Female MediVoice

Female MediVoice

Share

মেয়েদের রোগ সম্পর্কিত, যেকোন প্রশ্ন এবং চিকিৎসায় ডাক্তারের সেবা পাওয়ার অনলাইন প্লাটফরম।

04/02/2025
31/12/2024

Happy New Year 2025

24/11/2024

Drinking water helps you maintain your body temperature, eliminate waste, and stay alert. The government recommends 6–8 glasses of water per day.

11/05/2024

অস্টিওপোরোসিস বা অস্টিওপোরেসিস (ইংরেজি: Osteoporosis) হল ক্যালসিয়াম এর অভাব জনিত একটা রোগ।অস্থির বৃদ্ধির জন্য চাই ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। বয়স্ক পুরুষ ও মহিলাদের সাধারণত এ রোগটা হয়ে থাকে। অস্টিওপরোসিস এমন একটি রোগ যেখানে হাড় দুর্বল হয়ে যায় এবং হাড় ভাঙা র ঝুঁকি বেড়ে যায়।দেহে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়াম এর ঘাটতির কারণে এ রোগটি হয়।মহিলাদের মেনোপস হওয়ার পর অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমতে থাকে।

লক্ষণ ও উপসর্গ
অস্থি ভংগুর হয়ে যায়,পুরুত্ব কমতে থাকে।
পেশির শক্তি কমতে থাকে।
পিঠের পিছনে ব্যথা অনুভব হয়।
অস্থি তে ব্যাথা অনুভব হয়।

প্রতিরোধ
ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া।
নিয়মিত ব্যায়াম করা।
সুষম আশ যুক্ত খাবার গ্রহণ করা।
আর এভাবেই এই খনিজ লবনের অভাব জনিত রোগটি প্রতিরোধ করা সম্ভব।

07/05/2024

চিকিৎসকের পরামর্শ নিতে আজই যোগাযোগ করুনI

17/04/2024

ডিহাইড্রেশন

28/03/2024

রমজান পুরো মাস চিকিৎসকের পরামর্শ নিতে আজই যোগাযোগ করুন 🩺🩺🩺🩺🩺

25/03/2024

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

22/03/2024

রোজা রেখে যেসব কাজ করা যাবে বা যাবে না

* রোজা অবস্থায় ইনহেলার, নাকের স্প্রে ব্যবহার করা যাবে।

* রোজা অবস্থায় চোখ, ও কানের ড্রপ ব্যবহার করা যাবে।

* হার্টের এনজাইনার সমস্যার জন্য বুকে ব্যথা উঠলে ব্যবহৃত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহ্বার নিচে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না।

* রোজা রেখে শিরাপথে খাদ্য-উপাদান ছাড়া কোনো ওষুধ ত্বক, মাংসপেশি বা হাড়ের জোড়ায় ইনজেকশান হিসাবে প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হবে না।

* রোজা রাখা অবস্থায় স্যালাইন বা গ্লুকোজ জাতীয় কোনো তরল শিরাপথে গ্রহণ করা যাবে না।

* চিকিৎসার প্রয়োজনে রোজা রেখে অক্সিজেন কিংবা চেতনা নাশক গ্যাস গ্রহণে রোজা নষ্ট হবে না।

* চিকিৎসার প্রয়োজনে ক্রিম, অয়েন্টমেন্ট, ব্যান্ডেজ, প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে এবং এসব উপাদান ত্বকের গভীরে প্রবেশ করলেও রোজার কোনো সমস্যা হবে না।

* রোজা রেখে দাঁত তোলা যাবে। দাঁতের ফিলিং করা যাবে এবং ড্রিল ব্যবহার করা যাবে। এ ছাড়া দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত কিছু গিলে ফেললে রোজা নষ্ট হবে না।

* রোজা রেখে রক্ত পরীক্ষার জন্য রক্ত দিতে বাধা নেই।

* কাউকে রক্তদানে এবং রক্ত গ্রহণেও বাধা নেই।

* চিকিৎসার জন্য যোনিপথে ট্যাবলেট কিংবা পায়ুপথে সাপোজিটোরি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না।

* পরীক্ষার জন্য যোনিপথ কিংবা পায়ুপথে চিকিৎসক বা ধাত্রী আঙুল প্রবেশ করালেও রোজার সমস্যা হবে না।

* রোজা রেখে জরায়ু পরীক্ষার জন্য হিস্টেরোস্কপি এবং আই.ইউ.সি.ডি ব্যবহার করা যাবে।

* হার্ট কিংবা অন্য কোনো অঙ্গের এনজিওগ্রাফি করার জন্য কোনো রোগ নির্ণয়কারক দ্রবণ শরীরে প্রবেশ করানো হলে রোজার ক্ষতি হবে না।

* কোনো অঙ্গের অভ্যন্তরীণ চিত্র ধারণের জন্য সেই অঙ্গের প্রবেশপথে কোনো ক্যাথেটার বা নালির মাধ্যমে প্রয়োজনীয় তরল রঞ্জক প্রবেশ করালে রোজা নষ্ট হবে না।

* রোগ নির্ণয়ের জন্য অ্যান্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করলেও রোজা নষ্ট হয় না। তবে অ্যান্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করার সময় ভেতরে তরল কিংবা অন্য কোনো কিছু প্রবেশ করানো যাবে না যার খাদ্যগুণ রয়েছে।

* রোজা রাখা অবস্থায় না গিলে মাউথওয়াশ, মুখের স্প্রে ব্যবহার করা যাবে এবং গড়গড়া করা যাবে।

* রোজা রাখা অবস্থায় লিভারসহ অন্য কোনো অঙ্গের বায়োপসি করা যাবে।

* রোজা রাখা অবস্থায় পেরিটোনিয়াল কিংবা মেশিনে কিডনি ডায়ালাইসিস করা যাবে।

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Rangpur
Rangpur
5400