Socialoutlet"SSN"

Socialoutlet"SSN"

Share

Assalamuolaykum oh rahmatullahi barkatuhu�A�K�S�

Photos from Socialoutlet"SSN"'s post 12/05/2026

আজ আন্তর্জাতিক নার্স দিবস 🩺💉💊💙
আমি গর্বিত, কারণ আমি একজন নার্স। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে সাহস হয়ে পাশে দাঁড়ানো, ব্যথার মাঝেও আশার আলো দেখানো, নিজের ক্লান্তি ভুলে অন্যের সুস্থতার জন্য কাজ করাই আমাদের দায়িত্ব।

নার্সিং শুধু একটি পেশা নয়,এটি মানবতার প্রতি ভালোবাসা, মমতা আর সেবার এক নিঃস্বার্থ অঙ্গীকার।

একজন নার্স শুধু চিকিৎসার অংশ নন,তিনি একজন রোগীর ভরসা, সাহস এবং মানসিক শক্তির আরেক নাম।

দিন-রাত নিরলস পরিশ্রম, দায়িত্ববোধ ও ত্যাগের মাধ্যমে আমরা চেষ্টা করি প্রতিটি মুখে হাসি ফিরিয়ে দিতে।আজকের এই বিশেষ দিনে পৃথিবীর সকল নার্সদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। 🌸

Happy International Nurses Day 👩‍⚕️✨“Nursing is not just a profession, it’s a passion to care and save lives.”
12 may 2026...


.

15/01/2026

With Nursing and Midwifery Council - NMC – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉

15/01/2026

With The Staff Nurse – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

05/10/2025
05/10/2025

Interni time a post oparetive faki dawya student aj ami whole night post oparetive a duty korteci...atakei bujhi professional life bole.

29/07/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!

এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো ভয়াবহ এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন।

যাদের বেবিদের এই জ্বরটা হবে , আমি প্রথমেই বলব আপনারা আগে ভেঙ্গে পড়বেন না , আপনারা ভেঙে পড়লে সেবা করতে পারবেন না। কারণ দিনশেষে আপনাদের সুস্থ থাকতে হবে তাহলেই বাচ্চারা ভালো থাকবে 😊

আমার ছেলেটাও এই জ্বরে ভুগছে,
শুধু বলছে মাথা ব্যথা পা ব্যথা হাত ব্যাথা,
মনে রাখবেন যে অসুস্থ হবে
তাকে কিছুক্ষণ পরপর স্বাস্থ্যকর খাবার দিবেন খাবারের উপরে কোন মেডিসিন নাই।
আমিও তাই করছি বর্তমানে এইসব রোগীরা খাবার দেখলে মনে করে বি*ষ, অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার দিবেন
বমি করলে বমির মেডিসিন দিয়ে বমি বন্ধ করবে আগে।

🛑 লক্ষণগুলো:

হঠাৎ করে তীব্র জ্বর (১০৩°–১০৪°F)

শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, পিঠ) মাথা ব্যাথা

প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা

প্রেসার লো হয়ে যেতে পারে

জ্বর নেমে যাওয়ার পরও শরীরের ব্যথা রয়ে যায় অনেকদিন এবং প্রচুর দুর্বল থাকে।

✅ কী করবেন? চিকিৎসা ও সেরে ওঠার টিপস:

🥣 খাবার:

1. ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি আমড়া,পেয়ারা,

2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম

3. প্রোটিন: ডিম (সিদ্ধ), চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি মাছ

4. পানি বেশি করে খান – দিনে অন্তত ৩ লিটার ( স্যালাইন
বা লেবুর শরবত খাওয়া যেতে পারে) তবে চিনি খাওয়া মোটেই ঠিক নয়।

🧊 ব্যথা ও জ্বরের জন্য:

প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)

গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ

তুলসি, আদা, মধু দিয়ে ভাপ বা কাশির জন্য পানীয়

💆 জ্বরের পরের শরীর ব্যথা কমানোর ঘরোয়া টিপস:

গরম পানিতে লবণ দিয়ে গা মুছানো

হালকা স্ট্রেচিং বা ধীরে ধীরে হাঁটা শুরু করা

ম্যাগনেসিয়ামযুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা)

আয়ুর্বেদিক তেল (যেমন নারকেল তেল বা পুদিনার তেল) দিয়ে হালকা মালিশ
⚠️ কখন হাসপাতালে যাবেন:

বারবার জ্বর আসছে

প্রেসার খুব কমে যাচ্ছে

খাওয়া বন্ধ করে দিয়েছে/অজ্ঞান ভাব

রক্তচাপ ও হৃদস্পন্দন অনিয়মিত
🧘‍♀️ মনে রাখবেন:

> জ্বর চলে গেলেও শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়ে।
তাই ধৈর্য ধরে বিশ্রাম, ভালো খাবার, আর পর্যাপ্ত পানি–এগুলোই দ্রুত সেরে ওঠার চাবিকাঠি।

আপনাদের আশেপাশে কেউ আক্রান্ত হলে পোস্টটা শেয়ার করে তাকে জানাও কীভাবে একটু ভালোভাবে যত্ন নিতে পারে।

❤️ সুস্থ থাকুক তোমার পরিবার, বন্ধুবান্ধব, আশপাশের সবাই।

28/07/2025

💝ভারনিক্স (Vernix Caseosa) হলো নবজাতকের শরীরে জন্মের সময় একটি সাদা, মোমের মতো, চটচটে আবরণ যা ত্বককে ঢেকে রাখে।
_
অর্থ্যাৎ বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে।
ভারনিক্স নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়।
কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।।।

এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।

সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!।

সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে।
এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।।

জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।

আপনার শিশুর যত্ন নিন।
সুস্থ থাকুক পৃথিবীর সকল শিশু।

তথ্যসূত্র: সংগৃহীত।

23/07/2025

🙂🙂🙂😃😄😄

Want your business to be the top-listed Beauty Salon in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Joypurhat
Rajshahi