DXN Health
It's a tiny step to solve your internal hurdles in simple,short and in easy way. share...
consult....
Trust.....
And get better result.....
10/10/2024
We are also available on YouTube. Visit the link to know more.....
Dxn Healthcare by Sonia A platform that contains both Health and wealth
আসসালামু আলাইকুম,
শ্রদ্ধেয় বড় ভাই এবং বোনেরা। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ আমি এর মত বড় এক ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাচ্ছি। আশা করব আমার সিনিয়র ভাই এবং আপুরা আমাকে আপন করে নেবেন এবং আমার এই পথচলায় আমার পথপ্রদর্শক ও শুভকাংক্ষী হয়ে পাশে থাকবেন।
08/10/2020
https://www.facebook.com/2079334172344853/posts/2569523423325923/
Caring for children with disabilities: Mini Parenting Master Class “Focus on what children can do, their abilities, rather than their disability.” Tips on how to support a child with disabilities
07/10/2020
সেরে উঠার পরেও করোনার ধকল.....
করোনাভাইরাসের সংক্রমণ থেকে শারীরিকভাবে সেরে ওঠার পরও নানা ধরনের সমস্যায় ভুগছেন রোগীরা। অনেকের ক্ষেত্রে উপসর্গ হালকা, কারোর গুরুতর। যত দিন যাচ্ছে, তত জানা যাচ্ছে করোনাভাইরাস সংক্রমণ মানবদেহে কত দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতেও বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে অনেকের। তাই করোনা থেকে সেরে ওঠার পরও চাই সতর্কতা ও যত্ন।
করোনা–পরবর্তী কী কী সমস্যা ভোগাতে পারে
* হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও মাঝেমধ্যে অনেকের শ্বাসকষ্ট হতে পারে। সিঁড়ি দিয়ে ওঠানামা বা সামান্য পরিশ্রমে হাঁপিয়ে উঠতে পারেন। বিশেষ করে, যাঁরা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) থেকেছেন, তাঁদের শ্বাসক্রিয়া আবার স্বাভাবিক হতে বেশ সময় লেগে যাচ্ছে।
* করোনা সেরে যাওয়ার পরও কয়েক সপ্তাহ কাশি থাকতে পারে।
* অবসাদ আর ক্লান্তি থেকে যায় দীর্ঘদিন। হাসপাতালের বিছানায় দীর্ঘদিন শুয়ে থাকার কারণে দেহের পেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, পেশি দুর্বল হয়ে পড়ে। হাঁটা–চলায় ও দৈনন্দিন কাজকর্মে সমস্যা দেখা দেয়।
* খাবারে অরুচিও থেকে যায় বেশ কিছুদিন। এমনকি খাবার গিলতে, চিবুতে সমস্যা হতে পারে। যাঁরা আইসিইউতে ছিলেন বা গলায় টিউব দেওয়া হয়েছিল, তাঁদের এই সমস্যা বেশি হয়। খাবার আটকে যাচ্ছে বলে মনে হয়। কণ্ঠস্বরেও কারও কারও সমস্যা হয়। কণ্ঠ ফ্যাসফ্যাসে হয়ে যায়, কথা বলতে অসুবিধা হয়।
* করোনাভাইরাস সংক্রমণের পর বড় সংখ্যক রোগীর মানসিক বিপর্যস্ততা দেখা দেয়। মনোযোগ ও চিন্তাশক্তির সমস্যা, স্মৃতি হারানো, বিষণ্নতার মতো সমস্যা হতে পারে।
* ওজন কমতে পারে। আগের ওজনে ফিরে যেতে সময় লাগতে পারে।
কীভাবে স্বাভাবিক হবেন
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুই সপ্তাহ পর পুরোদমে সামাজিক মেলামেশা ও কাজে যোগদানে কোনো বাধা নেই। তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগতে পারে। আগের ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। তাতে ঘাবড়াবেন না।
