Keya Travel & Tours
If you can find peace and comfort, you are going to various places....
18/04/2026
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো :-
ফ্লাইটের সময়সূচি ও ভাড়া:....।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines)
ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৪টি ফ্লাইট
সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ১১:১৫, বিকেল ৩:৩০, বিকেল ৫:২০
ভাড়া: ৪,০০০ থেকে ১০,০০০ টাকা (পরিবর্তনশীল)
ইউএস-বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines)
ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৭টি ফ্লাইট
সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ৯:৩০, দুপুর ১২:৩০, দুপুর ২:০০, বিকেল ৩:৪৫, বিকেল ৫:১৫, সন্ধ্যা ৬:৩০
ভাড়া: ৪,৫০০ থেকে ৯,০০০ টাকা (পরিবর্তনশীল)
নভোএয়ার (NOVOAIR)
ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৩টি ফ্লাইট
সময়সূচি: সকাল ১১:০০, দুপুর ১২:০০, বিকেল ৪:৩০
ভাড়া: ৪,০০০ থেকে ১০,০০০ টাকা (পরিবর্তনশীল)
এয়ার অ্যাস্ট্রা (Air Astra)
ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৫টি ফ্লাইট
সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ১০:০০, দুপুর ১:০০, বিকেল ৩:৩০, বিকেল ৫:২০
ভাড়া: ৫,৫০০ থেকে ৮,৫০০ টাকা (পরিবর্তনশীল)
---
যোগাযোগের তথ্য:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
মোবাইল: 01777715577
ফোন: 02-996687097/98
ইমেইল: [email protected]
ইউএস-বাংলা এয়ারলাইন্স
মোবাইল: 01777777800 থেকে 01777777806
ইমেইল: [email protected]
নভোএয়ার
ফোন: 13603, 09638-013603, 09666722224
ইমেইল: [email protected]
এয়ার অ্যাস্ট্রা
ফোন: 09678222888
ইমেইল: [email protected]
বিঃদ্রঃ ফ্লাইটের সময়সূচি ও ভাড়া পরিবর্তন হতে পারে। টিকিট বুকিংয়ের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।
18/04/2026
এই গরমে কোথায় ঘুরতে গেলে ভালো লাগবে?
১. কক্সবাজার?
২. সিলেট, জফলং, সাদা পাথর?
৩. রাঙ্গামাটি/ বান্দরবন?
৪. সাজেক, খাগড়াছড়ি?
৫. কুয়াকাটা?
৬. সুন্দরবন?
এই সময়ে আপনার পছন্দের জায়গা ম্যানশন করুন।
নাটোর রাজবাড়ী
10/11/2025
সুন্দরবন অভিযান
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং ভারতের কিছু অংশ মিলিয়ে গড়ে উঠেছে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি সুন্দরবন। দিনের এক এক সময়ে এই সুন্দরবন এর রুপ এক এক রকম হয় অর্থাৎ ক্ষণে এ ক্ষণে রঙ বদলায় । তো চলুন সুন্দরবন এর এই রুপ দেখতে আমরা হারিয়ে যাই ৩ দিন এর জন্য । নদী, সাগর, ম্যানগ্রোভ বন এর সাথে বাঘ - হরিন - কুমির আর অসংখ্য পাখি এর আস্তানায় এবার খেলা করি । যারা নির্জন নিরিবিলি পছন্দ করেন, সুন্দরবন তাদের জন্য আদর্শ। এডভেঞ্চার, মিস্ট্রি, সাইল্যান্স সব স্বাদ শুধু মাত্র সুন্দরবনেই আছে ।
