Sylhet Midiya
__$__
02/03/2024
বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এই ধরনের মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনার যেনো আর পুনরাবৃত্তি না ঘটে।।
Ameen🤲
আল্লাহ সকলের মঙ্গল করুন 🙏
27/02/2024
স্বামীর ব্যবসায় লস যাচ্ছে।আমার সঙ্গে খারাপ ব্যবহার,রাগারাগি না করলেও বুঝতে পারি ভেতরে ভেতরে ও খুব চিন্তায় থাকে।
নিজেকে এখন আগের থেকে পরিপাটি করে রাখতে শুরু করলাম।নেট থেকে নতুন নতুন রান্না শিখে রাঁধি।ও অফিস থেকে ফিরলে আরো বেশি বেশি যত্ন করতে লাগলাম।
যতোই হোক পুরুষের মন!যতোই মন খারাপ,বাজে সময় কাটুক,সহধর্মিণীকে পরিপাটি দেখলে,যত্ন পেলে স্বাভাবিক হয়ে যায়।
আমার ক্ষেত্রেও তার বেতিক্রম হলো না।রাতে ঘুমানোর সময় স্বামীর মাথা আমার কোলে রাখি, চুলে হাত বুলিয়ে দিই।মাথা টিপে দিই।
একরাতে স্বামী বললো " তুমি এখন আমায় আর রাগাও না কেনো?জেদ ও করো না! "
" তোমার ব্যবসা ঠিকে চলে আসুক,তখন আবার জালাবো "
" কি করে বুঝো আমার মানষিক অবস্থা?যখনি খারাপ সময় যায় তুমি মায়ের মতো স্নেহ করো,মায়ের একটা রুপ তোমার মাঝে খুঁজে পাই "
" মাকে দেখেছি,বাবার খারাপ সময়ে জেদ,অভিমান,রাগ সব জলাঞ্জলি দিতো।মায়ের মতো হওয়ার চেষ্টা করি,জানিনা কতটুকু পারছি "
" এ জীবনে কোন পূণ্য করে তোমায় পেলাম বলো তো? "
" ইশশ,কি যে বলো! আমার ভাগ্য তোমার মতো ভালো স্বামী পেয়েছি "
গল্প #সংসার
লেখক #জয়ন্ত_কুমার_জয়
সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।
Click here to claim your Sponsored Listing.
