Zakir Hossain
আলহামদুলিল্লাহ
আমার নতুন পেজ।
সবাই ফলো করবেন ।
24/11/2025
জেনে রাখুন কাজে আসবে 👇👇
১. কানে ব্যাথা হলে কানে এক ফোঁটা অলিভ অয়েল দিন।
২. পেটের গ্যাস দূর করতে এক চিমটি জিরা চিবিয়ে খান।
৩. পেট ব্যাথা কমাতে নাভিতে সরিষার তেল দিন।
৪. বাতের ব্যাথা কমাতে রোজ কয়েকটি তুলসীপাতা চিবিয়ে খান।
05/11/2025
♦️রাতের বেলা এক রোগী আসলো। যার বায়স ২০ ছিলো। পেটে প্রচুর ব্যথা।পাচঁ মাসের গর্ভ।একটু একটু রক্ত ভাংতিছে।
আল্ট্রা করলাম দেখলাম সুন্দর পাচঁ মাসের বাচ্ছা। নড়াচড়া করছে।বার বার জিজ্ঞেস করলাম আপনার এত ব্যথা হওয়ার কারন কি? কিছু খেয়েছেন কিনা?
কিছু বলল না। আমার একটু সন্দেহ হলো। বললাম আপনার হাসবেন্ড কোথায়? বলল হাসবেন্ডের সাথে রাগারাগি হয়েছে কালকে রাতে। তাই আসে নি সাথে। তখন আমার আরো বেশি সন্দেহ হলো।বললাম আপনি যদি না বলেন কোন কিছু লুকালে আপনাকে অন্য ঔষধ দিলে কিন্তু আপনাকে বাচাঁতে পারব না।
পরে রোগী স্বীকার করলো যে তিনি হাসবেন্ডের সাথে রাগ করে বাচ্ছা নষ্ট করার ঔষধ খেয়েছেন। এর পর থেকেই পেট ব্যথা। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম।
পাচঁ মাসের বাচ্ছা নিয়ে মানুষ এমন কাজ করে!!হাসবেন্ডের সাথে রাগ হতেই পারে। তাই বলে এর শাস্তি বাচ্ছা পাবে। এটা কেমন কথা!!
আমার মন টাই ভেঙে গেলো।কারন এখন কোন নিশ্চয়তা নেই।অনেক চেষ্টা করা হয়েছিলো বাচ্ছাটিকে বাচাঁনোর জন্য। মা নিজরে হাতে বাচ্ছা মারার জন্য যা করার দরকার ছিলো করে ফেলছেন।এখন কিছু করেও লাভ নেই।
বাচ্ছাটি রাত ৩ টায় ডেলিভারি হয়ে যায়। বাচ্ছাটি বের হয়েও করেকবার শ্বাস নিলো। এর পর শেষ নিশ্বাস ত্যাগ করে চলে গেল। মা বাবার সংসারের ঝামেলার কারনে একটি নিষ্পাপ শিশুর মৃত্যু হলো।
" আজব এই দুনিয়ায় আজব মানুষদের বসবাস।"
কিছু কিছু মানুষ এগুলো বিশ্বাস করতে চান না। নিজের বাচ্ছাকে কেউ এই ভাবে মারতে পারে এমন প্রশ্নই করবেন।কিন্তু বাস্তবতা হলো এটাই সংসারের ঝামেলার কারনে সবই হতে পারে। কিন্তু একজন ডাক্তার সব কিছুর স্বাক্ষী হয়ে থাকেন।
#কপি
Anaed Zakir
28/09/2025
শিশুকে ক্রমাগত ধমকের ওপর রাখলে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষ'তি হয়। যেমন -আত্মবিশ্বাস কমে যাওয়া ,ভয় ও উদ্বেগ তৈরি হওয়া এবং শেখার ক্ষমতা কমে যাওয়া।
🔴 সবসময় ধমক শিশুর মস্তিষ্কে "টক্সিক স্ট্রেস" তৈরি করে যা শেখার ক্ষমতা কমিয়ে দেয় এবং মনোযোগ,স্মরণশক্তি ও মানসিক বিকাশে সমস্যা সৃষ্টি করে।
🔴 দীর্ঘদিন ধরে ধমকানো হলে -শিশুরা রাগী, জেদি বা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
✅ শিশুরা ভুল করলে, অন্যায় করলে বিনিময়ের শাস্তি দিন, বোঝান, শুধরে দিন ।
কিন্তু ছোট ছোট ভুলের জন্য সব সময় ধমকের ওপর রাখবেন না 🚫
✅ পারিবারিক পরিবেশ শান্ত রাখুন । শিশুর সামনে ইতিবাচক আচরণ করুন। স্পষ্ট ও নিয়মতান্ত্রিক পারিবারিক কাঠামোগত পরিবেশ তৈরি করুন।
