OXA AGRO Inputs

OXA AGRO Inputs

Share

গরুর সকল প্রকার মেডিসিন সারা বাংলাদেশ এ কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।

Photos from OXA AGRO Inputs 's post 15/11/2025

খামারিদের আস্থায় অকসা ফিড।

08/09/2025

প্রিয় খামারি ভাইয়েরা যারা হাড্ডি শেয়ার গরু মোটাতাজা করতে চান তাদের জন্য নিয়ে এলো অকসা ৬০।

➤অকসা ৬০ অর্থাৎ আপনার হাড্ডি সার গরুটি ৫০-৬০ দিনে পরিপূর্ণ করে তুলবে অকসা ৬০।

➤সারাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
➤প্রয়োজনে
➤হটলাইন নাম্বার :০১৩০৯৫২৮২৩২

22/08/2025

সৃষ্টিকর্তা সর্বশক্তিমান

গরু মোটাতাজা করন এর মেডিসিন দেওয়া হায়।

যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ার এর মাধ্যমে নিতে পারবেন।
WhatsApp 01318-232077

19/07/2025

গরুর কৃমিনাশক দেবার সময় প্রিন্ট করে খামারে রেখে দিতে পারেন।

18/07/2025

🔶 গরুর ডায়রিয়া হলে কী করবেন?

গরুর পাতলা পায়খানা (ডায়রিয়া) ‍হলেই আতঙ্কিত হবেন না। আগে কারণ বুঝে চিকিৎসা নিন।

গরুর ডায়রিয়ার লক্ষণগুলো হলো:
✅ঘন ঘন পাতলা পায়খানা।
✅পায়খানার সাথে শ্লেষা বা রক্ত আসতে পারে।
✅দুর্বলতা এবং অলসতা।
✅ খাওয়ায় অরুচি।
✅ শরীরে পানিশূন্যতা।
✅ জ্বর (যদি সংক্রমণ থাকে)।
✅ পেট ফাঁপা বা ব্যথা।

🩺 করণীয়:
✅ বিশুদ্ধ পানি দিন
✅ কৃমির ওষুধ প্রয়োগ (পরামর্শ অনুযায়ী)
✅ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক

📌 মনে রাখবেন, দীর্ঘ সময় ডায়রিয়া চললে শরীরে পানিশূন্যতা ও মৃত্যু হতে পারে।
তাই গরুর হালকা সমস্যাকেও অবহেলা করবেন না।

💊 আপনার বিশ্বস্ত পশু চিকিৎসার ঠিকানা
📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন —
Oxa Agro Inputus