এবারের অভিযান হবে ট্যুরিস্ট বোট (ইঞ্জিন চালিত কাঠ বডি এর বড় বোট) এ সাতক্ষীরার শ্যামনগার হয়ে সুন্দরবন এর দক্ষিন পশ্চিম গভীর অরন্যে। যে দিকে ১/২ টি স্পট ছাড়া কোন ট্যুরিস্ট জাহাজ যায় না । যে কেউই আমাদের যাত্রা সঙ্গী হতে পারেন ।
ভ্রমন শুরুঃ 🔴🔴 ১৯নভেম্বর - বুধবার, রাত ১০ টা শ্যামলী বাস স্ট্যান্ড, ঢাকা থেকে ।
ভ্রমন শেষঃ 🟣🟣 ২৩ নভেম্বর - রবিবার সকাল ৬ টায় ইনশাআল্লাহ।
ভ্রমণ ব্যাপ্তি : ৩ দিন ৪ রাত । ২ রাত ট্রলার এ ।
ভ্রমণ টাইপ : রিল্যাক্স ও এ্যাডভেঞ্চার ট্রিপ
একটিভিটিঃ
ট্রলার এ করে গহীন বনের খাল, নদী ও সাগর এ ঘোরা ফেরা
জঙ্গল ট্রেকিং
বীচ হাইকিং
সাগরে গোসল
বোট এ আনলিমিটেড আড্ডাবাজি
বারবিকিউ নাইট ও সম্ভব হলে ক্যাম্প ফায়ার
জনপ্রতি খরচঃ জনপ্রতি ৭৫০০ + (২০ জন) আর
এই ট্রিপে সম্ভাব্য যা থাকবেঃ
১. ঢাকা - শ্যামনগর - মুন্সিগঞ্জ- ঢাকা নন এসি বাস
২. ৩ দিনের জন্য ফুল রিজার্ভ বোট । ট্যুরিস্ট বোট (ইঞ্জিন চালিত কাঠ বডি এর বড় বোট) । বোটে ওয়াশ রুম সুবিধা আছে , হাই কমোড ও লো প্যান বিশিষ্ট ।
৩. বোটে ঘুমুতে হবে ঢালা ডেক এ বিছানা পেতে ও ছাদে ঘুমানোর ব্যাবস্থা থাকবে।স্লিপিং ব্যাগ বা হালকা কম্বল নিতে পারেন শীত মানানোর জন্য । বোটেও কিছু ব্যাবস্থা থাকবে । যারা একটু রিল্যাক্স পছন্দ করেন তাদের জন্য বোটে কিছু সেমি ডাবল বেড রয়েছে । এক বেড এ দুই জন করে থাকতে পারবেন এবং সেটার জন্য জনপ্রতি আলাদা পেমেন্ট করতে হবে ।
৪. সকল প্রকার খাবার। ( ব্রেকফাস্ট + লাঞ্চ + ডিনার + প্রতিদিন ২ টা হালকা নাস্তা দেয়া হবে ইনশাআল্লাহ) ।
৫. বন বিভাগের অনুমতি ফি, সরকারের রাজস্ব, প্রবেশ ফি সহ বিভিন্ন স্পট এ ঢোকার টিকেট।
৬. অস্ত্রধারী গার্ড বা গান ম্যান ।
প্যাকেজ এ নেই বা যা দেয়া হবে নাঃ
* এই প্ল্যান এর বাইরে যে কোন ব্যক্তিগত খরচ ও ওষুধ।
সম্ভাব্য এ্যাডভেঞ্চার প্ল্যানঃ
১ম দিনঃ
অভিযান শুরু হবে শ্যামনগর / মুন্সিগঞ্জ থেকে হরখালি খাল , চুনা নদী তারপর খোলপেটুয়া নদী হয়ে আড় পাঙ্গাসিয়া নদী । মালঞ্চ নদী, সিবসা নদী হয়ে চলে যাবো সুন্দরবনের বাংলাদেশ অংশের শেষ প্রান্ত মান্দারবাড়িয়া তে। পথিমধ্যে বনের মধ্যে পুষ্পকাঠি ফরেস্ট স্টেশনে নেমে চারপাশ ঘুরে দেখবো। মিঠা পানির পুকুর আছে। চাইলে গোসলও করা যাবে। মান্দারবাড়িয়া গিয়ে আমরা বীচে হাইকিং করবো, সময় পেলে ফুটবল খেলবো। রাতে মান্দারবাড়িয়া ফরেস অফিসের খালে বোট নোঙর করে ওখানে থাকবো। রাতে আড্ডা হবে.।
২য় দিনঃ
খুব ভোরে আমরা রওনা দিবো সুন্দরবনের ঘোরাফেরা করে আমরা যাবো বঙ্গবন্ধু দ্বীপে।( পারমিশন সাপেক্ষে) এটি সুন্দরবনের আরও একটি সুন্দর জায়গা। গতানুগতিক ট্যুর গুলোতে আপনি কখনো এখানে যেতে পারবেন না। বঙ্গবন্ধুর দ্বীপ ঘুরে আমরা চলে যাবো দূবলার চরে। সারা বিকেল দূবলার চরে ঘুরবো, খেলা করবো, নিউমার্কেট যাবো। জোয়ারভাটার উপর নির্ভর করে আমরা সন্ধ্যায় অথবা পরদিন ভোরে যাবো সুন্দরবন এর মোস্ট ওয়ান্টেড প্লেস হিরন পয়েন্ট
