Nutritionist Lutfun Naher Mim
Eat well. Feel better
I’m here to guide you toward a healthier, happier life—one smart food choice at a time. Let’s build better habits together!
25/04/2026
জানেন কি?
বর্তমানে প্রতি ১০ জন নারীর মধ্যে ১ জন PCOS (Polycystic O***y Syndrome)-এ আক্রান্ত। অনিয়মিত পিরিয়ড, অতিরিক্ত ওজন বৃদ্ধি,অতিরিক্ত ফেসিয়াল হেয়ার, ব্রন বা চুল পড়ার মতো সমস্যাগুলো আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, PCOS কোনো রোগ নয়, বরং একটি লাইফস্টাইল ডিজঅর্ডার।
আপনার প্রতিদিনের অভ্যাসে ছোট ছোট কিছু পরিবর্তনই পারে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে:
১.সুষম খাবার: রিফাইন করা চিনি এবং প্রসেসড ফুড এড়িয়ে চলুন। পাতে রাখুন প্রচুর শাকসবজি ও পর্যাপ্ত প্রোটিন।
২.এক্টিভ থাকা: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি বা ইয়োগা করার চেষ্টা করুন।
৩.মানসিক প্রশান্তি: স্ট্রেস বা দুশ্চিন্তা হরমোনের ভারসাম্য নষ্ট করে। তাই পর্যাপ্ত ঘুম এবং হাসিখুশি থাকা জরুরি।
আপনি একা নন, সঠিক পুষ্টি ও সচেতনতাই পারে আপনাকে একটি সুস্থ জীবন উপহার দিতে।
20/02/2026
সারা দিন রোজা রাখার পর ইফতার কেমন হওয়া উচিত?
দীর্ঘ সময় না খেয়ে থাকার পর আমাদের শরীরের প্রয়োজন হয় সঠিক পুষ্টি, হঠাৎ অতিরিক্ত খাবার নয়। ইফতার শুধু পেট ভরানোর জন্য না — বরং শরীরকে ধীরে ধীরে পুনরায় শক্তি দেওয়ার সময়।
✅ ১. খেজুর ও পানি দিয়ে শুরু করুন
খেজুর প্রাকৃতিক গ্লুকোজের ভালো উৎস। এটি দ্রুত শক্তি দেয় এবং ব্লাড সুগার স্বাভাবিকভাবে বাড়ায়। সাথে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি।
✅ ২. হালকা ও সহজপাচ্য খাবার রাখুন
ফল, ছোলা, দই, স্যুপ — এগুলো পেটের উপর চাপ কম দেয়।
✅ ৩. অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে চলুন
পেঁয়াজু, বেগুনি, চপ — মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু প্রতিদিন বেশি খেলে অ্যাসিডিটি, গ্যাস, ওজন বৃদ্ধি হতে পারে।
✅ ৪. প্রোটিন যোগ করুন
ডিম, ছোলা, মুরগি বা ডাল — এগুলো দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।
✅ ৫. অতিরিক্ত মিষ্টি পানীয় এড়িয়ে চলুন
রুহ আফজা বা অতিরিক্ত চিনি দেওয়া শরবত ব্লাড সুগার দ্রুত বাড়িয়ে আবার কমিয়ে দেয়, ফলে দুর্বল লাগতে পারে।
🌿 একটি ব্যালেন্সড ইফতার প্লেট হতে পারে এমন:
• ২–৩টি খেজুর
• ১ বাটি ফল
• ১ বাটি ছোলা/ডাল
• ১টি ডিম বা সামান্য প্রোটিন
• পর্যাপ্ত পানি
রোজা আমাদের আত্মশুদ্ধির পাশাপাশি শরীরকেও বিশ্রাম দেয়। তাই ইফতার হোক সচেতন ও পুষ্টিকর 🌙✨
Nutritionist Lutfun Naher Mim
Happy New year 2026
কেন খাদ্য তালিকায় গাজর রাখবেন?
শীতকালে প্রচুর পরিমানে রঙিন শাকসবজি পাওয়া যায়।তার মধ্যে গাজর অন্যতম।প্রতিদিন খাদ্যতালিকায় একটা গাজর রাখলে পাবেন অনেক উপকার।
08/10/2025
❌ Myth: Drinking green tea in the morning melts belly fat.
✅ Fact: Green tea supports metabolism, but fat loss happens only with a balanced diet & regular activity.
27/07/2025
Develop Healthy Habits ⏩⏩
22/07/2025
Twinkle Twinkle Little stars.
How i wonder what u are!
Up above the world so high,
Like a diamond in the sky.🤲
18/07/2025
এই টা কি বলেন তো??
14/07/2025
টক দইয়ের উপকারিতা (Benefits of Yogurt):
টক দই (Curd বা Yogurt) স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। এটি দুধ থেকে তৈরি হলেও এতে কিছু অতিরিক্ত পুষ্টিগুণ যুক্ত হয় যেগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়।
🥣 ১. হজমে সহায়ক:
টক দইয়ে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া (যেমন: Lactobacillus) যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। এটি গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
💪 ২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
টক দইয়ের প্রোবায়োটিক ও বিভিন্ন পুষ্টি উপাদান যেমন জিঙ্ক, সেলেনিয়াম ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
🦴 ৩. হাড় ও দাঁতের যত্নে:
টক দইয়ে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড় ও দাঁতের গঠনে সহায়ক। এটি অস্টিওপরোসিস প্রতিরোধেও কাজ করে।
🧬 ৪. উচ্চ প্রোটিনের উৎস:
টক দইয়ে ভালো মানের প্রোটিন থাকে যা পেশি গঠনে সহায়ক এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে।
🩺 ৫. হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়ক:
নিয়মিত টক দই খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করতে পারে।
🌡️ ৬. ডায়াবেটিস রোগীদের জন্য ভালো:
টক দইয়ের গ্লাইসেমিক ইনডেক্স কম, ফলে এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে (চিনি ছাড়া খাওয়ার পরামর্শ দেওয়া হয়)।
🧖♀️ ৭. ত্বক ও চুলের যত্নে:
টক দই ভেতর থেকে ত্বক উজ্জ্বল রাখে। এছাড়া মুখে বা চুলে লাগিয়ে প্রাকৃতিক ফেসপ্যাক বা হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করা যায়।
