Reja technology
i am a teacher and homoeopath doctor
21/04/2024
17/04/2024
আমার মেয়ে
04/09/2022
আমড়া খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।।।।।।
আমড়া মিষ্টি ও টক, এ দুটি স্বাদের ফল। এটা আমাদের দেশের মৌসুমি ফল। আমড়া ছোট থেকে বড় সবাই কমবেশি খেতে পছন্দ করি। আজ আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে আমড়ার পুষ্টিগুণ সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক এক অনুষ্ঠানে আমড়ার পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ ফাহমিদা হাসেম। তিনি বলেন, তিনটি আপেলের পুষ্টিগুণ আমরা একটি আমড়ায় পেয়ে থাকি। আমড়ায় পুষ্টিগুণ অনেক বেশি। ১০০ গ্রাম আমড়ার মধ্যে দুই থেকে তিনটা মাঝারি সাইজের আমড়া আসবে। আমরা প্রথমেই যে পুষ্টি উপাদানের কথা বলব, সেটি হচ্ছে ভিটামিন এ। ১০০ গ্রাম আমড়ার মধ্যে আমরা ৮০০ মাইক্রোগ্রাম ভিটামিন এ পেয়ে থাকি। এটি ক্যারোটিন সমৃদ্ধ ফল হিসেবে বিবেচনা করা হয়।
পুষ্টিবিদ ফাহমিদা হাসেম বলেন, ভিটামিন এ আমাদের শরীরের অনেক কাজ করে থাকে। শুধু যে দৃষ্টিশক্তির প্রয়োজনে আমাদের ভিটামিন এ দরকার হয়, এ ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভিটামিন এ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের প্রতিটি কোষকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ভিটামিন এ যত ধরনের সাধারণ সংক্রমণ আছে (সর্দি, কাশি, জ্বর), এগুলো দূরে রাখতে সাহায্য করে।
তিনি বলেন, ১০০ গ্রাম আমড়ায় ভিটামিন সি থাকে ৯২ মিলিগ্রাম। আমাদের দৈনন্দিন যে চাহিদা ভিটামিন সি-র, একজন পূর্ণবয়স্ক মানুষের ৪৫ মিলিগ্রাম, এর চেয়ে তিন গুণ বেশি। আমরা যদি প্রতিদিন তিনটা বা দুইটা আমড়া খেতে পারি, তাহলে ভিটামিন সি-র চাহিদা পূরণ হবে। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠাণ্ডা সর্দি কাশি জ্বর, এগুলোর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা গড়ে তোলে। এ ছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Sirajganj
6700

24/02/2025
24/02/2025
28/09/2024
04/06/2024
21/04/2024
17/04/2024