ক্যান্সার। পরিবার সহ সহকর্মীরা মিলে শত চেষ্টা করেও তোকে বাঁচাতে পারলাম না।
চলে গেলি আমাদের ছেড়ে পরম করুনাময় আল্লাহর কাছে। কিন্তু সুস্থ্য করে রেখে যেতে পারলিনা তোর প্রিয় ছোট ভাই তোফাজ্জলকে।
কতই না চিন্তা করেছিস তাকে নিয়ে। আর তাই এই পৃথিবী হয়তো মনে করে একটা অসুস্থ ছেলে যার বাবা, মা, বড় ভাই কেউই নাই তার আর এই পৃথিবীতে থেকে কি লাভ।
তাই তাকেও তোদের কাছে পাঠিয়ে দিয়েছে। সবাই যাতে একসাথে থাকতে পারো।
তুই জেনে খুশি হবি যে,তোদের কাছে পাঠানোর আগে তোফাজ্জলকে কিন্তু পেট ভরে ভাত খাওয়ানো হয়েছিল ভাল থাকিস মা,বাবা এবং ছোট ভাই তোফাজ্জলকে নিয়ে আর পারলে ক্ষমা করিস আমাদের।।
হে আল্লাহ 🤲
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتُ ٱلنَّعِيمِ
নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিআমতপূর্ণ জান্নাত;
خَٰلِدِينَ فِيهَا وَعْدَ ٱللَّهِ حَقًّا وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
সেখানে তারা স্থায়ী হবে, আল্লাহর ওয়াদা যথার্থ। আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
(সূরা লুকমান,আয়াত ৮-৯)
10/09/2024
সীমানা জুড়ে পাঁচিল তুলেছো
উঠোন করেছো আঁটো ।
বাইরে রেখেছো ইয়া বড়ো গেট
মনের দরজা খাটো ।
যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো
পিসি কাকা কাকিমাতে ,
হাসিতে গল্পে দিন কেটে যেতো
ঝোলে ঝালে আলু ভাতে ।
পাশাপাশি বাড়ি বোঝাই যেতো না
কার সীমা কত দূর ।
এ বাড়ির গান উঠোন পেরিয়ে
ও বাড়ি তুলতো সুর ।
এ বাড়ির গাছে ফুল ফল হলে
ও বাড়িতে যেতো আধা ।
হেঁসেলের ঘরে চিনি কম হলে
চেয়ে আনা ছিলো বাঁধা ।
এ বাড়ির খুড়ো ও-বাড়ি চা খেতো
ও বাড়ির খুড়ো ভাত ।
এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে
ও বাড়ি বাড়াতো হাত ।
আজকে সবার বড়ো বড়ো বাড়ি
পাঁচিলে লাগানো কাঁচ ।
এ বাড়ির কারো হৃদয় ভাঙলে
ও বাড়ি পায়না আঁচ ।
বড়ো বাড়ি আর ছোটো পরিবার
চেয়েছিলো বুঝি তারা ।
এ বাড়িতে কেউ মারা গেলে তাই
ও বাড়ি দেয়না সাড়া ।
copy
03/09/2024
💔😥
ভারতের তো দোষ নেই!
অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।
নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ বেশী পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো। পানি সহজে সমুদ্রে পৌছতো।
কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়োছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী?
কোন লোক এখন ভারতের সাফই গাইতে আসলে, বা কোন ধানাই পানই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটকনা মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো?
~ সংগৃহিত
ড. মিজানুর রহমান আজহারী এখনো দেশে আসেননি।
গুজব ছড়াচ্ছেন কেন ভাই?
দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা
বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু সে সুযোগ পাননি।
#শেখহাসিনারদেশছেড়েযাওয়ার ভিডিও
#আওয়ামীলিগ
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Rajshahi
