Dr A B M Kamrul Hasan
Diabetes, Transfusion & Regenerative Medicine Specialist
Specialist in Diabetic Foot, Wound Care & Stem cell, PRP Therapy
15/06/2026
চেন্নাইয়ে অনুষ্ঠিত " Advanced Diabetic Foot & Wound Conference 2026 " এ অংশগ্রহণ আমার পেশাগত জীবনের এক অসাধারণ ও শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
বিশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই Dr. RK Diabetic Foot and Podiatry Institute এর প্রতিষ্ঠাতা সম্মানিত Dr. R.K. Sir এবং King’s College London (KCL) এর Consultant Physician Dr. Erika Vainieri সহ দেশ-বিদেশের অভিজ্ঞ শিক্ষক, অগ্রজ ও বিশেষজ্ঞদের প্রতি; যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ফুট কেয়ার ও নন-healing ulcer ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও মানবিক প্রচেষ্টার কিছুটা ছোঁয়া কাছ থেকে অনুভব করার সুযোগ হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৩০০ এর অধিক চিকিৎসকের অংশগ্রহণে আয়োজিত এই ৩ দিনের বৈজ্ঞানিক সম্মেলন ছিল জ্ঞান, গবেষণা, দক্ষতা ও আন্তঃবিভাগীয় সমন্বয়ের এক অনন্য প্ল্যাটফর্ম।
ডায়াবেটোলজি, সার্জারি, অর্থোপেডিক্স, মেডিসিন, প্লাস্টিক সার্জারি, ভাস্কুলার সার্জারি, পোডিয়েট্রি, চর্মরোগ, ট্রান্সফিউশন মেডিসিন, হেমাটোলজি, এনেস্থিসিয়োলজি, মাইক্রোবায়োলজি ও প্যাথলজি সহ বিভিন্ন বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত ৮৫টি ক্লিনিক্যাল সেশন আমাদের নতুনভাবে চিন্তা করতে, শিখতে এবং রোগীসেবাকে আরও উন্নত করার অনুপ্রেরণা দিয়েছে।
৩ দিনের ব্যস্ততা শেষ হলেও সাথে করে নিয়ে যেতে হচ্ছে নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস।
এই কনফারেন্স আমাকে আরও গভীরভাবে উপলব্ধি করিয়েছে যে, আধুনিক diabetic foot care ও regenerative medicine নিয়ে সমন্বিত গবেষণা, প্রশিক্ষণ ও ক্লিনিক্যাল কার্যক্রম ভবিষ্যতে রোগীদের জন্য আরও কার্যকর ও মানবিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আশা করি, ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশেও উন্নত diabetic foot care ব্যবস্থাপনা আরও বিস্তৃতভাবে গড়ে তোলা সম্ভব হবে।
এই কনফারেন্স থেকে সবচেয়ে মূল্যবান শিক্ষা ছিল —
“ডায়াবেটিক ফুট ও ক্ষত চিকিৎসায় শুধু চিকিৎসা নয়, সময়মতো সঠিক মূল্যায়ন, টিমওয়ার্ক এবং আধুনিক evidence-based approach-ই রোগীর অঙ্গ ও জীবন বাঁচাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আরও একটি বড় উপলব্ধি হলো,
শেখার কোনো শেষ নেই। আধুনিক wound care, offloading, infection control এবং multidisciplinary management সম্পর্কে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখা অত্যন্ত প্রয়োজন।
এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও দক্ষতা, dedication এবং রোগীদের জন্য উন্নত সেবা দেওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।
— ডাঃ এ বি এম কামরুল হাসান
ট্রান্সফিউশন ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ
drabmkamrulhasan.com
diabeticfootcarebdltd.com
11/06/2026
আপডেট কিছু শেখা, ভালো কিছু করা,
Dedication, সামনে এগিয়ে যাওয়া — এই লক্ষ্য নিয়েই পথচলা।
ডায়াবেটিক ফুট ও ক্ষত চিকিৎসার আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখা, নতুন জ্ঞান অর্জন করা এবং রোগীদের জন্য আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করার এই যাত্রা চলমান।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই পথকে সহজ করুন, মানবসেবার মাধ্যমে ভালো কিছু করার তৌফিক দান করুন এবং অসহায় রোগীদের সুস্থতার মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিন।
ইনশাআল্লাহ, জ্ঞান, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় অব্যাহত থাকবে।
08/06/2026
drabmkamrulhasan.com
diabeticfootcarebdltd.com
07/06/2026
My New Visiting card for Official & Personal
🤔 drabmkamrulhasan.com
PRP Therapy on Osteoarthritis / Joint pain
drabmkamrulhasan.com
diabeticfootcarebdltd.com
Belkuchi Diabetic Hospital
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Sirajganj
6708
Opening Hours
| Monday | 09:00 - 21:00 |
| Tuesday | 09:00 - 21:00 |
| Wednesday | 09:00 - 22:00 |
| Thursday | 09:00 - 23:00 |
| Friday | 09:00 - 20:00 |
| Saturday | 09:00 - 23:00 |
| Sunday | 09:00 - 21:00 |
