Dr. Marjan Yesmin Mili
I am Dr. Marjan Yesmin Mili , MBBS, Specially practicing on medicine,gynae and obstetrics and skin faculty as a gp practisioner.
If you need to check my verification,I'll provide my BMDC no.Thanks
16/12/2025
25/11/2025
আপনাদের জন্য একটা হট টপিকে কিছু আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।
বিষয়টি বেশিরভাগ মহিলাদের এখন জাতীয় সমস্যা। সমস্যাটি হলো PCOS বা Polycystic Ovarian Syndrome,যেটা ডিম্বাশয়ে সিস্ট হওয়াকে বুঝায়। বিস্তারিত আমি পরবর্তী পোস্ট এ দিয়ে দিবো।আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে কমেন্টে অথবা মেসেজে নক করবেন। ধন্যবাদ
21/09/2025
ডায়রিয়া নিয়ে কিছু তথ্য :
সাধারণত ৩ থেকে বেশি বার পাতলা পায়খানা হলে একে ডায়রিয়া বলা হয়। ডায়রিয়া এমন একটা রোগ যেটা সম্পর্কে বেশিরভাগ মানুষ ই অবগত।তবে, এর মধ্যেও অনেক ছোটোখাটো, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়,যেটা আমরা অনেকেই জানিনা।
ডায়রিয়ার উপসর্গ :
১।৩ বারের বেশি পাতলা পায়খানা
২।পেটে ব্যথা
৩।বমিভাব /বমি
৪।জ্বর
৫।দূর্বলতা
৬।অনেক ক্ষেত্রে রক্ত মেশানো পায়খানা
বাড়িতে চিকিৎসা :
ডায়রিয়া হলে বেশি বেশি পরিমাণে পানি ও ওরস্যালাইন খেতে হয়।সাধারণত প্রত্যেকবার পাতলা পায়খানার পর এক গ্লাস পানি অথবা এক গ্লাস ওরস্যালাইন খেতে হয়। এতে শরীরের পানি স্বল্পতা দূর হয় এবং শরীরে লবণ এর ভারসাম্যহীনতা প্রতিরোধ হয়।ওরস্যালাইন সঠিকভাবে তৈরি করে না খেলে মৃত্যুঝুঁকি পর্যন্ত থাকে।সুতরাং সঠিকভাবে স্যালাইন তৈরির প্রক্রিয়া সবার জেনে থাকা জরুরি।
ওরস্যালাইন তৈরির প্রক্রিয়া :
৫০০ মিলি পানিতে /২ গ্লাস পরিমাণ পানিতে ১টি সম্পূর্ণ ওরস্যালাইন প্যাকেট ঢেলে দিয়ে ভালোভাবে মিশ্রিত করে খেতে হবে,কোনো অবস্থাতেই ৫০০ মিলি থেকে কম পানিতে স্যালাইন তৈরি করবেন না।দরকার হলে ৫০০ মিলি বোতল দিয়ে পানি পরিমাপ করবেন।এই নিয়মের বহির্ভূত কম/বেশি করে স্যালাইন অথবা পানি মেশালে মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে।
এছাড়াও, কাঁচকলা দিয়ে নরম ভাত, জাউ/খিচুড়ি খাওয়াতে হবে।সর্বোপরি খেয়াল রাখতে হবে রোগী যেনো দূর্বল না হয়ে পড়ে।
কোন ক্ষেত্রে হাসপাতালে নিয়ে যেতে হবে:
যদি স্যালাইন খাওয়ার ও ঘরের খাবার জাউ/খিচুড়ি খাওয়ার দুই/তিন দিনের মধ্যে ও পাতলা পায়খানার কোনো উন্নতি না দেখা যায় বা এর সাথে বমি দূর্বলতা বা রক্ত মেশানো পায়খানা থাকে,তবে অনতিবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে।
প্রতিরোধ :১। এখনকার সময়ে কিছু ডায়রিয়ার জীবাণুর বিপরীতে টিকা আবিষ্কার হয়েছে,এসব দেয়া যেতে পারে।
২।খাবার আগে ও পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে।
৩।যেকোনো ফল বা শাক সবজি খাওয়ার আগে ভালোমতো ধুয়ে নিতে হবে।
৪।রাস্তাঘাটের খাবার বা বাসি-পঁচা খাবার খাওয়া যাবেনা।
৫।সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
এগুলো অতি সাধারণ কিছু জ্ঞান,কিন্তু না মানলে অকাল মৃত্যু ও হতে পারে।আমাদের স্লোগান হোক:"সাবধান হই,সতর্ক থাকি,নিজে ভালো থাকি,অন্যকেও ভালো রাখি।"
ধন্যবাদান্তে-ডা.মারজান ইয়াসমিন মিলি।
#নোট: অনুমতি ব্যতীত পোস্ট কপি /পেস্ট /শেয়ার করলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমি এখন থেকে আপনাদের সাথে কিছু রোগ নিয়ে আলোচনা করবো।দৈনন্দিন জীবনের ছোটখাটো কিছু সমস্যার সমাধান আপনারা পাবেন ইনশাআল্লাহ।মেডিসিন, গাইনী এবং প্রসূতী এবং চর্মরোগ বিষয়ে যেকোনো ধরনের রোগ সম্পর্কে জানতে কমেন্ট অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন।(শুধুমাত্র মহিলারা মেসেজ করতে পারবেন,কমেন্ট সবার জন্য উন্মুক্ত)।
06/09/2025
