Dr. Md. Yousuf Kabir
1. Updated news and suggestions.
2. Any health related questions and suggestions.
14/02/2026
⛔ বুকের ভেতরে বাতাস ও ফুসফুসের ভেতরে বাতাসের থলে ⛔
১৯ বছরের রোগী,
হঠাৎ বুকে ব্যাথা ও শ্বাসকষ্টসহ এসেছিলেন হেলথ এন্ড হোপ হাসপাতাল, আমার চেম্বারে । রোগ নির্নয় করা হল, নিউমোথোরাক্স। প্রথমে চেস্ট ড্রেন টিউব দেয়া হয়। পরে বুকের CT scan করে দেখা যায় বাম ফুসফুসের উপর অংশে বেশ কিছু বায়ুপুর্ন থলে।
বিস্তারিত পর্যালোচনার পরে আমরা মিনিমালি ইনভেসিভ (VATS) সার্জারি (ক্যামেরার মাধ্যমে) সম্পন্ন করি।
অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং কোনো জটিলতা দেখা দেয়নি। রোগী সফলভাবে রিকভারি করে হাসপাতাল থেকে আজ (২ দিন পর) ছুটি দিই।
এখন তিনি সম্পূর্ণ সুস্থতার পথে, আলহামদুলিল্লাহ।
আমরা নিয়মিতভাবে থোরাসিক সার্জারী ও মিনিমালি ইনভেসিভ থোরাসিক সার্জারি করে যাচ্ছি, এবং মিনিমালি ইনভেসিভ থোরাসিক সার্জারি রোগীর দ্রুত, কম ব্যাথায়, সুস্থতা পুনরুদ্ধারে সাহায্য করে। আমাদের রোগীর জন্য শুভকামনা – দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করি!
অনেক ধন্যবাদ হেলথ এন্ড হোপ থোরাসিক সার্জারী টিমকে।
ডা: মো: ইউসুফ কবির
থোরাসিক সার্জন
কনসালটেন্ট
হেলথ এন্ড হোপ হাসপাতাল, ঢাকা।
23/11/2023
Esophageal Carcinoma (খাদ্যনালীর ক্যান্সার) is one of the leading cause of death in the world.
বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্যে, সার্জারি একটি প্রথম, অন্যতম ও প্রধান চিকিৎসা। খেতে না পারার কষ্ট, এমনকি পানি পর্যন্ত খেতে না পারার অসম্ভব যন্ত্রণা শুধু মাত্র তারাই বুঝতে পারে।
সময়মত সার্জারি করার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়, এমনকি পুরো নির্মূল করা ও সম্ভব।
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী ঢাকা, এর একটি উল্লেখযোগ্য অপারেশন হচ্ছে খাদ্যনালীর টিউমারের অপারেশন।
There we did a case of Ca Esophagus today.
Malignant growth was found in 22-30 cm from Upper Incisor teeth. After doing all the investigations and prepare the patient for surgery, Patient underwent Ivor-lewis procedure. Both upper midline Laparotomy and right Thoracotomy incision was done.
Esophagogastrectomy with Esophagogastrostomy (Ivor Lewis Procedure - 2 stage) was done by linear and circular staples.
Alhamdullilah
Procedure was uneventful.
Reversal from anasthesia was also satisfactory.
Hope for the best outcome.
Thank you to all the teachers and doctors of NIDCH, Department of Thoracic Surgery, for their effort, dedication and love.
''Once you stop learning, you start dying''
Albert Einstein
Dr. Md. Yousuf Kabir
Phase-B resident
Thoracic Surgery
NIDCH
TUBERCULOSIS : Mother of Thoracic Surgery
TB বা যক্ষা, খুব অল্প সময়েই অকার্যকর বা নষ্ট করে দিতে পারে ফুসফুসের পুরোটুকুই। এমনকি ছোট বাচ্চার ফুসফুস ও।
নিচের ছবি গুলো ৫ বছরের এক বাচ্চার৷
গত ২-৩ বছর সময় ধরে বামপাশের পুরো ফুসফুসটাই নষ্ট করে দিয়েছে যক্ষা এবং নিউমোনিয়া।
অকার্যকর ফুসফুস , কাশি, জ্বর, প্রচন্ড বুকে ব্যাথা নিয়ে দীর্ঘ সময় কষ্ট করার পর আর সহ্য করতে না পেরে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, মহাখালী তে ভর্তি করা হয় বাবুকে।
অবশেষে বামপাশের ফুসফুসটি কেটে অপসারণ করা হয়, যাতে করে কষ্টগুলো লাগব হয় এবং অন্য ফুসফুসটি ও নষ্ট না হয়ে যায় ।
আলহামদুলিল্লাহ বাচ্চাটি সবার দোয়ায় ভালো আছে।
এমন হাজারটি কষ্টের গল্প দেখে যাই আমরা।
সঠিক সময়ে সঠিক জিনিস খুব বেশি জরুরি।
ফুসফুস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংগের অপারেশন সরকারিভাবে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে হয়ে থাকে। এ ব্যাপারে কারো কিছু জানার থাকলে আমাকে ইনবক্সে বার্তা পাঠাতে পারেন।
কোন সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হবেন, হয়ত দীর্ঘস্থায়ী কোন ক্ষতি থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন।
মো: ইউসুফ কবির
রেসিডেন্ট
থোরাসিক সার্জারি বিভাগ
জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা।