17/07/2025

লিভার টনিক এর গুরুত্বঃ
লিভার দুর্বল হলে গরুর শরীরে বিষ জমে, হজমে
সমস্যা হয়, আর দুধ উৎপাদন কমে যায়।
🐄 লিভার টনিক গরুর জন্য কেন খুবই প্রয়োজনীয়?
গরুর স্বাস্থ্য ভালো রাখতে হলে শুধু খাবার দিলেই হয় না—খেয়াল রাখতে হয় তার দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলো কেমন কাজ করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার (যকৃত)। কিন্তু অনেক খামারি হয়তো জানেন না, গরুর দুধ কমে যাওয়া, হজমে সমস্যা, বা দুর্বলতা—এসবের পেছনে লুকিয়ে থাকে লিভারের অসুস্থতা!
✅ লিভার কীভাবে কাজ করে?
লিভার গরুর শরীরে খাবার পরিপাক, বিষাক্ত পদার্থ নিষ্কাশন, হরমোন নিয়ন্ত্রণ, রক্ত বিশুদ্ধকরণ ও শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে লিভার যদি দুর্বল হয়, তাহলে গরুর পুরো শরীরই দুর্বল হয়ে পড়ে।
⚠️ লিভারের সমস্যা হলে যেসব লক্ষণ দেখা যায়:
✔️হঠাৎ দুধ কমে যাওয়া
✔️খাওয়ায় অনীহা
✔️গরু চুপচাপ হয়ে যাওয়া বা অলসতা
✔️চামড়া রুক্ষ বা চোখ হলদে
✔️হজমে সমস্যা ও পাতলা পায়খানা
✔️ওজন কমে যাওয়া
এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে—গরুর লিভার সাপোর্ট দরকার।
🛡️ সমাধান: নিয়মিত লিভার টনিক ব্যবহার
গরুর শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) দূর করতে এবং লিভারকে সুস্থ রাখতে নিয়মিত লিভার টনিক ব্যবহার করাটা এখন অনেক খামারির রুটিনে পরিণত হয়েছে।
🔍 লাইপোলিভ এর বিশেষ উপকারিতা:
✔️লিভারকে ডিটক্সিফাই করে
✔️হজম ও পেটের সমস্যা কমায়
✔️গাভীর দুধ বাড়ায় ও ওজন ধরে রাখে
✔️গরুর ক্লান্তি ও দুর্বলতা দূর করে
✔️এন্টিঅক্সিডেন্ট ও হেপাটোপ্রোটেকটিভ প্রভাব ফেলে
🐄 কখন ব্যবহার করবেন লাইপোলিভ?
✔️ গাভী দুধ কমালে
✔️ খাওয়ায় অনীহা থাকলে
✔️ ওজন কমে গেলে বা রোগাক্রান্ত হলে
✔️ দুধ দেওয়ার আগের প্রস্তুতিমূলক সময়ে
✔️ গাভীর প্রসবের পর দ্রুত সুস্থ করার জন্য
📦 ব্যবহারবিধি:
প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় খাবারের সাথে লাইপোলিভ মিশিয়ে দিন
✔️ডোজ: ৩০–৫০ ml (বয়স ও ওজনভেদে)
✔️টানা ৭–১০ দিন ব্যবহার করুন
👉 প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিন
🔔 শেষ কথা:
গরুকে বাইরে থেকে যত ভালোই খাবার দেন না কেন, যদি ভেতরের অঙ্গ ভালো না থাকে, তাহলে ফল মিলবে না। তাই সময়মতো গরুর লিভারকে সাপোর্ট দেওয়া মানে—গরুর শক্তি, দুধ ও সুস্থতা নিশ্চিত করা।

