Nobokumari

Nobokumari

Share

কেমিক্যাল, হার্বাল স্কিন এন্ড হেয়ার কেয়ার প্রোডাক্টস এর সমারোহ, সাথে আছে বিভিন্ন থেরাপি!

01/05/2026

মেলা মেলা মেলা!
ঈদ মেলা ২০২৬

আসন্ন মে মাসের ৭,৮,৯ তারিখে Esh*ta payel roy দিদির পেইজ
for all
network ❣️❣️by esh*ta
সহ দিদির ৪ টি গ্রুপে মেলা হবে অনলাইনে।
আপনারাও স্টল নিতে পারবেন।আমিও স্টল নিয়েছি।

মেলায় কিছু প্রোডাকক্টে ছাড় থাকবে।

স্টল নিলে পরিচিতি বাড়ে।

01/05/2026

মোট কথা তিসি বাছতে আমার ঘাড় শেষ হয়ে যায়,এতো ময়লা থাকে।

কৃষিজ পণ্য, এমন ময়লা কংকর থাকা নরমাল।

তিসি উঠিয়ে ছাদে মেলে দেয়া হয়।

থাকবেই।
কিন্তু যখন রেডি সীড মিক্স এর অর্ডার আসে,তখন বীজ রোদ দিয়ে,ঝেড়ে, বেছে চেলে, কাপড় দিয়ে মুছে,তারপর সিলিন্ডারের চুলায় ভেজে ফ্যানের নিচে ঠান্ডা করে, মেপে র‍্যাপিং প্যাকিং
করে বক্সিং করা কতোটা কষ্টকর,কতোটা বিল আসে,এবার বুঝে নিন,এগুলির দাম কেনো বেশি।

অর্ডার আসলেই ভাজি,তার আগে নয়,যেনো মুচমুচে থাকে,না হয় একটা কেমন ত্যানা,সয়াবিন তেলের গন্ধ আসে,আগে থেকে ভেজে রাখলে।

আর কাঁচা হাফ, ১ কেজি আলাদা করে নিলে বাছা,রেডি থাকে না,আপনারা করে নিবেন।

সেটারো ব্যবস্থা আছে।

Photos from Nobokumari's post 28/04/2026

তিলের মতো কিন্তু তিল নয়,ফ্রিকেলস এগুলি(১ম ছবিতে)!
লেজার ছাড়া রিমুভ হয় না।

রোদ,বিভিন্ন চুলার তাপ,ব্লু লাইট, গেজেট রেডিয়েশন , হরমোনের সমস্যা,পরিপাকতন্ত্র অপরিষ্কার, স্কিন ঠিকমতো ক্লিন না করা,সানব্লক ব্যবহার না করলে,ডাবল ক্লেনজিং না করলে,মেলানিন নামক এক প্রকার রঞ্জক জমে জমে পিগমেন্ট ক্রিয়েট করে ত্বকের লেয়ারে লেয়ারে,যা জমে কালচে খয়েরী রঙের মাংসালো স্তর হয়,যার নাম ফ্রিকেলস।

এগুলি এক দিনে হয় না,অনেক দিনের সমস্যা।

বেইসিক স্কিন কেয়ার রুটিন, সানব্লক, সাথে এক্সফোলিয়েটর, সিরাম ব্যবহার করতে হবে, যেনো এগুলি না বাড়ে।

লেজার করালেও আবার হয়।

তাই না হবার আগেই প্রতিরোধ করতে হবে।

#ফ্রিকেলস
#তিল
#পিগমেন্টেশন

Photos from Nobokumari's post 27/04/2026

সীড মিক্স দিয়ে কি কি হেলদি খাবার বানানো যায় দেখে নিন রেসিপি সহ।
👉১)এনার্জী লাড্ডু

উপকরণ:
তিল ২চা চামচ
কুমড়ার বীজ ২ চাচামচ
তিসি ২ চা চামচ

সূর্যমুখী বীজ ২ চা চামচ

খেজুর ৬-৮ টা / গুড়

পদ্ধতিঃ
সব বীজ হালকা ভেজে নিন। খেজুর ব্ল্যান্ড করে সব মিশিয়ে ছোট ছোট লাড্ডু বানিয়ে নিন।

বাচ্চা ও বড়দের জন্য বেস্ট।

প্রেগন্যান্ট ও ডায়াবেটিস রুগীকে দেয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।

👉২) ক্রাঞ্চি সীড মিক্স
উপকরণ: সব বীজ সমান পরিমাণ
পদ্ধতিঃ
প্যানে আলাদা করে সব বীজ হাল্কা ভেজে বয়ামে রেখে দিন।

