Md.Liton Ahmed

Md.Liton Ahmed

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md.Liton Ahmed, Health/Beauty, Sirajganj, Sirajganj.

22/08/2025

জীবন হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন একটা গল্প লেখে। কখনো হাসির রঙে ভরে ওঠে, কখনো দুঃখের ছায়ায় ঢেকে যায়। এই উত্থান-পতন, সুখ-দুঃখের মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য।

16/06/2025

“নিজের কর্মের ওপর যদি বিশ্বাস থাকে, তবে জীবনে আসা সমস্ত কঠিন পরিস্থিতি বদলানো সম্ভব।” “ধৈর্য রাখো, কর্ম ভালো হোক বা খারাপ, তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে।”

Photos from Md.Liton Ahmed 's post 02/06/2025

সন্তান শুধু রক্তের সম্পর্ক নয়, বরং হৃদয়ের এক টুকরো অনুভূতি।

28/04/2025

পল্লী গ্রামের মনোমুগ্ধকর এই প্রাকৃতিক সৌন্দর্য আর দেখা যায় না 🥰

23/04/2025

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

Photos from Md.Liton Ahmed 's post 20/04/2025

আংগারু মেলা শুধু মেলা নয়, যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত কাব্য।সিরাজগঞ্জ, সলংগা থানার,আংগারু গ্রামের এ মেলাকে ঘিরে জেগে উঠেছে এক রঙিন স্বপ্নে,এ স্বপ্ন ঐতিহ্যের।
প্রাচীন আয়োজনের অংশ হিসেবে আংগারু এ মেলা প্রায় ৫০০ বছর ধরে বয়ে আনে বাঙালি ঐতিহ্যের সুর। এদিন আশেপাশের দু’চার ইউনিয়নের মানুষ বের হয় শুধু কেনাকাটার উদ্দেশ্যে নয়, মাটির গন্ধ মাখা এক চিরায়ত ঐতিহ্যের টানে।

প্রতি বছর বৈশাখ মাসের প্রত্যেক শনিবার এ দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই মেলার প্রস্তুতি শুরু হয়। সকাল থেকেই গ্রামের বিশাল গাছগুলোর ছায়ায় জমে ওঠে মেলা। মেলার প্রধান আকর্ষণ গ্রামীণ হস্তশিল্পের পসরা। কামার-কুমারদের তৈরি দা, বটি, মাটির পাত্র, বাঁশ-বেতের সামগ্রীসহ সবকিছুই পাওয়া যায় এখানে।

এছাড়া খই, বিন্নি, বাতাসা, চিনির খেলনা, ভাজা পেঁয়াজু, চানাচুর, বাদামসহ নানা পিঠা-পুলির স্টল মেলায় আগত ভোজনরসিকদের তৃপ্ত করে।

গ্রামের এ মেলার এর প্রস্তুতি যেন সারা বছরের। সকালের প্রথম আলো ফোটার আগে থেকেই আশপাশের গ্রামগুলো থেকে মানুষে ভরে যায় মেলার চারিদিকে। কেউ আসে হেঁটে, কেউ আসে ভ্যানগাড়িতে, আর কেউ-বা সাইকেলের। ফেরার সময় সবাই কিছু না কিছু কিনে নিয়ে যায়ই।

মেলার আগের দিনই বেশিরভাগ দোকান গাছের ছায়ায় বসে যায়। কিছু আবার মেলার দিনও বসে। এক পাশে মাটির খেলনার সারি, আরেক পাশে হরেক রকমের মিষ্টি। বাতাসে ছড়িয়ে পড়ে খাবারের ঘ্রাণ, যা সকালটা আরও সজীব করে তোলে। সকালবেলা অনেকেই মেলার মিষ্টি আর গরম রুটি দিয়ে নাস্তা সেরে নেন।

এ মেলার ঐতিহ্য বেশ পুরোনো। কথিত আছে, প্রায় ৫০০ বছর আগে এ মেলার সূচনা। প্রাচীন এই আংগারু গ্রামে শুরু হওয়া এ মেলা কালের বিবর্তনে আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। প্রতি বছর বৈশাখ মাসের প্রত্যেক শনিবারের দিন এ মেলা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙালির যে মাটির টান, এ মেলা তারই উদাহরণ।

মেলার দিন এ বটের ছায়া যেন উৎসবের নগরীতে পরিণত হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলে নানা আয়োজন। নাগরদোলার কড়কড় শব্দ, ঢাক ঢোলের বাজনা—সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশনা। শিশুদের জন্য থাকে মাটির খেলনা, বাঁশের বাঁশি, রঙিন বেলুনের দোকান।

মেলায় আসা গ্রামীণ ও হস্তশিল্পের দোকান থেকে নারীরা নানা পণ্য ক্রয়ে মগ্ন থাকেন। আর পুরুষরা খুঁজে নেন কৃষি কাজে প্রয়োজনীয় সরঞ্জাম।

প্রতি বছর এই মেলা নতুন করে মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা, ঐক্যের কথা, আমাদের সংস্কৃতির গভীরতা। এমন উৎসব আমাদের ঐক্যবদ্ধ করে, সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে।

17/04/2025
16/04/2025

পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে।

তারা সব জায়গায় সুবিধা পায়,
সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন,
তারা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।

বলতে গেলে পা চাটাদের একটা কোঠাই থাকে আলাদা সর্বপরি।
অথচ এরা না কারো আপন হয়,
না কারো বিশ্বস্ত হয়, না কারো নিজস্ব হয়।

এরা হয় সুবিধাবাদী, মেরুদণ্ডহীন টাইপের লোক।
এদের নিজের কোন মতামত থাকেনা,
নিজস্ব কোন হস্তক্ষেপ থাকেনা কোন কাজে।
এদের মাঝে বিবেক মানবতা বলতেও কিছু থাকেনা। তবুও এরা অনেকের প্রিয় হয়ে থাকে,,

ঐ যে প্রথমেই বললাম পা চাটা লোকদের সুপার পাওয়ার আছে।

15/04/2025

তাড়াশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার

মোঃ মাহবুবুর রহমান, তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তি কে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন।

সোমবার রাতে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনী ওই উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
জয় কুমার ঘোষ তাড়াশ উপজেলার পৌর সদরের গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা ও শঙ্কর ঘোষের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।
জানা গেছে, রবিবার রাতে চৈত্র সংক্রান্তি পূজায় তাড়াশ মহাশশ্মানে মন্ত্রপাঠ ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলা এলাকা উপপ্ত হয়ে পড়ে।
পরে উপপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তাৎক্ষনিকভাবে পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি কয়েক ঘন্টার মধ্যেই ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া জয় কুমার ঘোষ কে পাবনা জেলার ফরিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জয় কুমার কে জিজ্ঞসাবাদ শেষে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ প্রস্তুতি চলছে।

Photos from Md.Liton Ahmed 's post 11/04/2025

Visite by # cmc(DAEEP)👷‍♂️👷👨‍🚒
11-04-25

Photos from Md.Liton Ahmed 's post 07/04/2025

আমি আর বাবা

Want your business to be the top-listed Beauty Salon in Sirajganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Sirajganj
Sirajganj