Rifat Shimul
Medical Biochmist
23/10/2025
খাদ্যদ্রব্যের যা দাম, তাতে কিছুদিন পর কলকাতার ভাষায় কথা বলতে হবে....."দাদা আজ বিশাল বাজার করলুম। আস্ত একটা পুটি মাছ, মুরগীর পায়ের নিচের আস্ত একটা অংশ আর এক ব্যাগ মুলা ছাক।
সংগৃহীত।।
22/10/2025
গোধূলি বিকেলে ক্রসবার - ৩ এর অসাধারণ সৌন্দর্য্য 🌅🌾
22/10/2025
ইউনিভার্সিটি নৌকা ঘাট
যে ব্যাক্তি আপনার কাছে অন্যের স'মালোচনা করে, মনে রাখবেন সে আপনার অগোচরে অন্যের কাছে আপনার স'মালোচনা ও করে!
19/10/2025
12/10/2025
With Department of Biochemistry and Biotechnology, Khwaja Yunus Ali University – I just got recognised as one of their top fans! 🎉
12/10/2025
Public Relation & Publication secretary
Alumni Association
department of Biochmistry & Biotechnology
শুভ রাত্রী
17/08/2025
শুভ বিকেলবেলা Hanif Sanket
16/08/2025
গবেষণায় দীর্ঘমেয়াদি গ্রিন টি পানকারীদের মধ্যে হতাশাগ্রস্ত হওয়ার ঝুঁকি ৫১% কম, টেস্টোস্টেরনের মাত্রা ৩১% বেশি, এবং স্মৃতির সাথে সম্পর্কিত মস্তিষ্কের অংশের আয়তন বড় দেখা গেছে।
২০২৫ সালে Frontiers in Public Health-এ প্রকাশিত একটি গবেষণা (PMID: 40071113) যেখানে ২৮০ জন মধ্যবয়সী ও বয়স্ক পুরুষকে নিয়ে দেখা হয়েছিল দীর্ঘদিন গ্রিন টি পান করলে টেস্টোস্টেরন, প্রদাহ, ঘুম, মানসিক স্বাস্থ্য এবং মস্তিষ্কের গঠন কীভাবে প্রভাবিত হয়।
গবেষণায় ২ টি গ্রুপ ছিল।
১ম গ্রুপ - গ্রিন টি পানকারীরা: প্রতিদিন ≥১ কাপ (৫০০ মি.লি.), সপ্তাহে ≥৬ দিন, কমপক্ষে ২০ বছর ধরে
২য় গ্রুপ - খুব কম বা একেবারেই গ্রিন টি পান করে না এমন লোকজন।
ফলাফল:
টেস্টোস্টেরন (মোট)-
গ্রিন টি পানকারীদের টেস্টোস্টেরন ছিল ১৬–৩১% বেশি
Systemic Immune-Inflammation Index (প্রদাহ সূচক)
গ্রিন টি পানকারীরা: ৩৮৬.০৬
যারা পান করেন না: ৪৩৫.০৯
প্রায় ২৭% কম প্রদাহ
Insomnia Severity Index (ঘুমের সমস্যা সূচক)
গ্রিন টি পানকারীর গ্রুপে ৩২% কম স্কোর
ডিপ্রেশন (হতাশা)
গ্রিন টি পানকারীদের মধ্যে হতাশা উল্লেখযোগ্যভাবে কম
Path analysis অনুযায়ী উপকারের ৫১.৬% এসেছে প্রদাহ কমে (৯.৪%) এবং ঘুম ভালো হওয়ার মাধ্যমে (৪২.২%)
BMI (শরীরের ভর সূচক)
গ্রিন টি পানকারীরা: ২৩.২৩
যারা পান করেন না: ২৪.০৫
Brain MRI (মস্তিষ্ক স্ক্যান)