সকাল,বিকাল খান এক চা চামচ করে।

👉৩)সীডস বার

উপকরণ: সব বীজ+ গুড়।
পদ্ধতিঃ
বীজ আলাদা করে ভেজে নিয়ে
গুড় গলিয়ে স্টিকি হলে বীজ মিশিয়ে ট্রে তে ছড়িয়ে দিন। ঠান্ডা হলে বার করে কাটুন শেইপ করে।

👉৪) সকালের নাস্তা
উপকরণ:
দই
কলা/ফল
২ চা চামচ ভাজা বীজ,
মধু
সব মিশিয়ে নাস্তা হিসেবে খেতে পারেন।

👉৫)বীজ পাওডার

সব বীজ আলাদা করে ভেজে গুঁড়া করে নিন গ্রাইন্ডারে।
প্রতিদিন ১-২ টেবিল চামচ
দুধে
ওটসে
স্মুদিতে
শরবতে
রুটির আটায় মিশিয়ে রুটি বানিয়ে খেতে পারেন।

যাদের গ্যাসের সমস্যা আছে,আগে অল্প খেয়ে টেস্ট করুন।
খুব ভালো করে চিবিয়ে খেতে হবে।

চা কফির সাথে খাবেন না।

উপকারিতাঃ
চুল,ত্বক ও হাড়ের জন্য বেস্ট।
ঘুম ভালো হয়।

27/04/2026

আমি কেন স্কিন হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছি জানেন তো?

মাঝে মাঝে নিজের পরিচিতিটা জানান দিতে হয়।

জানেন,
কিছু ডাক্তারের কাছে যখন সমস্যা নিয়ে যেতাম, ভালো করে সমস্যা শুনতো না!

স্কিনের ডাক্তার দেখাতে গিয়েছিলাম ২০০৭ সালে,খুব ব্রণ আমার মুখে তখন।অবার্স ফার্স্ট ইয়ারে পরি তখন।

ডাক্তার আমার সব কথা না শুনেই এক গাদা মেডিসিন লিখে দিলেন।

মেডিসিন খেলে ব্রণ কিছু দিন ভালো হলেও আবার শুরু হতো।

একে তো কথা ভালো করে শুনে নাই বলে রাগ মনে,আর এদিকে আমি খুব সচেতন একজন মানুষ।

সবকিছুতেই সিরিয়াস ছিলাম,সবকিছু জানার কৌতুহল থাকতো আমার সবসময়ই!

আমি ভাবলাম যেহেতু আমার ব্রণ কমছেই না, তাহলে কি কি কারনে ব্রণ হয় সেগুলি সার্চ দিয়ে জানি।

কারন যদি আমি কারণ না জানি কোন কিছুর তাহলে তো রোগ সারবে না।

তাই না?

আমি সবকিছু জানতে লাগলাম, আর সেদিন প্রতিজ্ঞা করলাম আমি যদি কোন কিছু করে থাকি তাহলে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবো।

অফলাইনে বিজনেস শুরু করি ২০১৭ সালে,হার্বাল উপটান, ফার্মেন্টেড আচার,বল্ক, বাটিকের ব্লাউজ পিস আর হেয়ার অয়েল দিয়ে!

আর অনলাইন বিজনেস শুরু করি ২০২০ সালে।

তখন আমি বিউটি পার্লার, সেলাই,ব্লক,বাটিকের কোর্স কম্পলিট করি।

সাথে বিজনেস সংক্রান্ত কিছু কোর্স, ইয়োগা, আকুপ্রেশার থেরাপি নিউএও কোর্স করি।

আমি সেদিন থেকে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করি যে,
যে ক্লায়েন্ট আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে: তার সবকিছু সম্পর্কে আমি আগে জানবো কেইস স্টাডির মাধ্যমে।

তার মানসিক,শারীরিক, আর্থিক সব শুনে আমি প্রোডাক্ট দেবো।

কারন কথা শুনানোর মানুষ আছে,কিন্তু কথা শুনার মানুষ নেই।

আমরা বড্ড একা, মন থেকে।

যেহেতু আমি সমাজ কল্যাণ নিয়ে মাস্টার্স করেছি সে তো আমার ফিল্ড ওয়ার্ক ছিল।

সেই ফেইল ওয়াজ করতে গেলে ক্লায়েন্ট /রোগীদের সবকিছু এ টু জেড ডিটেইল জানতে হতো কেন তার এই অবস্থা!

অনেকেই দেখবেন প্রোডাক্ট ব্যবহার করে স্কিন নষ্ট করে ফেলছে!