26/09/2025
🧄 জানলে অবাক হবেন! রসুনের ৫০টি দারুণ উপকারিতা ও ব্যবহার 🧄
রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং এটি একটি প্রাকৃতিক ওষুধও 💊। নিচে রসুনের ৫০টি গুণাগুণ ও ব্যবহার বিধি দেওয়া হলো —
🧄 রসুনের ৫০টি উপকারিতা ও গুণাগুণ
1. 🩸 রক্তচাপ নিয়ন্ত্রণ করে
2. ❤️ হৃদরোগের ঝুঁকি কমায়
3. 🩺 কোলেস্টেরল কমায়
4. 🛡️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
5. 🦠 ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ করে
6. 🧠 মস্তিষ্কের স্মৃতিশক্তি উন্নত করে
7. 🦷 দাঁতের ব্যথা ও মাড়ির ইনফেকশন কমায়
8. 🤧 ঠান্ডা-কাশি দ্রুত সারায়
9. 🫁 শ্বাসযন্ত্র পরিষ্কার করে
10. 🩸 রক্ত পাতলা করে রক্তজমাট বাঁধা রোধ করে
11. 🧬 ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক
12. 🥵 শরীরের প্রদাহ কমায়
13. 🩹 ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে
14. 🐛 পেটের কৃমি দূর করে
15. 🫀 রক্ত সঞ্চালন ঠিক রাখে
16. ⚡ শরীরের শক্তি বাড়ায়
17. 🧘♀️ স্ট্রেস ও মানসিক চাপ কমায়
18. 💇♀️ চুল পড়া রোধ করে
19. 🧴 ত্বক ফর্সা ও উজ্জ্বল করে
20. 🦵 আর্থ্রাইটিসের ব্যথা কমায়
21. 🍽️ হজমশক্তি বৃদ্ধি করে
22. 🧂 শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে
23. 🩺 যকৃতকে সুস্থ রাখে
24. 🍵 ক্ষুধা বৃদ্ধি করে
25. 🫀 রক্তে সুগার নিয়ন্ত্রণ করে (ডায়াবেটিসে উপকারী)
26. 🤢 বমি ভাব কমায়
27. 🫀 উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করে
28. 🧠 নার্ভাস সিস্টেম শক্তিশালী করে
29. 🦷 মুখের দুর্গন্ধ দূর করে
30. 🥶 সর্দি সারাতে কার্যকর
31. 🩹 ফোঁড়া ও ব্রণ সারায়
32. 🧴 স্কিন ইনফেকশন সারায়
33. 🧘♀️ ঘুমের মান উন্নত করে
34. 🧍♀️ ওজন কমাতে সহায়ক
35. 🫀 হৃদযন্ত্রের পেশি শক্তিশালী করে
36. 🦠 ছত্রাকের সংক্রমণ দূর করে
37. 🩸 রক্ত পরিষ্কার রাখে
38. 🥗 ক্ষুধামন্দা দূর করে
39. 🧠 অ্যালঝেইমার প্রতিরোধে সহায়ক
40. 💪 শরীরের ক্লান্তি দূর করে
41. 🧴 একজিমা ও স্কিন অ্যালার্জি কমায়
42. 🧍♂️ যৌনশক্তি বাড়ায়
43. 🦷 মাড়ির রক্তক্ষরণ বন্ধ করে
44. 🫀 ধমনী শক্ত হওয়া রোধ করে
45. 🧠 মনোযোগ বাড়ায়
46. 🦠 ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে
47. 🩸 রক্তে আয়রন শোষণ বৃদ্ধি করে
48. 🧘♂️ শরীরের ইমিউনিটি ব্যালেন্স করে
49. 🧴 নখের ফাঙ্গাস দূর করে
50. 🥗 শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে
📝 রসুনের ব্যবহার বিধি
1. কাঁচা রসুন খাওয়া – প্রতিদিন সকালে ১-২ কোয়া কাঁচা রসুন খেলে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়
25/09/2025
আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন, দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন🥰
তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন💝
তাকে বলেন, যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন👍👍
তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না। পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।
বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।
যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক। এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন🙂🙂🙂
24/09/2025
৭ বছর বয়সী এই ছেলেটিকে হাঁটতে অসুবিধা ও প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যার জন্য আনা হয়েছিলো। কোমরের নিচের অংশে চুলের গোছা ও একটি ডিম্পল ছিলো।
শারীরিক পরীক্ষায় নিচের দিকে spasticity, দুর্বলতা এবং রিফ্লেক্স কম পাওয়া যায়। এমআরআই-তে spina bifida occulta with tethered cord syndrome ধরা পরে। পরবর্তীতে তাকে নিউরোসার্জারি বিভাগে রেফার করা হয়।
এরকম সমস্যা থাকলে অবহেলা না করে দ্রুত ডাক্তার দেখান।
15/09/2025
সামান্য কয়েক ফোটা বৃষ্টির ভয়ে সবাই যখন বাড়ীর ভিতরে বসে আছে, তখন ছাতা হাতে বাবার লা°শের পাশে দাড়িয়ে আছে শুধু মেয়েটা। যাতে বাবার গায়ে এক ফোটাও পানি না পড়ে।
সারাজীবন সম্পদ করে যাবেন শুধু বংশের বাতি ছেলে সন্তানের জন্য। আর, আপনার গায়ে যাতে ফুলের আঁচড় না লাগে, তার দায়িত্ব আপনার মেয়ে সন্তানের। 😢😥
13/09/2025
পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো — আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় মাটি দেয় না। সে নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে।
বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার! তার রস থেকে তৈরি গুড় অনেক বেশি উপকারি আর সুস্বাদু। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না, একাকী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে!
জীবন শেষ করার পর জ্বালানী কাঠ হিসেবে তাকে কাজে লাগানো হয়, দাউ দাউ আগুনে সে জ্ব'লেপু'ড়ে ছারখার হয়ে যায়।
কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না, প্রতিবাদ করে না, বিনিময়ে ভালোবাসা চায় না, কোনো কিছু প্রত্যাশাও করে না — শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা নিচু করে সবার প্রয়োজন মিটিয়ে যায়।
একজন পুরুষ মানুষ ঠিক তেমনি, সারা জীবন গাধার খাটনি খেটে যায়। আপনজন প্রিয়জন কাছ থেকে
সম্মান প্রশংসা সবার ভাগ্যে এটা জোটে না। বেলা শেষে একটা কথা শুনতে হয় আমাদের জন্য। কি করেছো তুমি মা বাবা ভাই বোন স্ত্রী অথবা সন্তান। 😥
খেজুর গাছসম পুরুষদেরকে স্যালুট জানাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, অন্তত তাদের পরিবারের জন্য হলেও।
10/09/2025
নিয়মিত হেলথ টিপস পেতে পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Rangpur
5400