করোনা সংক্রমণ–পরবর্তী শারীরিক দুর্বলতার নাম পোস্টভাইরাল সিনড্রোম বা পোস্টভাইরাল ফ্যাটিগ সিনড্রোম। এ সময় ভীষণ রকম ক্লান্তি, অবসাদ ও দুর্বলতা, কোনো কিছু ভালো না লাগা, নিজের যত্ন ঠিকভাবে নিতে না পারা ও কোনো কিছুতে মনোযোগ দিতে না পারার মতো সমস্যা দেখা দেয়, যা সপ্তাহ থেকে মাস পর্যন্ত গড়াতে পারে।
তাই করোনা নেগেটিভ হওয়া বা হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মানেই সব অসুস্থতার অবসান নয়। করোনার পরও
06/10/2020
চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে যেভাবে✌
পড়ে যাচ্ছে চুল। এই চুল পড়া ঠেকাতে কত কিছুই করে থাকেন আপনি। তবে জানেন কি? প্রতিদিন একশোটি চুল পড়াকে স্বাভাবিক। তবে এর চেয়ে যদি বেশি চুল পড়ে তবে কিন্তু চিন্তার বিষয়।
চুল পড়া বন্ধে ঘরোয়া যত্নের নিতে হবে ও পুষ্টিকর খাবার খেতে হবে।আসুন জেনে নেই চুল পড়া বন্ধ করবে যেসব ঘরোয়া উপাদান।
পেঁয়াজের রস
পেঁয়াজের রস চুল পড়া বন্ধে খুব ভালো কাজ করে। শুধু চুল বন্ধ নয় নতুন চুল গজাবে।
ব্যবহার
গোসলের এক ঘণ্টা আগে পেঁয়াজের রস চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আমলকী
আমলকীর তেল চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
মেথি
আধা কাপ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে বেটে চুলে লাগান। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের কুসুম
একটি ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
নারকেল তেল
সামান্য গরম করে তারপর চুলের গোড়ায় ম্যাসাজ করুন নারকেল তেল। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
ভালো লাগলে শেয়ার করুন✌
06/10/2020
Under Arm এর অতিরিক্ত ঘাম এবং ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে ব্যবহার করুন ODABAN Spray. UK থেকে আমদানিকৃত উক্ত Research প্রোডাক্ট ব্যবহারে কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
Price: 2200 Taka
অর্ডার করতে ইনবক্স করুন অথবা 📞 কল করুন : 01537528613 নম্বরে।
ঘুমের অভ্যাস উন্নত করতে আরেকটি কৌশল :
মাঝরাতে যদি হুট করে আপনার ঘুম ভেঙ্গে যায়, এই ব্যায়াম আপনাকে সাহায্য করবে। শুধু তাই নয়, কোনো গুরুত্বপূর্ণ মিটিং কিংবা পরীক্ষার আগেও এটি আপনাকে সাহায্য করবে।
ভালো ফলের জন্য ব্যবহার করতে পারেন ‘স্লিপিং পোশন’।
ঘুমোনোর আগে এটি খেয়ে শুতে পারেন। উপাদানগুলো হলো:
– সিকি চা-চামচ মধু।
– এক চিমটি লবণ।
– এক চা-চামচ নারিকেল তেল।
আপনি এটি শুধু শুধু খেতে পারেন কিংবা এক গ্লাস গরম পানিতে মিশিয়ে খেতে পারেন। এই ছোট্ট পানীয়টি আপনার ঘুমের অভ্যাস উন্নত করতে সাহায্য করবে।
ঘুম নিয়ে মানুষের সমস্যার কোন কমতি নেই। বেশীরভাগ মানুষ সময়মত ঘুমাতে পারেন না। বিছানায় শোবার পরও ঘুম আসার কোন খবর থাকে না। যার ফলে দেখা যায় বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক সমস্যা। যাই হোক, আমাদের সকলের পর্যাপ্ত পরিমাণ ও সময়মত ঘুমের প্রয়োজন রয়েছে। এর জন্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেই নিদ্রাজনিত সমস্যা দূর হতে পারে।
04/10/2020
চায়ে দুধ মেশালে চায়ের গুণ নষ্ট হয়ে যায়!!
