Shebactg
সময় বাঁচাতে, জীবনকে সাঁঝাতে, ও জীবনকে ?
28/11/2020
চমৎকার একটি মিশরীয় প্রবাদ আছে চুপ থাকা নিয়ে,
"কোলাহল যদি রূপার তৈরি হয়, নিরবতা তবে সোনার তৈরি।"
আরবি প্রবাদটাও অসাধারণ,
"তুমি তখনোই কথা বলো যখন তা চুপ থাকার চেয়েও সুন্দর।"
- কেন চুপ থাকাকে এত গুরুত্ব দেয়া হচ্ছে?
- কারন জিহ্বা দ্বারা সংশ্লিষ্ট গুনাহ গুলো আমাদের ভালো আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে।
এবার জেনে নেয়া যাক জিহ্বা দ্বারা সৃষ্ট কবিরা গুনাহ সমূহঃ
০১. মিথ্যা কথা বলা
০২. মিথ্যা সাক্ষ্য দেওয়া
০৩. মিথ্যা শপথ করা
০৪. গিবত করা
০৫. পরনিন্দা করা
০৫. অভিশাপ দেয়া
০৬. খোঁটা দেওয়া
০৭. চোগলখোরি করা
আমরা সারাদিনে যত কথা বলি তার বেশিরভাগই দেখা যায় অপ্রয়োজনীয় এবং মিথ্যাচার ও গিবতে পরিপূর্ণ। অথচ মুখ নিঃসৃত প্রতিটি শব্দই লিপিবদ্ধ হচ্ছে।
মহান আল্লাহ বলেন,
"মানুষ যে কথাই উচ্চারন করুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।" (সূরা কাফঃ ১৮)
হাশরের ময়দানে দেখা গেল আমাদের পূণ্যের চেয়ে পাপের পাল্লা ভারি।
অবাক! কখনো কারো ক্ষতি করিনি, কারো প্রতি অন্যায় করিনি, তারপরো এ অবস্থা কেন? তখন উত্তর আসবে,
"এগুলো তোমার মুখ নিঃসৃত পাপের ফল।"
আল্লাহর রাসুল (সাঃ) এ জন্যই বলে গেছেন,
"অধিকাংশ মানুষ জিহ্বা দ্বারা সংঘটিত পাপের কারনে জাহান্নামে যাবে।" (তিরমিযিঃ ১৬১৮)
তাহলে কি করনীয়? এর সমাধানও রাসুলুল্লাহ (সাঃ) দিয়ে গেছেন।
"যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে।" (মিশকাত হা/৪২৪৩)
আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছি তো?
নাকি জিহ্বাই আমাদের নিয়ন্ত্রণ করছে??
আসুন সবার উদ্দেশ্য হোক জিহ্বাকে নিয়ন্ত্রণ করার অভ্যাস তৈরি করা।
আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।
আমিন।
আপনার প্রয়োজনীয় সকল সমস্যার সমাধানে shebactg.com আসছে আপনার পাশে।
27/11/2020
কাশি হলেই,
কফ-সিরাপ খাবেন না।
অনেকেই গলা খুসখুস, কাশিতে ভোগেন। কিন্তু কাশির আছে ভিন্ন ভিন্ন ধরন। কারণও ভিন্ন ভিন্ন। এর জন্য অবশ্যই ভিন্ন ভিন্ন চিকিৎসা। কফ-কাশি হলেই দোকান থেকে কফ-সিরাপ কিনে খাওয়া কোনো সমাধান নয়। এতে যে কেবল বেশি ঘুম পায় তা নয়, বাজারে চলতি কফ-সিরাপগুলো অনেক সময় খিঁচুনি, ঝিমুনি, অস্বাভাবিক হৃৎস্পন্দন, কিডনি ও যকৃতের সমস্যাসহ নানা ক্ষতি করতে পারে।
কাশির সিরাপে হাইড্রোকার্বন থাকে। মূলত বুকব্যথা ও কাশি দমনে এটা ব্যবহৃত হয়। হাইড্রোকার্বন একধরনের নারকোটিকস, যা ক্ষতিকর। এটা ছাড়াও কফ-সিরাপের অনেক উপাদান যেমন: গুয়াইফেনেসিন, সিউডোএফেড্রিন, ডেক্সট্ররমিথোমরফনি ও ট্রাই মিথোপ্রলিপ্রিন ইত্যাদি কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে, ঝিমুনি আসে, ঘুম ঘুম ভাব হয়। সিরাপের মরফিন স্নায়ু ও পেশিকে শিথিল করে দেয়। ইফিড্রিনের কারণে শ্লেষ্মা শুকিয়ে যায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যক্তির এসব ওষুধ সেবন করা মোটেই উচিত নয়। তা ছাড়া কফ-সিরাপ খেয়ে কাশি দমিয়ে রাখলে আসল রোগ ধামাচাপা পড়ে যাবে।
কাশি হলে তার কারণ নির্ণয় করে, রোগের অনুসন্ধান করে চিকিৎসা করাতে হবে। সাধারণ ফ্লু বা ভাইরাসজনিত কাশি হলে তা এমনিতেই সেরে যাবে, কিন্তু আরাম পাওয়ার জন্য কফ-সিরাপ নয়; বরং কিছু উপদেশ মেনে চলতে পারেন।
এক. প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে কফ পাতলা হবে।
দুই. গরম পানির ভাপ নিতে পারেন। এতে কফ পাতলা হবে।
তিন. শুকনো কাশিতে গলা খুসখুস করলে হালকা গরম পানিতে একটু নুন দিয়ে কুলকুচি বা গার্গল করুন। মুখে কোনো লজেন্স, লবঙ্গ বা আদা রাখলেও আরাম পাবেন।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
কাশির সঙ্গে শ্বাসকষ্ট, রক্ত দেখতে পেলে, কাশতে কাশতে যখন শরীর নীল হয়ে যাচ্ছে বা প্রচণ্ড জ্বর থাকছে, কথা বলতে কষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিন। যেকোনো কাশি দুই বা তিন সপ্তাহের বেশি সময় ধরে থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন।
ডা. মোহাম্মদ আজিজুর রহমান
বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
shebactg.com এর সাথেই থাকুন।
26/11/2020
Charlie Chaplin lived 88 years.
He left us 4 statements:
(1) Nothing is forever in this world, not even our problems.
(2) I love walking in the rain because no one can see my tears.
(3) The most lost day in life is the day we don't laugh.
(4) Six best doctors in the world...:
1. The sun
2. Rest
3. Exercise
4. Diet
5. Self-respect
6. Friends
Stick to them at all stages of your life and enjoy a healthy life...
If you see the moon, you will see the beauty of God...
If you see the sun, you will see the power of God...
If you see a mirror, you will see God's best creation. So believe it.
We are all tourists, God is our travel agent who has already identified our routes, bookings and destinations... trust him and enjoy life.
Life is just a journey! Therefore, live today!
Tomorrow may not be.
26/11/2020
26/11/2020
সময় বাঁচাতে, জীবনকে রাঙাতে ও জীবনকে সাঁঝাতে shebactg.com এর সাথেই থাকুন।
Click here to claim your Sponsored Listing.
