DNA Nursing Admission Coaching

DNA Nursing Admission Coaching

Share

নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সাজেশন মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়।

15/12/2025

🔵 সাধারণ বিজ্ঞান:

» প্রশ্ন: মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: চারটি
» প্রশ্ন: কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ?
উত্তর: উট
» প্রশ্ন: প্রবাল এক প্রকার ?
উত্তর: বহুকোষী কীট
» প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?
উত্তর: আমিষ
» প্রশ্ন: রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
উত্তর:প্রিজমের
» প্রশ্ন: মিষ্টি আলু কি?
উত্তর: শ্বেতসার জাতীয় খাদ্য
» প্রশ্ন: পেন্সিল তৈরীতে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: ধুন্দল
» প্রশ্ন: প্রথম কোথায় নিপাহ ভাইরাস পাওয়া যায়?
উত্তর: মালয়েশিয়ায় (১৯৯৮)
» প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের
» প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলা হয়?
উত্তর: প্যাথজেনিক
» প্রশ্ন: শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে যায় কেন?
উত্তর: প্রস্বেদন কমাতে
» প্রশ্ন: শীতল রক্তের প্রাণী কোনটি?
উত্তর: ব্যাঙ
» প্রশ্ন: বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে?
উত্তর: রাজ কাঁকড়া
» প্রশ্ন: উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি?
উত্তর: Cycas
» প্রশ্ন: জীব বিজ্ঞানের জনক কে?
উত্তর: এরিস্টটল
» প্রশ্ন: জলজ শামুক,ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
উত্তর: কার্বনেট
» প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উত্তর: শুশুক
» প্রশ্ন: ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী?
উত্তর: ডলি
» প্রশ্ন: সবচেয়ে বড় কোষ কোনটি?
উত্তর: উট পাখির ডিম
» প্রশ্ন: ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?
উত্তর: মাছ
» প্রশ্ন: ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে?
উত্তর: কেঁচো
» প্রশ্ন: প্রাকৃতিক লাঙল বলা হয় কোনটি?
উত্তর: কেঁচো
» প্রশ্ন: সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি?
উত্তর: তেলাপোকা
» প্রশ্ন: প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
উত্তর: মাইটোকন্ড্রিয়া
» প্রশ্ন: প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে?
উত্তর: কেঁচো
» প্রশ্ন: জীবাণু বিদ্যার জনক কে?
উত্তর: ভন লিউয়েন হুক
» প্রশ্ন: সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?
উত্তর: মানব ডিম্বানু
» প্রশ্ন: পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উত্তর: বামন চিকা
» প্রশ্ন: শরীর বিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর: উইলিয়াম হার্ভে
পড়ার শেষে ডান লিখে উৎসাহিত করবেন আর পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে গ্রুপের সাথে থাকুন।

03/12/2025

আপনার নার্সিং-এ চান্স হবে কি হবে না, জেনে নিন :
••••••••••••••••
👨‍👩‍👧‍👦আপনার বন্ধুরা যখন ইচ্ছামতো ঘুরাফেরা করছে, আপনি তখন পড়ার টেবিলে মাথা নিচু করে পড়ছেন। এটাই আপনার নার্সিং-এ চান্স হবার প্রথম আলামত; একদিন আপনার মাথা উঁচু হবেই।
👫এই বয়সে সবাই যখন বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড নিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছে, আপনি তখনো পড়ছেন। নার্সিং-এ চান্স আপনার না হলে, হবে কার ?
☕সন্ধ্যার পর অন্যরা চা খাওয়ার নামে আড্ডা দিয়ে রুমে ফিরতে ফিরতেই রাত আটটা, অথচ আপনি ততক্ষণে (২ ঘণ্টায়) দুটি সাবজেক্ট পড়ে শেষ করেছেন। তো আপনি পারবেন না, বলেছে কে ?
🎬রাতে খাওয়ার পর রুমমেটরা সিনেমা দেখছে। আপনি ভাবলেন যে, এতে তো ৩ ঘণ্টা সময় নষ্ট হবে,আমি বরং রিডিং রুমে গিয়ে পড়ি। তো, এই হিসাবেও আপনি এগিয়ে।
🎉অন্যরা যখন নিশ্চিন্তে দিন পার করছে, আপনি তখন চিন্তা করছেন, নার্সিং-এ চান্স না হলে আপনার ভবিষ্যতে কী হবে ?
এসব চিন্তা যদি কারো মাথায় ঘুরপাক খায়, সে কেবল নার্সিং কেন, যেকোনো টার্গেট অনায়াসেই পূরণ করতে পারবে কি না,আপনিই বলুন ।
🔭এরকম বিভিন্ন পয়েন্টে যখন দেখবেন আপনি এগিয়ে আছেন, তখন বুঝে নিবেন আপনার সম্ভাবনা অনেক বেশি।
💰তাই আত্মবিশ্বাস বাড়ান, আর লেগে থাকুন। আপনি অবশ্যই পারবেন।
:
পরিশেষে বলতে চাই, আপনি যদি এরকম না হয়ে থাকেন, এখনি এরকম হওয়ার চেষ্টা করুন।