গ্রিন টি পানকারীদের মস্তিষ্কে বেশি ধূসর পদার্থ (Gray Matter Volume) পাওয়া গেছে বিশেষ করে বাম medial occipito-temporal এবং parahippocampal gyrus অংশে যা স্মৃতি, দিক নির্ণয় ও বার্ধক্যজনিত জ্ঞানীয় পরিবর্তনের সাথে সম্পর্কিত।
সীমাবদ্ধতা-
টেস্টোস্টেরন কেবল মোট পরিমাণে মাপা হয়েছে, free বা bioavailable জানা যায়নি।
গ্রিন টি গ্রহণ স্ব-প্রতিবেদন (self-reported) এর ভিত্তিতে, Catechin বা EGCG-এর সঠিক পরিমাণ নির্ধারণ করা হয়নি।
বেশিরভাগ বৈজ্ঞানিক গবেষণা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ২–৩ কাপ (প্রায় ৫০০–৭৫০ মি.লি.) গ্রিন টি পান করাই সবচেয়ে উপকারী। তবে ৫–৬ কাপের বেশি খেলে কিছু সমস্যা হতে পারে, যেমন অতিরিক্ত ক্যাফেইন থেকে ঘুমের ব্যাঘাত, নার্ভাসনেস, পেটের জ্বালা হতে পারে। আয়রন শোষণে বাধা দিতে পারে, যারা অ্যানিমিয়ায় ভোগেন তাদের জন্য ঝুঁকি রয়েছে।
সূত্র: ২০২৫ সালে Frontiers in Public Health এ প্রকাশিত একটি গবেষণা (PMID: 40071113)
16/08/2025
✈️ "জাপানে থাকলে যে জিনিসগুলো অবাক করবে!" 🇯🇵
জাপান মানেই শৃঙ্খলার দেশ — কিন্তু আমাদের দেশের অভ্যাস নিয়ে গেলে প্রথম কয়েক দিনেই ধাক্কা খাবেন! 😅
🔹 ⏰ সময় মানা
জাপানে ১ মিনিট লেট মানেই বড় অপরাধ। আমাদের দেশে ৩০ মিনিট দেরি হলে "আরেহ… তো কি হয়েছে!" — এখানে সেটা ভাবতেও পারবেন না।
🔹 🚦 ট্রাফিক সিগন্যাল
রাত ২টায়ও রাস্তায় কেউ না থাকলেও লাল সিগন্যাল মানতেই হবে। আমরা? “পুলিশ নাই তো… চলো যাই!” 😏
🔹 🚮 আবর্জনা ফেলা
এখানে আবর্জনা আলাদা করে (প্লাস্টিক, কাগজ, ক্যান, বোতল) ঠিক দিনে ঠিক সময়ে ফেলতে হয়। আমাদের দেশে? “এই যে ডাস্টবিনটা রাস্তার মাঝেই তো!”
🔹 📢 শব্দ দূষণ
জাপানে বাসে বা ট্রেনে জোরে কথা বলা অসভ্যতা। আমাদের দেশে ফোনে কথা বলতে বলতে বাজারের রেটও বলে দিবেন! 📞
🔹 🚭 ধূমপান নিয়ম
এখানে নির্দিষ্ট জায়গা ছাড়া ধূমপান আইন ভঙ্গ। কিন্তু অনেকে দেশে “রাস্তা তো আমাদের, ধোঁয়া যাবে যেদিকে খুশি!”
🔹 🏃 রাস্তা পার হওয়া
জাপানে ক্রসিংয়ের বাইরে রাস্তা পার হওয়া আইন ভঙ্গ। আমরা? যেখানে ইচ্ছে সেখানেই “দুই পা দৌড়”।
📌 সত্যি কথা হলো:
জাপান এসে বুঝবেন, আইন শুধু কাগজে নয় — মানুষের মাথায়ও থাকে। আর আমাদের দেশে আইন যতই ভালো হোক, যদি মেনে না চলি, ততদিন পরিবর্তন আসবে না। 🙃
Click here to claim your Sponsored Listing.