মানুষ পানির পর পৃথিবীতে সবচেয়ে বেশি পান করে যে পানীয়, তা হলো চা। চা-স্পৃহা চঞ্চল হলে চাতকের মতো চা পানের জন্য উদগ্রীব হন অনেকে। চা পান না করা পর্যন্ত যেন শরীর ও মন দুটোরই তৃষ্ণা মেটে না।
চা যে হিতকরী পানীয়, তা এখন অনেকেই জেনেছেন। চায়ের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও অন্যান্য যৌগ।
গবেষণায় দেখা গেছে, চা পান করলে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার হয়, এমনকি কোষের ক্ষতি, জরা অনেকটাই হ্রাস পায়।
কোনো কোনো গবেষক বলেন, দাঁতে ক্ষয়, গহ্বর তৈরি হওয়া অনেকটা বাধা পায় চা পানে, রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য হয়। সম্ভবত এর হৃদহিতকরী গুণও রয়েছে। চায়ের মধ্যে রয়েছে যে
পলিফেনোল (ফ্লাভোনলস ও ক্যাটেচিনস), এদের রয়েছে হৃৎসুরক্ষা গুণাগুণ।
অনেক দেশে দুধ-চা পান করে মানুষ, আমাদের দেশেও চায়ের সঙ্গে দুধ মিশিয়ে পান করেন বেশির ভাগ লোক। কিন্তু ইদানীং গবেষকেরা দেখছেন, চায়ের মধ্যে দুধ মেশালে চায়ের অনেক হিতকরী গুণ আর থাকে না।
ইউরোপিয়ান হার্ট জার্নাল-এ প্রকাশিত নিবন্ধে গবেষকেরা দেখিয়েছেন, ১৬ জন সুস্থ প্রাপ্তবয়স্ক লোক পান করলেন ব্ল্যাক টি (শুধু চা), কেউ পান করলেন চায়ের সঙ্গে স্কিম মিল্ক মিশিয়ে, কেউ পান করলেন শুধু গরম জল। এরপর বিজ্ঞানীরা রক্তনালির কার্যকলাপের ওপর এদের প্রভাব লক্ষ করলেন।
পানির সঙ্গে তুলনা করে দেখা গেল, ব্ল্যাক টি (শুধু চা, যাকে আমরা র টি বলি) পানে ধমনির কার্যকলাপ বেশ উন্নত হলো। দুধ-চা পান করলে চায়ের হিতকরী প্রভাব পুরোপুরি নষ্ট হয়ে গেল। ইঁদুরজাতীয় প্রাণীতে তেমন পরীক্ষা চালিয়েও একই ফলাফল পাওয়া গেল। তাদের ধারণা, দুধের প্রোটিন চায়ের অ্যান্টি-অক্সিডেন্টের সঙ্গে মিশ্রিত হওয়ায় চায়ের গুণ নষ্ট হয়ে যায়। গবেষকেরা বলেন, দুধ রক্তনালির কার্যকলাপের ওপর চায়ের স্বাস্থ্য-হিতকরী গুণের বিরুদ্ধাচরণ করে।
বিষয়টি কেবল দুধ ও দুধজাত দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সয়া দুধের প্রোটিনও একইভাবে চায়ের অ্যান্টি-অক্সিডেন্টের ওপর বিরুদ্ধপ্রভাব ফেলে। তাই চায়ে দুধ মেশালে চায়ের গুণ নষ্ট হয়ে যায়। দুধ-চা পান না করে DXN er Lingzhi black coffe পান করুন ।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Sonargaon
1440
