Seba Medical Ltd

Seba Medical Ltd

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seba Medical Ltd, Health/Beauty, Narayanpur Nageshwary Kurigram, Rangpur.

সেবা মেডিকেল লিমিটেড – স্বাস্থ্য সমস্যার সহজ সমাধান, রোগ ও ওষুধের রিভিউ, নির্ভরযোগ্য চিকিৎসা পরামর্শ ও মানসম্মত মেডিকেল পণ্যের বিশ্বস্ত ঠিকানা। আপনার স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।

03/05/2026

শিশুদের কান্না করার পাঁচটা কারণ

15/04/2026

💉 গর্ভাবস্থায় Roxadex Injection কেন দেওয়া হয়? (সহজভাবে)

Roxadex (Dexamethasone) হলো একটি স্টেরয়েড ইনজেকশন, যা বাচ্চার ফুসফুস দ্রুত শক্ত/ম্যাচিউর করতে সাহায্য করে।

👉 কখন দেওয়া হয়?
যদি ২৪–৩৪ সপ্তাহে সময়ের আগে বাচ্চা জন্মের ঝুঁকি থাকে, যেমন—

আগেই পেট ব্যথা বা পানি ভাঙা

প্রি-এক্লাম্পসিয়া / উচ্চ রক্তচাপ

ডায়াবেটিস বা অন্য জটিলতা

যমজ বা একাধিক বাচ্চা

👉 কী উপকার?
বাচ্চা আগে জন্ম নিলেও শ্বাসকষ্ট (RDS) কম হয় এবং বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে।

👉 ডোজ (সংক্ষেপে):
সাধারণত ২৪ ঘণ্টা পরপর ২–৪টি ডোজ,
২৪–৪৮ ঘণ্টার মধ্যে কাজ শুরু করে।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা:

এটা কোনো সাধারণ ইনজেকশন না

শুধুমাত্র ডাক্তার পরামর্শে নিতে হবে

ডায়াবেটিস থাকলে সুগার মনিটর জরুরি

নিজে থেকে নেওয়া বিপজ্জনক

✅ সহজ কথা:
এটা বাচ্চার ফুসফুসের জন্য “ইমার্জেন্সি বুস্টার”

📌 শেষ কথা:
আপনার প্রেগন্যান্সিতে লাগবে কিনা—এটা শুধু আপনার ডাক্তারই ঠিক করবেন।


সৌজন্যে: সেবা মেডিকেল লিমিটেড

👉 আরও সহযোগিতা পেতে পারেন যেভাবে:

নিয়মিত চেকআপ করান

কোনো লক্ষণ হলে দেরি না করে যোগাযোগ করুন

জরুরি পরামর্শের জন্য আমাদের ইনবক্স/হোয়াটসঅ্যাপে মেসেজ দিন 📲

15/04/2026

টাংটাই সমস্যায় বাচ্চা কথা বলতে পারে না। এই সমস্যা দূর কারনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

14/04/2026

সেবা মেডিকেল পরিবারের পক্ষ থেকে আমি ডাঃ জাকারিয়া জিহাদ, পহেলা বৈশাখের শুভেচ্ছা। বৈশাখী অফার জানতে কমেন্ট করুন।

01/04/2026

🌿 আস্থার বন্ধনে তাজু ভাইয়ের পাশে সেবা মেডিকেল 🌿

দীর্ঘদিন ধরে আমরা সেবা মেডিকেল পরিবার তাজু ভাই ২.০-এর ব্যক্তিগত ও পারিবারিক চিকিৎসা সেবায় নিয়োজিত আছি। এই আস্থার ধারাবাহিকতায় আগামীকালও আমরা ইনশাআল্লাহ তাদের বাসায় যাচ্ছি, পরিবারের সার্বিক চিকিৎসাগত সহযোগিতা প্রদান করতে।

সম্প্রতি তারা আমাদের চেম্বারে এসে সরাসরি পরামর্শ নিয়েছেন—কিভাবে আরও উন্নত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই আমরা এখন তাদের জন্য পরিকল্পিত ও যত্নশীল চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশেষ করে অপারেশন-পরবর্তী সঠিক যত্ন (Post Operative Care) নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি।

মানুষের পাশে থাকা, সুস্থতার পথ দেখানো—এটাই আমাদের লক্ষ্য ❤️
আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।

👉 আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের পাশে।

01/04/2026

🌿 আগামীকাল আমরা যাচ্ছি তাজু ভাই ২.০ এর বাসায় 🌿

সেবা মেডিকেল পরিবারের পক্ষ থেকে আগামীকাল তাজু ভাই ২.০ এর বাসায় উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। তার মা-বাবা ও প্রিয় ভাগিনার জন্য আমরা চিকিৎসাগত সহযোগিতা প্রদান করবো।

তাজু ভাইয়ের মা অসুস্থ, এবং তার মায়ের পায়ের অপারেশন হয়েছে—এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক পোস্ট অপারেটিভ কেয়ার ও পরামর্শ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

মানুষের সেবাই আমাদের অঙ্গীকার ❤️
আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের অনুপ্রেরণা।

👉 আমাদের সাথেই থাকুন, সুস্থতার এই যাত্রায় পাশে থাকুন।
#তাজু_ভাই_২_০

31/03/2026

📢 রাতের লাইভে যুক্ত হতে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকুন।
আপনার বাচ্চার জ্বর? হতে পারে হাম! লক্ষণগুলো এখনই জেনে নিন।
⚠️ ৩টি লক্ষণ দেখেই চিনে নিন হাম (Three C’s Method)
👉 Cough (কাশি)
👉 Coryza (নাক দিয়ে পানি পড়া)
👉 Conjunctivitis (চোখ লাল হওয়া)

