Abid Hasan

Abid Hasan

Share

This is Abid Hasan(Nihal) From Shekpara Cadet College Tajhat, Word-31, Rangpur City corporation, Rangpur

18/10/2025

আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"মুনাফিকের চিহ্ন তিনটি;
(১) কথা বললে মিথ্যা বলে।
(২) ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং
(৩) তার কাছে আমানত রাখা হলে তার খিয়ানত করে।"

06/10/2025

সবকিছুর (নিরাপত্তার) জন্য যথেষ্ট যে দোআ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল ও বিকালে ‘কুল হুআল্লাহু আহাদ’(সূরা ইখলাস),


قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏﴿١﴾ اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏﴿٢﴾ لَمۡ يَلِدۡ ۙوَلَمۡ يُوۡلَدۡ ۙ‏﴿٣﴾ وَلَمۡ يَكُنۡ لَّهٗ كُفُوًا اَحَدٌ ﴿٤﴾‏‏ ‏

বলুন, তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয়। আল্লাহ্ হচ্ছেন ‘সামাদ’ (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী)। তিনি কাউকেও জন্ম দেন নি এবং তাঁকেও জন্ম দেয়া হয় নি। আর তাঁর সমতুল্য কেউই নেই।

ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। আল্লাহুস্ সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

ও সূরা ফালাক,


قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِۙ‏ ﴿١﴾ مِنۡ شَرِّ مَا خَلَقَۙ‏ ﴿٢﴾ وَمِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏ ﴿٣﴾ وَمِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِى الۡعُقَدِۙ‏ ﴿٤﴾ وَمِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ﴿٥﴾

বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ‘আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয়। আর অনিষ্ট হতে সমস্ত নারীদের, যারা গিরায় ফুঁক দেয়। আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।

ক্বুল আ‘উযু বিরব্বিল ফালাক্ব। মিন শাররি মা খালাক্ব। ওয়া মিন শাররি গা-সিক্বিন ইযা ওয়াক্বাব। ওয়া মিন শাররিন নাফফা-সা-তি ফিল ‘উক্বাদ। ওয়া মিন শাররি হা-সিদিন ইযা হাসাদ

ও সূরা নাস,


قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِۙ‏ ﴿١﴾ مَلِكِ النَّاسِۙ‏ ﴿٢﴾ اِلٰهِ النَّاسِۙ‏ ﴿٣﴾ مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۙ الۡخَـنَّاسِ ۙ‏﴿٤﴾ الَّذِىۡ يُوَسۡوِسُ فِىۡ صُدُوۡرِ النَّاسِۙ‏ ﴿٥﴾ مِنَ الۡجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾

বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের কাছে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে; যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।

ক্বুল ‘আউযু বিরাব্বিন্না-স। মালিকিন্না-সি, ইলা-হিন্নাসি, মিন শাররিল ওয়াসওয়া-সিল খান্না-স, আল্লাযি ইউওয়াসউইসু ফী সুদূরিন না-সি, মিনাল জিন্নাতি ওয়ান্না-স।
..তিনবার করে বলবে, এটাই তার সবকিছুর (নিরাপত্তার) জন্য যথেষ্ট হবে।

আবূ দাউদ ৪/৩২২, নং ৫০৮২; তিরমিযী ৫/৫৬৭, নং ৩৫৭৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮২

05/10/2025

"হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"
- আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট....!
আলহামদুলিল্লাহ💓💙

04/10/2025

রাতে ঘুমানোর আগে একটা আমল বলে যান, অপর দ্বীনি ভাই-বোন যাতে আমল করতে পারে💘💗

04/10/2025

"আমি তো ইচ্ছা করলে মেঘ থেকে লোনা পানি বর্ষণ করতে পারি, তাহলে তোমারা কেনো শুকরিয়া আদায় করো না?"
(সুরা ওয়াকিয়া-৭০)

23/09/2025

"بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى الله" (বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ) – অর্থ:
"আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর উপরই ভরসা করলাম।"

22/09/2025

আর কনসার্ট করবেন না বলে তাহসানের ঘোষণা- 'এটাই আমার শেষ কনসার্ট!'
“এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?"
গতকাল মেলবোর্নে তাহসান নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন!
সঙ্গে এটাও বলেন- তার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন!
—-

আল্লাহ তাকে কবুল করুক।
©️

19/09/2025

জুম’আর দিনে দু'আ কবুলের বিশেষ মুহূর্ত—

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
জুম'আর দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত রয়েছে, তখন কোন মুসলিম বান্দা আল্লাহর নিকট যাই দু’আ করে আল্লাহ তাই কবুল করেন। তোমরা এই মুহূর্তটিকে আসরের শেষে অনুসন্ধান কর।

— সুনান আবু দাউদ, হাদিস : ১০৪৮

18/09/2025

-ভোর ৫ টায় মৃ*ত্যু।
-সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।
- ৮ টায় শেষ গোসল করানো হবে।
- ৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে।
- যোহর নামাজ পরে তোমার আলিশান বাড়ি
থেকে বের করে নেওয়া হবে।
- ২টায় তোমার আজান ছাড়া নামাজ পড়ানো হবে।
- ২:৩০ তোমাকে মাটিতে দাফন করে দেওয়া হবে।
- মাটি দেওয়া শেষে কেউ তোমার জন‍্য দোয়া করবে।
- আর কেউ চলে আসবে।
- এইতো তোমার জিবনের শেষ আয়োজন!
তো কিসের এতো অহংকার?

ভুলে যাও তোমার সব রঙিন স্বপ্ন।ফিরে আসো রবের দিকে। তোমার শেষ ঠিকানা এই সারে ৩ হাত মাটি তোমার শেষ সম্বল///

18/09/2025

নিজের চরিত্রকে এমন স্তরে উন্নীত করুন যেন আপনার মতো কাউকে জীবনে পাওয়ার জন্য মানুষ তাহাজ্জুদে আল্লাহর কাছে হাত উঠায়

~ আরিফ আজাদ

12/09/2025

"হে মনের পরিবর্তনকারী!

আমার অন্তরকে আপনার দ্বীনের
উপর অবিচল রাখুন"

তিরমিজী " ৩৫২২

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Shekpara Cadet College Tajhat Rangpur City Corporation Rangpur
Rangpur
5404