৩য় দিন: ০১ নভেম্বর
ভোরে দূবলার চর থেকে রওনা দিয়ে হিরন পয়েন্ট, হিরন পয়েন্টে বনের মধ্যে হাঁটার জন্য ২ টা ট্রেইল আছে। আমরা এসব ট্রেইল ধরে বনের মধ্যে হাটবো। তারপর
হিরন পয়েন্ট থেকে রওনা দিয়ে ছোট খালের সৌন্দর্য দেখতে দেখতে কাগা দোবাকি,দোবাকি ফরেস্ট অফিস হয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা। সময় থাকলে কলাগাছিয়া ঘোরা যাবে।
শুধুমাত্র দুঃসাহসী রাই যদি ইচ্ছা পোষন করেন তো আমাদের সাথে যেতে পারেন, লাক্সারি কোন কিছুই চিন্তা করা যাবে না । সুন্দরবন এর এই রুট টা শুধু এ্যাডভেঞ্চার প্রেমী দের জন্য । যা সচরারচর টুরিস্ট জাহাজে পাওয়া যাবে না । যারা বার্ড ফটোগ্রাফি সহ নেচার ফটোগ্রাফী করেন, তাদের জন্য মোক্ষম একটা সুযোগ ।
সম্ভাব্য ফুড মেন্যুঃ
১ম দিনঃ
সকালে খিচুড়ি + ডিম+ বেগুন ভাজি + সালাদ।
দুপুরেঃ সাদা ভাত + ভর্তা + সামুদ্রিক মাছ।+ ডাল ।
রাতেঃ সাদা ভাত + লাউ চিংড়ি + ডাল+ হাসের মাংস।
২য় দিনঃ
সকালে খিচুড়ি + ডিম + সালাদ
দুপুরেঃ সাদা ভাত + সবজি + সামুদ্রিক মাছ।+ ডাল
রাতেঃ সাদা ভাত + সবজি + ডাল+ মুরগির মাংস
৩য় দিনঃ
সকালে খিচুড়ি + ডিম+ বেগুন ভাজি + সালাদ।
দুপুরেঃ সাদা ভাত+ বাগদা বা গলদা চিংড়ি+ নদীর মাছ+ ডাল+ সালাদ
এর সাথে দুই বেলা হালকা চা নাস্তা , এর ব্যাবস্থা থাকবে ।
আপনার ব্যাক প্যাক এ যা সাথে নিতে পারেনঃ
হালকা কম্বল বা স্লিপিং ব্যাগ ।
লাইফ জ্যাকেট ও তাবু ও ফু বালিশ । ( যদি থাকে)
স্যান্ডেল
ক্যামেরা, পাওয়ার ব্যাংক, টর্চ লাইট ।
পাতলা গামছা ও অতিরিক্ত শীত এর কাপড় । ( শীতের তীব্রতা বুঝে)
টেলিটক সিম ( ভালো নেটওয়ার্ক পাবেন না) ।
ব্যাক্তিগত ঔষধ ও স্যালাইন ।
মশা না কামড়ানোর অডোমস ক্রিম ।
ব্যাক্তিগত খরচ এর জন্য অতিরিক্ত টাকা ।
ন্যাশনাল আইডি কার্ড / পাসপোর্ট / জন্ম নিবন্ধন এর ফটোকপি ।
** এই ট্রিপ এ সতর্কতা বা বিশেষ ভাবে লক্ষনীয়ঃ
পুরো ট্যুর এর সময় সুচী জোয়ার - ভাটা ও আবহাওয়া এর উপর বেসড করে পরিবর্তন হতে পারে। কোন প্রাকৃতিক দুর্যোগ বা অঘটন জনিত কারনে যে কোন প্ল্যান পরিবর্তন বা বাদ হতে পারে। কারন আমরা নিজেদের সেফটি সব সময় চিন্তা করবো ।
বন এ হাটার সময় ও বোট এ খুব বেশি হই হুল্লোর না করাই ভালো । সুন্দরবন হচ্ছে সাইলেন্স ট্রিপ, আপনি যত নীরব থাকবেন প্রকৃতির সাথে তত মিশে যেতে পারবেন ।
পলিথিন বা প্লাস্টিক জাতীয় কিছু বাইরে না ফেলা, সাথে করে নিয়ে এসে লোকালয় এ ফেলা । পরিবেশ এর ক্ষতি হয় ও বন্য প্রানীদের অসুবিধা হয় এমন কাজ না করা ।
সকল ভ্রমন বন্ধু ও বোট এর গাইড , স্টাফ সহ সবার সাথে ভালো ব্যাবহার করা । আর হ্যা দল ছুট হওয়া যাবে না । এক সাথে ঘুরে বেড়াতে হবে। বাঘ কোথায় আছে কেউ বলতে পারে না।
