Dermatologist Dr Dalia

Dermatologist Dr Dalia

Share

MBBS
BCS (Health)
DDV - BMU (PG Hospital)
FCPS - Dermatology & Venerology (Final part)
skin specialist ( চর্মরোগ বিশেষজ্ঞ)

15/06/2026

বেশকিছু দিন ব্যস্ততার কারণে ফেইসবুকে আসা হয় না বা পেইজ সেভাবে আপডেট করা হয় না।
তবে রেগুলার আছি আমার প্রাণের শহর চাঁপাইনবাবগঞ্জে ❤️

খুব ভালো লাগে যখন আমার জেলার মানুষ ভালো কিছু করে বা ভালো জায়গায় পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়।

আজকে চেম্বারে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া একজন স্টুডেন্ট আসে তার স্কিন প্রবলেম নিয়ে।
সাথে তার জানার ইচ্ছা ছিলো আমি কিভাবে পড়াশোনা করেছি, এমবিবিএস, বিসিএস আর স্পেশালিস্ট ডিগ্রি।

মেডিকেলে চান্স পেয়েছি আজ থেকে ১৫ বছর আগে, কথা বলতে বলতে মনে হলো স্মৃতিশক্তি ভালোই আছে এখনো 😊

ছবিটা আমার অন্য এক রোগীর, চিকিৎসার আপডেট দিব বলেছিলাম।

চেম্বার :

১. সিটি ক্লিনিক
রুম নং ২০৪
সদর হাসপাতাল মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এবং শনি থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত।
সিরিয়াল : 01332843543

২.ফেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
রুম নং ১০৪
বাতেন খাঁ মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : রবি, মঙ্গল এবং শুক্রবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
সিরিয়াল: 01735353399

07/06/2026

রোগীর সমস্যা ছিলো মুখে অতিরিক্ত তিল

আমরা ছোটগুলো আগে তুলে ধীরে ধীরে বড়গুলো তুলছি।

আলহামদুলিল্লাহ তিল তোলার পর রোগীর কোন দাগ পড়েনি।

পরিষ্কার মুখ নিয়ে রোগী এখন সন্তুষ্ট।

তিল আঁচিলের সমস্যার চিকিৎসা নিয়মিত করা হয় আমার চেম্বারে।

চেম্বার :

১. সিটি ক্লিনিক
রুম নং ২০৪
সদর হাসপাতাল মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এবং শনি থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত।
সিরিয়াল : 01332843543

২.ফেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
রুম নং ১০৪
বাতেন খাঁ মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : রবি, মঙ্গল এবং শুক্রবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
সিরিয়াল: 01735353399

Photos from Dermatologist Dr Dalia 's post 04/06/2026

রোগী এসেছে চর্মরোগের এই অব্যর্থ ওষুধ মেখে

কিন্তু দূর্ভাগ্যবশত এই ওষুধ ব্যর্থ হয়েছে

শুধু ব্যর্থ না, চামড়া পুড়ে শেষ ।

রাস্তার আশে-পাশে, স্টেশন কিংবা বিভিন্ন মোড়ে এইসব বিক্রি করতে দেখা যায়।

এখন সিদ্ধান্ত আপনার - আপনি রাস্তার পাশের এইসব হাবিজাবি মেখে আপনার চামড়ার বারোটা বাজাবেন নাকি একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা নিবেন।

চেম্বার :
১. সিটি ক্লিনিক
রুম নং ২০৪
সদর হাসপাতাল মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময়: প্রতি শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং শনি থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
সিরিয়াল : 01332843543

২. ফেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
রুম নং ১০৪
বাতেন খাঁ মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
সিরিয়াল : 01735353399

Photos from Dermatologist Dr Dalia 's post 01/06/2026

আঁচিল খুব বিরক্তিকর একটি সমস্যা এবং এটি চিকিৎসা না করা হলে তার আশেপাশে জায়গা জুড়ে বার বার হতেই থাকে।

আজকে একজন রোগী ৭-৮ বছর যাবৎ ভুগে বিভিন্ন জায়গার ওষুধ খেয়ে আমার চেম্বারে আসেন। জাস্ট ১০ মিনিটের ছোট্ট একটা সার্জারীর মাধ্যমে তার সমস্যার সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ।

অনেকে বলেন, ম্যাডাম আপনি এতো প্রচারবিমুখ কেন? এতো কিছু করেন কিন্তু কোন প্রচার - প্রচারণা নাই।

আমার মনে হয়, আল্লাহ রিযিকে যা রাখেন তা যেভাবেই হোক আসবে।
তবে রোগীর হাসিমুখ দেখার তৃপ্তি অন্যরকম আলহামদুলিল্লাহ 😊

চেম্বার :
১. সিটি ক্লিনিক
রুম নং ২০৪
সদর হাসপাতাল মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময়: প্রতি শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং শনি থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
সিরিয়াল : 01332843543

২. ফেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
রুম নং ১০৪
বাতেন খাঁ মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
সিরিয়াল : 01735353399

25/05/2026

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চেম্বার বন্ধ থাকবে।
পুনরায় চেম্বার শুরু ০১/৬/২০২৬ তারিখ থেকে।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো।

১.সিটি ক্লিনিক
রুম নং ২০৪
সদর হাসপাতাল মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং শনি থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
সিরিয়াল : 01332843543

২. ফেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
রুম নং ১০৪
বাতেন খাঁ মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
সিরিয়াল : 01735353399

মাঝে মাঝে আমার চেম্বারে এই ছোট্ট ডাক্তারকে দেখতে পাবেন 😁

20/05/2026

চাঁপাই নবাবগঞ্জের বাইরে থাকায় গত কিছুদিন চেম্বার বন্ধ আছে।
পুনরায় চেম্বার শুরু আগামী শুক্রবার ২২/৫/২০২৬ তারিখ থেকে।