তার কারন একটাই,তারা এসব বিষয়ে জানে না!

জানানোর মানুষ কম।

আমি পরবর্তীতে ৩৫ টা আইটেম সংযোজন।

কোরিয়ান, জাপানিজ,ফ্রান্স,ইন্ডিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট, উপটান,রোজমেরি হেয়ার অয়েল, হার্বাল হেয়ার প্যাক, নিম কাঠের চিরুনি,

চিয়া সিড, কুমড়ো বীজ, সানফ্লাওয়ার বীজ,তিল,
তিসি,স্ক্যাল্প ম্যাসাজার,লিপ বাম সহ প্রায় সব ধরনের স্কিন এন্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছি।

চারিদিকে নকল পণণ্যের ছড়াছড়ি, তাই আমার উদ্দেশ্য হলো,

সকলে যেনো সব সমস্যা শেয়ার করে নিশ্চিন্তে পণ্য ক্রয় করে উপকার পায়!

আমি মনে করি,
যে ভালো, তার পণ্যও ভালো, যে শুনে,যে অন্যকে বুঝে,তার কথা শুনেই ক্লায়েন্ট এর মন ভালো হয়ে যায়।

হ্যাঁ দাম জজ্ঞেস করলেই যে প্রোডাক্ট কিনতে হবে,সেটার মানে নেই,একটা মানুষ হাজার বার বিভিন্ন পণ্যের দ্দাম জিজ্ঞেস করবে,আমি উত্তর দেবো,ক্লায়েন্ট হলো লক্ষী 😊

যখন তার বাজেটে মিলবে,তখন সে নিবেই।

একজন উদ্দোক্তার ব্যবহার হলো আসল।

সব নির্ভয়ে বলতে পারবেন আমার কাছে।

যারা প্রোডাক্ট নিয়ে থাকে,তাদের আমি আমার নিজস্ব ফেইস ইয়োগা, ম্যাসাজের লিংক দিয়ে থাকি।এগুলি নিয়ে বিভিন্ন কোর্স করা আছে।

এবং বেইসিক স্কিন কেয়ার রুটিন দিয়ে থাকি।

Nobokumari মানেই চর্চায় আভিজাত্য!

26/04/2026

চৌরঙ্গী ইদ মেলা ২০২৬!

আমি পলি চক্রবর্তী, সাভার থেকে বলছি।

৭,৮ ও ৯ মে আসন্ন চৌরঙ্গী ঈদ মেলায় অংশগ্রহন করতে যাচ্ছি।

আমি স্কিন এন্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি আমি।

স্টল নেয়ার কারন,আরো ভালো করে পরিচিত হওয়া,অথেনটিক প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেয়া।
যারা আমার কাছ থেকে স্কিন এন্ড হেয়ার কেয়ার এর প্যাকেজ ক্রয় করবে তাদেরকেই আমি বেসিক স্কিন কেয়ার রুটিন, ফেইস ইয়োগার লিংক দিয়ে থাকি।

সাথে হেলদি লাইফ স্টাইল সম্পর্কে ধারণা দিয়ে থাকি।

স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করাই একমাত্র লক্ষ্য নয় আমার, আসল প্রোডাক্ট সম্পর্কে সচেতন করা, নিজেকে ভালোবাসা এবং গুরুত্ব দেওয়া যে দরকার, এটাও বোঝানো জরুরী বলে মনে করি।

তিন নিয়ে নিজে অনেক সাফার করেছে তো তাই এসব নিয়ে কাজ করতেই পছন্দ করি।

মেলায় নানারকম অফার থাকবে, কিছু কিছু প্রোডাক্টের থাকবে ডেলিভারি চার্জ ফ্রি।

কেইস স্টাডি ছাড়া আমি প্রডাক্ট দেই না ক্লায়েন্ট কে।

আগে আমি আপনার স্কিন এন্ড হেয়ার কেয়ার, সমস্যা সম্পর্কে জানবো,তারপরে প্রোডাক্ট।

আমার পেইজের নাম Nobokumari, জানেন সবাই।

এই মেলায় আপনিও রেজিষ্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারেন।

25/04/2026

ঘরে বাইরে সব জায়গায় প্রোটেকশন দিবে এই সানব্লকটি।
মোবালের রেডিয়েশন, ব্লু লাইট, চুলার তাপ,বাইরের আলো, রোদ থেকে সুরক্ষা দিবে এটি।

সব ধরনের ত্বকে মানিয়ে যায় প্রায়,অয়েলি স্কিনে ব্যবহার করলে,পাওডার ব্যবহার করতে হবে।

22/04/2026

ভালো লাগে?
লাগে না?