যেহেতু বন বিভাগের পার্মিশন ও অনুমোদন নিতে হয়। আর এক বোটে সর্বোচ্চ ২০ জনের বেশি অনুমতি নাই তাই দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন।
08/11/2025
আমাদের সেন্টমার্টিন ট্রিপের অপেক্ষায় যারা ছিলেন,
ডিসেম্বর মাসের সবগুলো ডেটে বুকিং চলছে।
ট্রিপ ডেট (৪ রাত ৩ দিন):
৪ ডিসেম্বর ২০২৫ বিজনেস + স্লিপার।
১১ ডিসেম্বর ২০২৫ — বিজনেস + স্লিপার
১০ ডিসেম্বর ২০২৫ — ননএসি
১৫ ডিসেম্বর ২০২৫ — বিজনেস + স্লিপার
১৮ ডিসেম্বর ২০২৫ — বিজনেস + স্লিপার
২৩ ডিসেম্বর ২০২৫ — বিজনেস + স্লিপার
২৫ ডিসেম্বর ২০২৫ — বিজনেস + স্লিপার
৩০ ডিসেম্বর ২০২৫ — ননএসি
খরচ:
ননএসি:
৭,৯০০ টাকা জনপ্রতি এক রুমে ৪ জন
কাপল ১৮,০০০/-এক রুমে দুইজন।
বিজনেস ক্লাস: ৮,৯০০ টাকা জনপ্রতি এক রুমে ৪ জন।
কাপল - ২০,০০০,এক রুমে দুইজন।
স্লিপার: ৯,৯০০ টাকা, জনপ্রতি এক রুমে ৪ জন
কাপল ২২,০০০/- এক রুমে দুইজন।
সিট সীমিত, আগে বুকিং আগে সিট।
আমাদের সেন্টমার্টিন বুকিং চলমান।
ইনবক্স করুন।অথবা হোয়াটসঅ্যাপ করুন 01841669110
কাপ্তাই লেক রাঙ্গামাটি ডে ট্যুর
প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আমাদের গাড়ি নিয়মিত যাচ্ছে। আপনি ও ঘুরে আসতে পারেন হ্রদ আর পাহাড় ঘেরা রাঙ্গামাটি।
03/11/2025
লাস্ট ২ সপ্তাহে প্রায় ১০/১২ জন লোক উমরাহ্তে গিয়ে সাউদি কিভাবে এবং কোথায় ভ্রমণ করা যায় সেই বিষয়ে জিজ্ঞাসা করেছে। তাই ভাবলাম সবাইকে আলাদা করে উত্তর না দিয়ে একটি পোস্ট আকারে সবাইকে একসাথে উত্তর দিয়ে দেই। তাছাড়া আরো অনেকেই থাকতে পারে যারা হয়তো আমাকে জিজ্ঞাসা না করলেও এই বিষয়ে আগ্রহী।
প্রথমত একটি বিষয় খেয়াল করলাম যে বাংলাদেশ থেকে সবাই উমরাহ করতে যায় ১৫ দিনের প্যাকেজে। তাই সবার প্রশ্নই ছিলো একই ধরণের, অর্থাৎ ৭ দিন তারা ব্যায় করতে ইচ্ছুক মাক্কাহ ও মদিনাতে উমরাহ এবং ইবাদাত সংক্রান্ত কাজে; আর বাকি ৭ দিন অতিবাহিত করতে ইচ্ছুক ভ্রমণের জন্য। এবং আমি মনে করি এটা খুবই সুন্দর একটি অপশন। গত ২ বছরে ভ্রমণের উদ্দেশ্যেই আমি ২ বার সাউদি গিয়েছি এবং আমি মনে করি ভ্রমণের জন্য সাউদি খুবই সুন্দর একটি দেশ। যেহেতু উমরাহর জন্য যাচ্ছেনই সুতরাং এই সুযোগটিকে কাজে লাগান দেশটি ভ্রমণ করে।
ভ্রমণের জন্য সাউদিতে অনেক জায়গা রয়েছে, তবে সব জায়গার কথা আমি এই পোস্টে উল্লেখ করবোনা। এখানে শুধু সেই জায়গার কথাই বলবো যেখানে মাক্কাহ ও মদীনা থেকে পৌঁছানো সম্ভব। সুতরাং ১ সপ্তাহের আইটিনেরারি আমি নিচে উল্লেখ করে দিলাম।
⏺️মাক্কাহ থেকে :
মাক্কাহ থেকে সেরা ডে ট্যুর এর অপশন হচ্ছে তাইফ ভ্রমণ। মাক্কাহ থেকে দুই ঘন্টার মত লাগতে পারে। এখানে গেলে দেখবেন সম্পূর্ণ ভিন্ন রূপের সাউদি। ঠান্ডা আবহাওয়া এবং চতুর্দিকে মেঘ দ্বারা ঘেরাও করা পাহাড়ি মনোরম পরিবেশ। তাইফ নগরীতে ২ টি পাহাড় রয়েছে : আস সাফা এবং আল হাদা। আল হাদা তে একটি ক্যাবল কার রয়েছে ক্যাবল কার নিচের একটি শহরে যায় এবং সেখানে একটি ওয়াটার পার্ক রয়েছে যেখানে ফ্যামিলি নিয়ে চমৎকার সময় কাটাতে পারবেন। একটি পরামর্শ : অবশ্যই তাইফ এর সূর্যাস্ত ও রাতের দৃশ্য মিস দিবেননা।