১.সিটি ক্লিনিক
রুম নং ২০৪
সদর হাসপাতাল মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং শনি থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
সিরিয়াল : 01332843543

২. ফেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
রুম নং ১০৪
বাতেন খাঁ মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
সিরিয়াল : 01735353399

ছবিতে মেয়েটির চিকিৎসার ১৫ দিন আগে এবং পরের অবস্থা।
চিকিৎসা এখনো চলমান।
উন্নতি দৃশ্যমান আলহামদুলিল্লাহ । পরবর্তী ফলাফল আপডেট দেয়া হবে ৷

11/05/2026

বর্তমানে সারাদেশে এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
বেশ কিছু দিন ধরে লিখবো ভাবছি কিন্তু সময় হচ্ছিলো না।
আসুন জেনে নেই
হাম কেন হচ্ছে, কাদের বেশি হচ্ছে?
১. যেসব বাচ্চাদের সময়মত টীকা দেয়া হয়নি
২. যারা অপুষ্টিতে ভুগছেন
৩.যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম
৪. যারা মায়ের বুকের দুধ খায় নি

হাম সংক্রমণ রোধে করণীয় কি?
১.সময়মত সকল বাচ্চাদের টীকা দেয়া
২.পুষ্টিকর খাবার খাওয়ানো
৩. ছয়মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো এবং এরপর বাসায় বানানো টাটকা বাড়তি খাবার দেয়া
৪.বাচ্চাকে বাইরে থেকে এসে অপরিষ্কার হাতে না ধরা
৫. বাচ্চাকে অতিরিক্ত ভিড় বা ঘনবসতিপূর্ণ এলাকায় না নেয়া।

হামের কোন লক্ষণ দেখা দিলে দেরী না করে নিকটস্থ হাসপাতালে বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।

Photos from Dermatologist Dr Dalia 's post 07/05/2026

অনেকে মেসেঞ্জার / হোয়াটসঅ্যাপে চেম্বার ঠিকানা এবং সময় জানতে চাচ্ছেন।
আপনাদের জন্য এই পোস্ট।

চেম্বার :

১. সিটি ক্লিনিক
রুম নং ২০৪
সদর হাসপাতাল মোড়, চাঁপাইনবাবগঞ্জ
সময় : শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
বৃহস্পতিবার বন্ধ।
সিরিয়াল : 01332843543

২. ফেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
রুম নং ১০৪
আরামবাগ, চাঁপাইনবাবগঞ্জ।
সময় : শুক্রবার, রবিবার, মঙ্গলবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
সিরিয়াল : 01735353399

05/05/2026

যারা ব্রণের চিকিৎসার জন্য আসেন, ব্রণের ধরণ এবং তীব্রতা অনুযায়ী ভালো হতে কতদিন লাগবে একটা ধারণা দিয়ে রাখি।
ব্রণ একটি Multifactorial disease.

বাইরে থেকে দেখতে ব্রণ মনে হলেও ভেতরে অনেক রোগ লুকায়িত থাকতে পারে।
এইজন্য তাড়াহুড়ো করলে চিকিৎসা ভালো হয় না।
সঠিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার মাধ্যমে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

যা করবেন না : ❌
💊ফার্মেসী থেকে যেকোন ক্রীম নিয়ে মাখবেন না
💊কসমেটিক ব্যবহার করবেন না
💊ব্রণ খোঁটানো যাবে না

এই রোগী চিকিৎসার ১ মাস আগে এবং পরের অবস্থা।
রোগীকে বলেছিলাম কমপক্ষে ৩ মাস লাগবে।
৩ মাস পর আবার আপডেট পাবেন।

চেম্বার :
১. সিটি ক্লিনিক
রুম নং ২০৪
সদর হাসপাতাল রোড, চাঁপাইনবাবগঞ্জ
সিরিয়াল : 01332843543
সময় : প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
বৃহস্পতিবার বন্ধ।

২. ফেয়ার হসপিটাল
রুম নং ১০৪
আরামবাগ, চাঁপাইনবাবগঞ্জ
সিরিয়াল : 01735353399
সময় : শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।

01/05/2026

আমার ডাক্তারী জীবন খুব বড় নয় আবার খুব ছোটও নয়।
আট বছর চলে চিকিৎসা সেবায় নিয়োজিত আর সরকারি চাকরিতে ছয় বছর।
এই অল্প সময়ে অনেক রোগীর ভালোবাসা পেয়েছি, দোয়া পেয়েছি, হয়তো কেউ কেউ আমার অজান্তেই আশাহত হয়েছেন বা মন খারাপ করেছেন কিন্তু জানামতে চেষ্টা করি কারো মনে কষ্ট না দেয়ার।

আজ এক রোগী নিজেদের চাষ করা মধু নিয়ে এসেছে। উপহার টা বড় কিছু না কিন্তু যে ভালোবাসা নিয়ে সে এসেছে সেটাতে একটা তৃপ্তি কাজ করে৷
এর আগে বিভিন্ন রোগী আম, পেয়ারা, বেল, পিঠা,হাঁস, লেবু,গুড়,মিষ্টি অনেক কিছুই এনেছে আমি খুব কমই শেয়ার করি।
রোগীরা যারা আমার পেইজ ফলো করেন, আমার দ্বারা সামান্য উপকৃত হলেও দোয়া করে দিয়েন আর আমি খুুব ক্ষুদ্র মানুষ, আমার জন্য কষ্ট করে উপহার বয়ে আনার দরকার নেই।

Want your business to be the top-listed Beauty Salon in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Chapainawabganj
Rajshahi