MBSTU Environment Conservation Society,MECS

MBSTU Environment Conservation Society,MECS

Share

মাভাবিপ্রবির জীববৈচিত্র্য রক্ষায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন(MECS)

01/03/2026

পথিকের গাছ পান্থপাদপ
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
‘পান্থ' মানে পথিক আর 'পাদপ' শব্দের অর্থ গাছ।
বাংলা নামটি এসেছে ইংরেজী নাম হতে
যা Traveller's Tree বা Traveller's Palm।
এটি একটি মাদাগাস্কার বা মালিগাছি উদ্ভিদ প্রজাতি
Botanical name: Ravenala madagascariensis

গাছটির মাথায় দু'পাশ থেকে সারিবদ্ধভাবে উঁচানো লম্বাটে পাতাগুলো দেখে হঠাৎ এদের কলা গাছ মনে হতে পারে তবে কান্ড দেখলে বোঝা যায় এরা তা নয়। কান্ডের ভেতর এরা পানি জমিয়ে রাখে যা মরু বা শুষ্ক অঞ্চলের পথিকদের প্রয়োজনে খাবার পানির যোগান দেয়। সে কারণে নামটিও পান্থসখার মতোই।

শরত ও হেমন্ত কালে এদের ফুল ফোটে। উঁচান বড় বড় ডাঁটায় নৌকাকৃতি পত্রপুট, তাতে থাকে দ্বিলিংগ ফুল। সারা দুনিয়ায় আলংকারিক উদ্ভিদ হিসেবে এদের বাগানে রাখা হয়।
📍 শহীদ আবরার ফাহাদ হল, মাভাবিপ্রবি

14/02/2026

🌿 ১৪ই ফেব্রুয়ারি: সুন্দরবন দিবস ২০২৬ 🐅

সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের বাংলাদেশের প্রাকৃতিক রক্ষাকবচ। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন আমাদের পরম বন্ধু, যা প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ঢাল হয়ে আমাদের রক্ষা করে।
সুন্দরবনে রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ। এর বাইরে এই বন অজস্র উদ্ভিদ-প্রাণিকূলের আশ্রয়স্থল।

সুন্দরবন দিবসের প্রধান গুরুত্বসমূহ:

🌲জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা
🌲জনসচেতনতা সৃষ্টি
🌲প্রাকৃতিক ঢাল হিসেবে সুরক্ষা
🌲অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক গুরুত্ব

Photos from MBSTU Environment Conservation Society,MECS's post 07/02/2026

বাংলাদেশের ১২তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ২য় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অবস্থান:টাঙ্গাইল শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দুরে সন্তোষে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস।

আয়তন:৭০.৬৯একর

দ্বিতীয় ক্যাম্পাস:

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর তীরে অবস্থিত।

আয়তন:১০ একর

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৭টি অনুষদের অধীনে ১৯টি বিভাগ চালু রয়েছে

১। ইঞ্জিনিয়ারিং অনুষদ:

•CSE

•ICT

•TE

•ME

২।লাইফ সায়েন্স অনুষদ:

•Biotechnology and Genetic Engineering

•Criminology and Police Science

•Environmental Science and Resource Management

•Food Technology and Nutrition Science

•Pharmacy

•BMB

৩। বিজ্ঞান অনুষদ:

•Physics

•Chemistry

•Mathematics

•Statistics

৪। সামাজিক বিজ্ঞান অনুষদ:

•Economics

৫।কলা অনুষদ:

•English(Only Masters)

৬। ব্যাবসায় শিক্ষা অনুষদ:

•Accounting

•Management

৭। ভেটেরিনারি মেডিসিন এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদ:

•ASVM(Animal Science and Veterinary Medicine)

(আপাতত শিক্ষার্থী ভর্তি বন্ধ,২০২৬-২৭ সেশন থেকে ভর্তি নেওয়া হতে পারে।)

✅ আবাসন :

ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ৪টি হল রয়েছে।

ছাত্র হল:

১•শহীদ জিয়াউর রহমান হল

২•জননেতা আব্দুল মান্নান হল

৩.শহীদ ওসমান হাদি হল

৪.শহীদ আবরার ফাহাদ হল

৫•এম.মনসুর আলি হল(সিরাজগঞ্জ ক্যাম্পাস)

ছাত্রী হল:

১.আলেমা খাতুন ভাসানী হল

২.শহীদ জননী জাহানারা ইমাম হল

৩.ফজিলতুন্নেসা জোহা হল

৪.শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল(সিরাজগঞ্জ ক্যাম্পাস)

✅ শিক্ষা ও গবেষণা সুবিধা:

প্রতিটি বিভাগে পর্যাপ্ত সংখ্যক ক্লাসরুম, উন্নত ল্যাব, কম্পিউটার ল্যাব ও আধুনিক লাইব্রেরি রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে তিনটি বিশাল একাডেমিক ভবন রয়েছে।

নতুন একটি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে, যা শিক্ষার্থীদের গবেষণার সুযোগ আরও বাড়িয়ে তুলবে।

সেশনজট নেই, তাই সময়মতো ডিগ্রি শেষ করার নিশ্চয়তা রয়েছে।

✅ অন্যান্য সুযোগ-সুবিধা:

•উন্নতমানের মেডিকেল সেন্টার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে।

•সম্প্রতি স্থাপন করা হয়েছে উন্নতমানের জিমনেশিয়াম

•পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে ফ্রি ওয়াইফাই সুবিধা রয়েছে।

✅ লোকেশন ও যাতায়াত সুবিধা:

বিশ্ববিদ্যালয়টি শহর থেকে কাছে,তাই শহরে থেকেও ক্লাস করা সম্ভব।আর প্রতি ঘণ্টায় বাস সার্ভিস থাকার ফলে ক্যাম্পাস থেকে শহরে যাতায়াত খুবই সহজ।

এছাড়াও রয়েছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ক্যাম্পাসের বাস দিয়ে ঢাকা যাওয়া-আসার সুযোগ।

🌳মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত পরিচ্ছন্ন,গুছানো ও মনোরম ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে।

Want your business to be the top-listed Beauty Salon in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

MBSTU
Tangail