⏺️জিদ্দাহ
ডে ১- অনেকেই মাক্কাহ থেকে শপিং করে থাকে কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে শপিং এর জন্য জিদ্দাহ অনেক বেটার। কেউ যদি স্বর্ণ কিনতে চান তাহলে জিদ্দাহ তে স্বর্ণের একটি মার্কেট রয়েছে যেখানে অন্যান্য জায়গার তুলনায় কম প্রাইসে অনেক দোকান একসাথে মিলবে। শপিং শেষ করে জিদ্দাহ হিস্টোরিক সেন্টার আল বালাদ ভ্রমণ করবেন।
ডে ২ - জিদ্দাহ হচ্ছে সামুদ্রিক শহর। তার অর্থ বিচ হলিডের জন্য সেরা একটি স্থান। আপনি যদি রেড সি উপভোগ করতে চান তাহলে ১ টি দিন ব্যায় করুন জেদ্দাহ সমুদ্রের তীরে। আমি এডভাইস করবো একটি প্রাইভেট বিচে যাওয়ার জন্য। প্রাইভেট অনেক অপশন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সিলভার স্যান্ড বিচ। আর শুধুমাত্র সমুদ্র ঘেঁষে হাঁটার জন্য কুর্নিশ তো রয়েছেই যেখানে সেরা সময় হচ্ছে সন্ধ্যা বেলা।
⏺️মদিনা থেকে :
মদিনা থেকে ভ্রমণের জন্য সেরা স্থান হচ্ছে মদিনা থেকে ৩৫০কিলোমিটার উত্তরে অবস্থিত আল উলা। আমার মতে এটা সমগ্র সাউদিরও বেস্ট প্লেস টু ভিজিট। আল উলা সিম্পলি মাইন্ডব্লোউইং একটি প্লেস। এখানে অন্তত ২ রাত, ৩ দিন থাকবেন। আর যদি আল উলা থেকে আরেকটু উত্তরে তাবুকে অবস্থিত ওয়াদি দিসা ভ্রমণ করতে চান তাহলে ৩ রাত ৪ দিনের অপশন বাছাই করবেন।
আল উলা নিয়ে আমার আলাদা একটি পোস্ট রয়েছে সেটি নিচের কমেন্টে শেয়ার করলাম। সেখান থেকে আল উলার গাইড নিতে পারবেন।
এই হচ্ছে আমার সাউদি ভ্রমণের ৭ দিনের প্ল্যান। সব গুলো জায়গাই আপনি মাক্কাহ ও মদিনা থেকেই ভ্রমণ করতে পারবেন। জায়গা গুলো অসম্ভব রকমের সুন্দর। ভ্রমণ করুন, মনকে আনন্দ দিন। ভালো থাকুন। নতুন করে সাউদি কে চিনুন!
03/11/2025
কাপ্তাই লেক
পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলা রূপে লাবণ্যে অনন্য, পাহাড়, লেকের অথৈ জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ।
১১,০০০ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাকৃতিক হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালী। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র😍
শহরের প্রাণকেন্দ্রে অজপাড়া গাঁ।
আলহামদুলিল্লাহ আমাদের শাহ পরান ভাই কুয়েত থেকে রোমানিয়া ভিসা পেয়েছে আমাদের মাধ্যমে যারা ভিসা পেয়েছে খুব দ্রুত ফ্লাইট সম্পন্ন করব"যাদের পারমিট পেয়েছি এগুলো এম্বাসিতে দ্রুত দেওয়া হবে।
NRS overseas limited অথবা Nayeem এর মাধ্যমে রোমানিয়া হয়ে ইতালি যেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Click here to claim your Sponsored Listing.