🎥 এই ভিডিওতে হামের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো সহজভাবে তুলে ধরা হয়েছে।

👶 সচেতন থাকুন, আপনার শিশুকে সুরক্ষিত রাখুন।

⏰ খুব শীঘ্রই আসছে পরবর্তী ভিডিও—হাম হলে করণীয় ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত।

📍 চোখ রাখুন “সেবা মেডিকেল লিমিটেড” পেজে।

31/03/2026

আপনার শিশুকে রক্ষা করুন হাম (Measles) থেকে, কারণ বর্তমানে শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম (Measles)—একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সামান্য অসচেতনতা থেকেই এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই একজন সচেতন অভিভাবক হিসেবে এখনই জেনে নিন এর লক্ষণ ও কারণ—

🔎 হামের লক্ষণগুলো কী কী?
প্রথমে সাধারণ জ্বর মনে হলেও ধীরে ধীরে দেখা যায়—
▪️ উচ্চমাত্রার জ্বর
▪️ নাক দিয়ে পানি পড়া ও কাশি
▪️ চোখ লাল হয়ে যাওয়া (Conjunctivitis)
▪️ মুখের ভেতরে ছোট সাদা দাগ (Koplik spots)
▪️ এরপর সারা শরীরে লালচে ফুসকুড়ি

⚠️ হাম কেন হয়?
হাম একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়ায়। বিশেষ করে যেসব শিশু টিকা পায়নি বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি ঝুঁকিতে থাকে।

👶 কেন এটি বিপজ্জনক?
অবহেলা করলে হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মারাত্মক জটিলতাও হতে পারে, যা শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে।

👉 তাই এখনই সচেতন হোন, আপনার শিশুকে নিরাপদ রাখুন।

🎥 আজ রাত ৯ টায় আসছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও,
যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে—
✔️ হাম হলে কি করবেন
✔️ শিশুর কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন
✔️ ঘরে বসে প্রাথমিক করণীয়
✔️ কখন ডাক্তারের কাছে যাবেন

📍 ভিডিওটি দেখতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল পেজ
“সেবা মেডিকেল লিমিটেড”

আপনার একটি শেয়ার সচেতন করতে পারে অসংখ্য অভিভাবককে।
#হাম

04/03/2026

যে শিশুর জন্মের পরেই মারা যায়।

27/02/2026

📌 মাসিক চক্রের কোন দিন মিলনে বাচ্চা হতে পারে? সেফ ও আনসেফ পিরিয়ড জানুন-
দাম্পত্য জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মাসিক চক্র সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

চলুন সহজভাবে জেনে নেই-
🔄 মাসিক চক্র কী?
সাধারণত মাসিক চক্র ২৮ দিন ধরা হয় (কারও ২৬–৩২ দিনও হতে পারে)।
মাসিকের প্রথম দিন থেকেই নতুন চক্র শুরু হয়।

ডিম্বাণু সাধারণত পরবর্তী মাসিকের প্রায় ১৪ দিন আগে বের হয় (Ovulation)।

⚠️ আনসেফ পিরিয়ড (গর্ভধারণের সম্ভাবনা বেশি)

যদি চক্র ২৮ দিনের হয়, তাহলে—
🟢 ১০ম দিন থেকে ১৭তম দিন পর্যন্ত সময় সবচেয়ে ফার্টাইল পিরিয়ড।

এই সময় মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে।
কারণ শুক্রাণু ৩–৫ দিন এবং ডিম্বাণু প্রায় ২৪ ঘণ্টা জীবিত থাকে।।

✅ সেফ পিরিয়ড (গর্ভধারণের সম্ভাবনা কম)

🔹 মাসিক শুরুর পর প্রথম ৭ দিন
🔹 ২১তম দিন থেকে পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত

⚠️ মনে রাখবেন, এটি শতভাগ নিরাপদ পদ্ধতি নয়। বিশেষ করে যাদের মাসিক অনিয়মিত, তাদের ক্ষেত্রে এই হিসাব ভিন্ন হতে পারে।
---
👶 যারা বাচ্চা নিতে চান

✔️ ফার্টাইল সময় মিলন করুন
✔️ পুষ্টিকর খাবার গ্রহণ করুন
✔️ মানসিক চাপ কম রাখুন
✔️ প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

❌ যারা বাচ্চা নিতে চান না

✔️ শুধু সেফ পিরিয়ডের উপর নির্ভর করবেন না
✔️ নিরাপদ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন
✔️ নিয়মিত স্বাস্থ্য পরামর্শ নিন।

🌿 পাশাপাশি দ্বন্দ্ব নয়, বন্ধুত্বপূর্ণ চিকিৎসা নিন।
আমরা আছি আপনাদের পাশে—সচেতনতা, পরামর্শ ও নিরাপদ সেবায়।

📍 ঠিকানা: পুরাতন বাজার, নারায়ণপুর
📞 মোবাইল: ০১৩৩৪-৭২২১২২

🏥 সেবা মেডিকেল লিমিটেড।
আলোচনায় ডাঃ জাকারিয়া আল জিহাদ।
সেবা মেডিকেল– নিরাপদ ডেলিভারি সেন্টার
#সেবা_মেডিকেল
#নিরাপদ_ডেলিভারি
#স্বাস্থ্য_সচেতনতা

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Narayanpur Nageshwary Kurigram
Rangpur