16/07/2025

গাভী ডেলিভারি:
ডেলিভারির সময় হয়েছে কিনা, তা বোঝার জন্য বেশ কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার গাভী বাচ্চা প্রসবের জন্য প্রস্তুত হচ্ছে।
♦️শারীরিক লক্ষণসমূহ
১/ ওলান বড় হওয়া ও দুধ আসা:
গাভীর ওলান (বাট) বড় হয়ে যাবে এবং শক্ত হয়ে উঠবে। অনেক সময় বাট থেকে দুধ বা দুধের মতো আঠালো তরল পদার্থ বের হতে দেখা যায়। বিশেষ করে প্রথমবার মা হওয়া গাভীর ক্ষেত্রে ওলান অনেক আগে থেকেই বড় হতে পারে, তবে ডেলিভারির কাছাকাছি সময়ে এটি আরও দ্রুত বড় ও পূর্ণ দেখাবে।
২/ যোনিমুখের পরিবর্তন:
যোনিমুখ ফোলা, নরম এবং শিথিল হয়ে যাবে। অনেক সময় যোনিমুখ থেকে স্বচ্ছ বা হালকা রক্তমিশ্রিত আঠালো স্রাব বের হতে দেখা যায়। এটি প্রসবের ১২-২৪ ঘণ্টা আগে দেখা যেতে পারে।
৩/পেট ঝুলে পড়া:
গাভীর পেট নিচের দিকে আরও বেশি ঝুলে পড়বে এবং পেছনের দিকটা কিছুটা সরু দেখাবে।
৪/ লেজের গোড়ার পরিবর্তন:
লেজের গোড়ার দুই পাশের হাড় বা রগগুলো শিথিল হয়ে যাবে এবং গর্তের মতো দেখাবে। এটি প্রসবের খুব কাছাকাছি সময়ে (বিশেষ করে ১২-২৪ ঘণ্টার মধ্যে) স্পষ্ট বোঝা যায়।
★আচরণগত লক্ষণসমূহ
১/ অস্থিরতা ও ছটফট করা:
গাভী অস্থির হয়ে উঠবে, ঘন ঘন উঠবে-বসবে এবং ঘষটাঘষি করতে পারে।
২/ দল থেকে আলাদা হওয়া:
অনেক গাভী অন্য গরু থেকে আলাদা হয়ে নিরিবিলি জায়গায় যেতে চায়। এটি নিরাপদ স্থানে প্রসব করার একটি প্রাকৃতিক প্রবৃত্তি।
৩/ ব্যথা ও অস্বস্তি:
গাভী তার পেটে ব্যথা অনুভব করতে পারে, যেমন মাসিকের ব্যথার মতো টান বা চাপ। এটি হলে গাভী তার পেটের দিকে তাকাবে বা লাথি মারবে।
৪/খাবার কমে যাওয়া:
প্রসবের কাছাকাছি সময়ে গাভীর খাবার রুচি কমে যেতে পারে বা খাওয়া বন্ধ করে দিতে পারে।
৫/ ঘন ঘন প্রস্রাব:
গাভী ঘন ঘন প্রস্রাব করার চেষ্টা করতে পারে।
৬/ দম নেওয়া ও হাম্বা হাম্বা ডাকা:
গাভী ঘন ঘন লম্বা শ্বাস নিতে পারে এবং অস্থিরভাবে হাম্বা হাম্বা ডাকতে পারে।
★চূড়ান্ত পর্যায়ের লক্ষণ (প্রসব বেদনা শুরু হলে)
১/ জরায়ুর সংকোচন: নিয়মিত বিরতিতে গাভীর পেট শক্ত হবে এবং জরায়ুর সংকোচন দেখা যাবে।
২/ পানির থলি দেখা যাওয়া:
যোনিমুখ দিয়ে পানির থলি (ওয়াটার ব্যাগ) বেরিয়ে আসতে দেখা যাবে। এটি দেখা গেলে সাধারণত ২-৪ ঘণ্টার মধ্যে বাছুর প্রসব হওয়ার কথা।
৩/ বাছুরের পা ও নাক দেখা যাওয়া:
স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে প্রথমে বাছুরের সামনের দুটি পা এবং তার ওপরে নাক দেখা যাবে।
যদি এই লক্ষণগুলো দেখতে পান, তাহলে প্রস্তুতি নিন এবং প্রয়োজনে একজন পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। প্রসবের সময় কিছু ব্যতিক্রম দেখা গেলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
oxa agro inputs

09/05/2025

প্রিয় খামারি ভাই ও বোনেরা আদাব,
আপনার খামারের গবাদিপশুর জন্যে সল্প মূল্যে নিয়ে এলাম অকসা ৬০ এবং অকসা ২৪।
১০০% কার্যকরি দুধ এবং মাংস উৎপাদনের জন্যে। আমাদের কোন প্রকার ধানের কুড়া বা নিম্ন মানের খাবার ব্যবহার করা হয়না।
➤ অকসা ৬০ ফিড খাওয়ানো পর আপনারা গরুটির ২ মাস এ মোটাতাজা হবে।
➤ অকসা ২৪ ফিড খাওয়ানোর পর আপনার গরু দুধ ২৪ঘন্টা বা ২ দিনে বৃদ্ধি করবে।
কোরিয়া সার্ভিসে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইলঃ ০১৩১৮২৩২০৭৭
ওয়াটচ্যপঃ ০১৩১৮২৩২০৭৭
অর্ডারের নিয়মঃ
যে রিসিভ করবে ইনবক্সে অথবা ওয়াটচ্যপে তার নামঃ.........
মোবাইল নাম্বারঃ.........
ঠিকানাঃ............
একটি টাকাও এ্যডভান্স করতে হবে না। ধন্যবাদ।

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Bosuniye Hat, Domar, Nilphamari
Rangpur
244901