03/12/2025

যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-
১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে
ও রাতে খালি পেটে খাবেন।
২. viset 50 mg বা Algin 50 mg যে কোন পেট ব্যথ্যা
বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা
পেটে খাবেন।
৩. Napa Extra বা Napa Extend জ্বর বা ব্যথ্যা হলে
খাবেন।
৪. Ecosprin 75 mg. বুকে চাপ চাপ ব্যথ্যা হলে
খাবেন।
৫. Flazyl 400 mg বা Filmet 400 mg.পাতলা
পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil 200 mg প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে
খাবেন।
৮. Rupa 10 mg বা Fexo 120 mg স্বদি ঠান্ডা,
কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat 8 mg বমি হলে খাবেন।
১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার
বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের
কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের
স্মরণাপন্ন হবেন।)
উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন
এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে
নেবেন।

03/12/2025

📌👉👉চান্স পেতে হলে দেখতে হবে

যে ভুলের কারনে চান্স হয়না ❌

⭕প্রশ্নপ্যাটার্ন না বুঝে পড়া
🔘অমনোযোগী হয়ে পড়া
⚫অলসতা
🔴নিজেকে কন্ট্রোল না করতে পারা
🔴অতিরিক্ত ঘুম
🔵ফ্যামিলির চাপ
🔷আর্থিক সমস্যা
⬜জিএফ/বিএফ এর পিছনে সময় নষ্ট করা
📶অনলাইনে বেশি এক্টিভ থাকা
🅾️সঠিক গাইডলাইন ফলো না করা
⛔ডিপ্রেশনে থাকা
📛ইচ্ছাশক্তি না থাকা
🚳পরিশ্রম করার মানসিকতা না থাকা
ℹ️ভাগ্য সহায় না থাকা

বিঃদ্রঃ উপরোক্ত বিষয়গুলো সবার মাঝে নাও থাকতে পারে 🙅

💁💁এবার আসি চান্স পাওয়ার কৌশলঃ

🔴তীব্র ইচ্ছাশক্তি
⚪প্রচন্ড রকমের পরিশ্রম করার মানসিকতা
🔘কনফিডেন্স
🔵সঠিক গাইডলাইন মেনে চলা
🔷প্রশ্ন প্যাটার্ন বুঝে সেই অনুযায়ী পড়া
📢একাধিক বই না পড়া
☑️যতটুকু পড়বে বুঝে বুঝে পড়া
♦️ফালতু কাজে সময় নষ্ট না করা
🔰ধৈর্য্য নিয়ে শেষ পর্যন্ত লেগে থাকা

✅কি পারবে তো উপরের বলা কথা গুলো মেনে নিতে "!!!!

লাস্ট চেষ্টা টা করেই দেখোনা কেন!
©

20/08/2025

ইনশাআল্লাহ। একদিন পূরণ হবে💚❤️

25/06/2025
30/03/2025

DNA নার্সিং কোচিং এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 💞

Photos from DNA Nursing Admission Coaching 's post 03/03/2025

♦️কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ, ২০২৫ সংখ্যার গুরুত্বপূর্ণ ৪টি পৃষ্ঠা। ১০ মিনিটে পড়ে ফেলুন।

29/01/2025

বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে
ক.২মার্চ খ.৩মার্চ
গ.২৬মার্চ
ঘ.৫ মার্চ

29/01/2025

তিলে তৈল আছে। বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি?
ক.অপাদানে ৭মী
খ.অধিকরনে ৭মী
গ.করনি শূন্য
ঘ.কর্ম কারকে শূন্য

Want your business to be the top-listed Beauty Salon in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Rajshahi