আসসালামু আলাইকুম সবাইকে।আশা করি সবাই সুস্থ আছেন।আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ মাস(৬.১০.২৫ পর্যন্ত) আমি আবার অনলাইনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো। যাতে অন্তর্ভুক্ত থাকবে, গাইনী ও প্রসূতি, চর্মরোগ ও মেডিসিন বিষয়ে চিকিৎসা। আমি শুধু মাত্র মহিলা রোগী দেখবো, কোনো পুরুষ রোগী আমাকে টেক্সট দিবেন না।
রোগী দেখার সময় প্রতিদিন সন্ধ্যা ৭টা হতে রাত ১২ টা পর্যন্ত।
রোগী দেখানোর নিয়ম:
১. প্রথমে আমার পেজ এ ডিরেক্ট নক দিয়ে, নাম, বয়স, পেশা জানাবেন এবং ঐ অনুযায়ী সিরিয়াল দেয়া হবে।
২. সিরিয়াল এর পর আপনাকে সময় জানিয়ে দেয়া হবে,ঐ সময়ে আপনি অনলাইনে থাকবেন।
৩. প্রয়োজন মনে হলে ভিডিও কলে রোগীর অবস্থা দেখতে হতে পারে, আর প্রয়োজন নাহলে টেক্সট মেসেজ বা অডিও কলেও চিকিৎসা দেয়া সম্ভব।
সবাই সুস্থ থাকবেন এবং বিনামূল্যে সেবা গ্রহণে তৎপর হবেন, ধন্যবাদ।
11/03/2025
Mats, sacmo, dmf era shobai doctor er assistant, not doctor. Be careful
আসসালামু আলাইকুম। আপনাদের সবার দোয়া এবং সহযোগিতায় আমি এই তিন রমজান পর্যন্ত বেশ কয়েকজন রোগী দেখতে সক্ষম হয়েছি, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ১০ম রমজান পর্যন্ত আমি চেষ্টা করবো আপনাদেরকে বিনামূল্যে সাহায্য করার। মহিলা ও শিশু রোগীদের যেকোনো সমস্যায় এই সময়ে বিনামূল্যে আমার সাথে যোগাযোগ করে চিকিৎসা ও পরামর্শ নেয়ার আহ্বান জানাচ্ছি। এখন পর্যন্ত যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে, যাদের এই সময়ে সাহায্যের প্রয়োজন, আমার কাছে তাদেরকে পৌঁছে দিতে অনুরোধ জানাচ্ছি, পেজটি শেয়ারের মাধ্যমে। আমার সাধ্যমতো আমি সবাইকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দিয়ে সাহায্য করবো, ইনশাআল্লাহ।
01/03/2025
অনলাইনে রোগী দেখার সময়সূচি :
১ম রমজান - রবিবার : সকাল ১১.৩০ টা হতে দুপুর ১টা এবং দুপুর ২ টা হতে বিকাল ৪টা পর্যন্ত।
২য় রমজান - সোমবার : সকাল ১১ টা হতে দুপুর ১টা এবং দুপুর ২ টা হতে বিকাল ৪টা পর্যন্ত।
৩য় রমজান - মঙ্গলবার : সন্ধ্যা ৭ টা হতে রাত ৯ টা পর্যন্ত।
৪র্থ রমজান - বুধবার : সকাল ১১ টা হতে দুপুর ১টা এবং দুপুর ২ টা হতে বিকাল ৪টা পর্যন্ত।
৫ম রমজান - বৃহস্পতিবার : সকাল ১১ টা হতে দুপুর ১টা এবং দুপুর ২ টা হতে বিকাল ৪টা পর্যন্ত।
৬ষ্ঠ রমজান - শুক্রবার : সকাল ১১ টা হতে দুপুর ১টা এবং দুপুর ২ টা হতে বিকাল ৪টা পর্যন্ত।
৭ম রমজান - শনিবার : সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত।
৮ম রমজান - রবিবার : সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত।
৯ম রমজান - সোমবার : সকাল ১১ টা হতে দুপুর ১টা এবং দুপুর ২ টা হতে বিকাল ৪টা পর্যন্ত।
১০ম রমজান - মঙ্গলবার : সন্ধ্যা ৭ টা হতে রাত ৯ টা পর্যন্ত।
আসসালামু আলাইকুম। আমি ডা. মারজান ইয়াসমিন মিলি, আপনাদের জন্য নিয়ে এসেছি, অনলাইনে স্বাস্থ্যসেবা ও পরামর্শের সুযোগ। আপনাদের দোয়ায় প্রথম রমজান থেকে ১০ম রমজান পর্যন্ত আমি আপনাদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দিবো। আমার সাথে যোগাযোগের জন্য এই পেজ এ মেসেজ করে যোগাযোগের সময় ও পদ্ধতি জেনে নিবেন। আপনাদের সাহায্য করতে আমি সর্বদা প্রস্তুত থাকবো। ধন্যবাদ
I am starting an online consultancy for women and children for any kind of health condition. If anyone is interested to have free online doctor consultation. I am here for your help. This consultation is going to be free for 1st to 10th ramadan. You can take a consultation appointment by texting me in this page. Every details will be then send to you. Thanks
Click here to claim your Sponsored Listing.
