Sharmeen Jahan
I am Certified Makeup Artist with IHK from Germany & now i am working at Sephora Germany
একটি রোদেলা দিন 😍
পেইজে মিউজিক দিয়ে ভিডি দিতে না পারার কষ্টে ভিডিও দেয়া বন্ধ করে দিয়েছি । আমার কাছে আমার ভয়েস কেন যেন ভালো লাগে না জানিনা 🫣
11/05/2026
মেয়েরা বোধহয় একটু বেশিই বোকা হয়।
অথবা বোকা না , তারা খুব সহজে মন দিয়ে ফেলে।
বেশিরভাগ মেয়ের জীবনেই হয়তো এমন দিনগুলো আসে, যখন তারা দিলারা জামানের চরিত্রগুলোর মতো অপেক্ষা করে, কেউ খেয়েছে কিনা, রাগ করেছে কিনা, কথা বলবে কিনা ?
এইসব ছোট ছোট চিন্তায় নিজের পুরো পৃথিবীটা ভরে ফেলে।
আমিও এর ব্যতিক্রম ছিলাম না।
এখন মাঝে মাঝে পেছনে তাকিয়ে হাসি পায়। মনে হয়, কী ভীষণ বোকা ছিলাম!
মানুষ হোক, সম্পর্ক হোক, কিংবা কোনো অনুভূতি।
কোনো কিছুর প্রতিই এতটা আসক্ত হওয়া ঠিক না।
কারণ পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য হলো, আপনি যাকে কেন্দ্র করে নিজের পৃথিবী বানিয়ে ফেলবেন, সে হয়তো আপনাকে তার পৃথিবীর এক কোণেও রাখবে না।
খুব কম শুনেছি কোনো স্বামী অভিমান করে দিনের পর দিন না খেয়ে আছে।
বরং বাস্তবতা হলো, একজন স্ত্রী চলে যাওয়ার শোক শেষ হওয়ার আগেই অনেক ঘরে নতুন মানুষ এসে যায়।
জীবন থেমে থাকে না।
শুধু কিছু বোকা মানুষ অনেকদিন একই জায়গায় দাঁড়িয়ে থাকে।
Sharmeen Jahan
02/05/2026
রোদটা আজ একটু আলাদা। যেন ইচ্ছে করেই নরম হয়ে এসে গায়ে বসেছে। সবুজ আর নীলের ভেতর দাঁড়িয়ে থাকা এই আমিকে দেখলে মনে হয়—সে কোথাও যাচ্ছে না, কোথাও ফেরারও তাড়া নেই। শুধু এই মুহূর্তটুকু নিয়ে বাঁচছে।
সাদা পোশাকে কালো নকশাগুলো এমনভাবে ছড়িয়ে আছে, যেন কেউ খুব যত্ন করে আমার দিনের গল্প লিখে দিয়েছে।
চোখে চশমা বাইরে থেকে আমাকে পড়া যায় না। কিন্তু ঠোঁটের কোণে হালকা যে ভাবটা, সেটা বলে দেয়—এই দিনটির ভালো লাগা কতটুকু!!
এই শহরে প্রতিদিন কত মানুষ আসে যায়। কেউ কারও দিকে তাকায় না। তবুও মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত তৈরি হয়, যেগুলো থেমে যেতে চায়। এই ছবিগুলে ঠিক তেমনই ।
একটু পরেই চলে যাবো । বেঞ্চটা ফাঁকা হয়ে থাকবে। রোদটাও সরে যাবে অন্য কোথাও। থাকবে না কোন কোলাহল। কিন্তু এই মুহূর্তগুলে কারও অজান্তেই একটা গল্প হয়ে থাকবে। আর এই ছবিগুলো রয়ে যাবে সেই গল্পের সাক্ষী হয়ে ।
@শারমিন জাহান
11/03/2026
নারী দিবসের আমাদের কিছু সুন্দর মুহূর্ত 🥰
24/02/2026
মার্ক জুগারবার্গ আমার যত ভিডিও ২০২১/২০২২ থেকে আপলোড দিয়েছি সব কপিরাইট মেরে বসে আছে 🙄। এখন এতো ভিডিও কদিন বসে ডিলিট করবো ? কিছু ভিডিও ডিলিট করে হাত ব্যাথা করতেছে । কপিরাইট যখন দিচ্ছেন দয়া করে একসাথে ডিলিট করারও অপশনটা দিয়ে দিতেন!
Pic for attention.
24/02/2026
এই পোস্টে এতো লাইক কেন পরছে ? 😜
সখ করে এই দুটো হাত ধোয়ার সাবানের বোতল কিনেছিলাম । বাকিটা ইতিহাস 🙃।
সেদিন হঠাৎ করে বাথরুম থেকে বকার আওয়াজ শুনছিলাম । তখনই বুঝতে পারছিলাম জামাই বকতেছে । কারনও বুঝতে পারছিলাম নতুন এই হাত ধোয়ার বোতলটার জন্য । প্রথম কারন মনে হচ্ছে , আমার জামাই হয়তো অনেকক্ষন খুঁজেই পায় নাই কোথায় চাপ দিয়ে সাবান বের করবে 🙄 ?
আর দ্বিতীয় কারন আজ আমি নিজে টের পেলাম, যখন মাংস ধোয়ার পর , হাত ধুতে গেলাম । যেই চাপ দিলাম সাবানের জন্য , সেই এক লাফে সাবান ধোয়া মাংসগুলোর ওপর পরলো । কেমন লাগে তখন মেজাজটা !☹️
এবার বুঝলাম জামাইরা শুধু শুধু বিরক্ত হয় না আমাদের উপর । আমাদের ইউনিক আর ডিজাইনের চক্করে পরে তাদের সহজ সরল মাথা কাজই করে না মাঝে মাঝে 🥴।
যে নিজেকে ভালোবাসতে পারে তার অন্যের ভালোবাসার প্রয়োজন হয় না ।
“I could be at home or on Mars — I’m still doing my makeup!
First Day Vacation At Swinoujscie Poland 🇵🇱
Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.
