Student Union Jawa Bazar
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Student Union Jawa Bazar, Health/Beauty, Jawa Bazar, Sunamganj.
26/08/2024
আসসালামু আলাইকুম ....
আজ ২৬ শে আগস্ট রোজ সোমবার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাউয়া বাজার এর পক্ষ থেকে মানবিক সহায়তার জন্য কুমিল্লার লাকসামের উদ্দেশ্যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারজন শিক্ষার্থী এবং দুইজন বাবুর্চি রওনা দিয়েছেন।
সেখানে তারা দুই থেকে তিন দিন অবস্থান করবেন এবং সেখানে রান্না করবেন সেই খাবার বন্যারর্তদের মাঝে বিতরণ করবেন।
✅উল্লেখ্য আমরা প্রতিদিন ৮০০ জন মানুষের খাবার প্রস্তুত করব।
✅এবং সেখানে আমরা খাবার সরবরাহের সময় কোন প্রকার ছবি বা ভিডিও করবো না।
✅স্বেচ্ছাসেবী হিসেবে যে চার পাঁচ জন গিয়েছেন তারা তাদের নিজ খরচে খাওয়া দাওয়া এবং তাকার ব্যবস্থা করবেন।
✅আপনাদের আমানত আমরা শুধুমাত্র বন্যারর্তদের মাঝে বিতরণ করব।
ধন্যবাদান্তে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,জাউয়া বাজার
আলহামদুলিল্লাহ
আল্লাহ সহায়
21/08/2024
সুনামগঞ্জ যুব উন্নয়নে শিক্ষার্থীদের অভিযান, ডিডির কক্ষে মিলল ম*দের বোতল...
শিক্ষার্থীদের আসার খবর পেয়ে পালিয়ে গেলেন ওই কর্মকর্তা।
19/08/2024
আজ সুনামগঞ্জে__
সিলেট বিভাগীয় সমন্বয়ক
আসাদুল্লাহ আল গালিফ ভাইয়ের সাথে
মত বিনিময় কালে___
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
জাউয়া বাজার।
14/08/2024
দৃষ্টি আকর্ষণ!!!
এতদ্বারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জাউয়া বাজার শাখা এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে,
আগামী ১৫ই আগষ্ট সকাল ১০ ঘঠিকা হইতে জাউয়া বাজারে যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল ডিউটি পালন করা হবে।
যারা ট্রাফিক সিগন্যাল ডিউটি করার ইচ্ছা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। ট্রাফিক সিগন্যাল ডিউটি করার সময় অবশ্যই নিজের স্টুডেন্ট আইডি ও ট্রাফিকের পোশাক যেটা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে সেটা সাথে রাখতে হবে।
অন্যতায় নিজে প্রশ্নের সম্মুখীন হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাউয়া বাজার কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১৫ তারিখ কোনো রাজনৈতিক দলের উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে কেউ কোনো ধরণের সংঘাত সৃষ্টি করে এর সম্পুর্ন দায়ভার সংঘাত সৃষ্টিকারী ব্যাক্তিকেই বহন করতে হবে। সব সময় মনে রাখতে হবে আমরা ছাত্র।
বর্তমানে দেশে এমন একটা পরিস্থিতি বিরাজ যেখানে একটা মহল ছাত্রদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
আমরা তাদের থেকে দূরে থাকবো।
আমরা পরিস্কার করে বলতে চাই____
আমাদের একটাই উদ্দেশ্য এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করা।
আমাদের উপরের নির্দেশ আসলে আমরা শান্তিপূর্ণ ভাবে সেটি আয়োজন করবো এবং চোখ কান খোলা রাখবো।
তবে,
আমাদের সবাইকে সচেতন থাকতে হবে__যাতে ৩য় পক্ষের কেউ এখানে এসে ছাত্রদের ঢাল হিসাবে ব্যবহার করতে না পারে।
আমরা দেশ সংস্কারের কাজে নেমেছি কোনো ধরনের সংঘাত সৃষ্টি করতে নয়। আমাদের এখন কাজ হলো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা এবং কোনো জায়গায় অনিয়ম হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা
অতএব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাউয়া বাজারের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে আপনারা সেটি পালন করবেন এবং সময়মতো আমাদের যে কর্মসূচি আসবে সেটা শান্তিপূর্ণভাবে পালন করা হবে।।
আরেকটা বিষয় __আমরা আমাদের সামাজিক কার্যক্রমের জন্য সর্ব মহলে প্রশংসা সম্মান কুড়িয়েছি। সেই প্রশংসা ও সম্মান কোন কুচক্রী মহলের জন্য নষ্ট করতে পারি না।।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।।
*বিঃদ্রঃ রাজনৈতিক দলের উস্কানিমূলক বক্তব্য কানে নিয়ে যারা সংঘাত সৃষ্টি করতে ব্যস্ত তারা অতি দ্রুত গ্রুপ থেকে লিভ নিবেন। পরবর্তীতে কোনো ধরনের সংঘাত সৃষ্টি করলে আমরা বলতে বাধ্য হবো আপনি ছাত্র নন।
আমরা শান্তিপূর্ণ ভাবে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছি।
কারো পা চাটার জন্য নয়।
Student Union Jawa Bazar
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sunamganj