Photos from Nobokumari's post 22/04/2026

SEEDS CYCLING 😱

Folliculer phase :
(ডে ১-১৪দিন পর্যন্ত) পিরিয়ডের প্রথম দিন থেকে ওভুলেশন পর্যন্ত তিসি+কুমড়ো বীজ ২চা চামচ করে খেতে হবে,অবশ্যই ভাজা!

জল খেতে হবে ৩ লিটার পর্যন্ত কারণে এগুলি হজম হতে সময় নেয়। তিসি পারলে গুড়া করে খাবেন, না হলে ভালো করে চিবিয়ে খেতে হবে।

Luteal phase :(ডে ১৫ পরবর্তী পিরিয়ড হওয়া পর্যন্ত -)সাদা তিল+সূর্যমুখী বীজ খেতে হবে।

উপকারিতাঃঅনেক তাড়াতাড়ি মেনোপজ হয় না।ইস্ট্রোজেন ও প্রজেস্টোরন হরমোন এর ভারসাম্য রক্ষা করে।

পিসিওস এর সমস্যা কমে।
পিরিয়ডের সময় ব্লাড ফ্লো ঠিক থাকে।
পেইন কম হয়।
মুড সুইং হয় না তেমন।

ফল পেতে হলে,,👇

পিরিয়ড, সিস্ট সমস্যা থাকলে টানা তিন মাস খেয়ে যেতে হবে 🧡🧡

কাদের না খাওয়া ভালো? যাদের ডায়াবেটিস আছে কম করে খেতে হবে।
যারা প্রেগনেন্ট, প্রচুর গ্যাস হয়, হজমে সমস্যা আছে, স্তন্যদানকারী মা।যাদের এলার্জির সমস্যা বেশি।

খেলে সমস্যা হবে না তেমন কিন্তু না খাওয়াই ভালো।

21/04/2026

আমার থেকে কিছু কিনতে হলে আগে আমার সম্পর্কে জানতে চাইবে ক্লায়েন্ট, তাই না?

মানুষ যদি ভালো হয়,তার প্রোডাক্টও ভালো হবে।
এটা আমি বিলিভ করি।

জাপানিজ,কোরিয়ার, ইন্ডিয়ান,ফ্রান্স এর স্কিন কেয়ার প্রোডাক্ট,, সাথে হার্বাল হেয়ার কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন।

কিছু উপকারী বীজ পাবেন সীডস সাইক্লিং এর জন্য, যা পিরিয়ড ক্লিয়ার,সিস্ট,হরমোনাল ব্যালেন্স, হাড়ের সমস্যা,চুল ও ত্বকের সমস্যার কার্যকরী।

নাহ্,আমি কোনো রঙ ফর্সাকারী ক্রিম, হোয়াটনিং প্রোডাক্ট সেল করি না।

হার্বাল প্রোডাক্টগুলি হলো উপটান,রোজমেরি হেয়ার অয়েল, বী হেয়ার অয়েল, ক্যাস্টর অয়েল,হেয়ার প্যাক,মেহেদী গুড়া,রোজমেরি ইত্যাদি।

আর আরো কিছু প্রোডাক্ট হলো স্ক্যাল্প ম্যাসাজার, নীম কাঠের চিরুনি, চিয়া সীডস,ইত্যাদি।
প্রায় ৩৫ টা আইটেম নিয়ে কাজ করি আমি।

Photos from Nobokumari's post 20/04/2026

এই গরমে তিল,কুমড়া বীজ,সূর্যমুখী বীজ দিয়ে দই এর সাথে বিভিন্ন শরবত,স্মুদি খেতে পারেন।
ডিম সেদ্ধ অনেকেই পছন্দ করেন না খেতে,আঁশটে গন্ধ লাগে,তাই।

কিন্তু আপনি যদি একটু বীজের সাথে শশা বা টমেটো , টক দই, পিংক সল্ট,কাঁচা মরিচ ধনেপাতা দিয়ে সালাদ বানিয়ে ডিম এর সাথে খান,সেই টেস্ট।
এক দিকে ডিম সেদ্ধ , অন্যদিকে মজার পুষ্টিগুণসমৃদ্ধ সালাদ।

তিল দিয়ে খেতে পারেন শরবত, খেতে পারেন অম্বল।

Nobokumari 'তে পাবেন সবকিছু।

18/04/2026

আর কিছু বলতে হবে,মেহেদি গুড়া নিয়ে?

Want your business to be the top-listed Hair Salon in Savar?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Savar

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00