Sampa cookhouse

Sampa cookhouse

Share

yummy, taste recipes....

� samjit vlogs

31/12/2023
30/12/2023

পাবদা মাছের ঝাল.....

উপকরণ- পাবদামাছ, সর্ষের তেল,নুন,হলুদ, আদা ও টম্যাটো বাটা ,লঙ্কা বাটা,চিনি ,ধনেপাতা কুচি,কালোজিরে

পদ্ধতি - সর্ষের তেল গরম করে তাতে মাছে নুন হলুদ মিশিয়ে হালকা করে ভেজে নেব ... কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আদা ও টম্যাটো বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ সামান্য চিনি দিয়ে কষিয়ে তাতে মাছ গুলো দিয়ে সামান্য জল দিয়ে ফুটলে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ভাতে .....দারুণ 👌

01/09/2023

It's my day ✨️

02/07/2023

Yummy 😋 fav👌

15/04/2023

শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা 🙏

Photos from Sampa cookhouse's post 09/04/2023

আমার বর jaan❤️ এর জন্মদিন ছিল 5 April সেই উপলক্ষে সামান্য কিছুই রান্না করেছিলাম....তাই আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম......মেনুতে ছিল... সাদা ভাত
বাসন্তী পোলাও
স্যালাড
আলু, বেগুন, ঢেড়শ ,শিম ,গাজর পাঁচ রকম ভাজা
মুসুর ডাল
লাউ চিংড়ি
ট্যাংরা মাছের ঝাল
খাসির মাংস
আমের চাটনি
পাঁপড়
পায়েস(ক্ষীর)
পাঁচরকম মিষ্টি
মিষ্টি দই
আইসক্রিম
কেক
পানীয় (maaza)....

06/04/2023

Mutton কষা

উপকরণ: খাসির মাংস ,টকদই,নুন হলুদ শুকনো লঙ্কা, আদা ,রসুন বাটা, সর্ষের তেল ,গোটা গরমমশলা,তেজপাতা, পেঁয়াজ কুচি ,টম্যাটো কুচি ,গোটা জিরে ,গরমমশলা বাটা।।

পদ্ধতি: মাংসটা ভালো করে ধুয়ে তাতে টকদই,আদা,রসুন,লঙ্কা বাটা, নুন ,হলুদ,সর্ষের তেল ,তেজপাতা ,গোটা গরমমশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো আগের দিন রাতে।(হাতে সময় না থাকলে 15 মিনিট রাখতে পারেন)
এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরে ,তেজপাতা,গোটা গরমমশলা ফোঁড়ন দেবো ,এরপর তাতে পেঁয়াজ ও টম্যাটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে তাতে ম্যারিনেট করা মাংস টা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে.....মাংসটা হয়ে এলে সামান্য বাটি ধোঁয়া জল দিয়ে তাতে গরমমশলা বাটাদিয়ে চাপা দিয়ে রাখুন...মাখামাখা হলে গরম ভাতে ,পরোটা বা রুটির সাথে পরিবেশন করুন।।
✨️রেসিপি টি ভালোলাগলে সকলের সাথে শেয়ার করবেন ।আর হ্যাঁ পেজটি লাইক করতে ভুলবেন না। ।।
💐ধন্যবাদ 🙏

09/03/2023

কে কে আমার মতো আছো chicken lover

17/02/2023

ছোট বেলার স্মৃতি......

15/10/2022

কাতলা কালিয়া
উপকরনঃ-কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে, পেঁয়াজ কুচি করে ছেকা তেলে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে, নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে নেব, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ ও আদা বাটা, গোটা সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা,টকদই,টম্যাটো, ঘি, সরষের তেল।।

পদ্ধতি:-সরষে তেল ও ঘি গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ ও আদা বাটা দিয়ে কষে তার মধ্যে হলুদ, লঙ্কা ও জিরে গুড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে তাতে নুন চিনি পরিমাণ মতো দিয়ে ভালো ভাবে কষিয়ে ফেটানো টকদই বা টম্যাটো কুচি অথবা টম্যাটো পেস্ট ও গোটা কিশমিশ অথবা কিশমিশ বাটা দিয়ে ঢাকা দিয়ে ভালো ভাবে কষিয়েপরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছু সময় পর ঝোল ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছ গুলো দিয়ে উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন এবার তাতে গরম মশলা বাটা বা গুড়ো দিয়ে গরম গরম পরিবেশন করুন কাতলা কালিয়া গরম ভাতে বা পোলাও এর সাথে রবিবার দুপুরে।। 😋

05/10/2022

সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা 🙏

সিঁদুরখেলা, বরন, মিষ্টি মুখে মায়ের কৈলাসে ফেরার পালা..... 😞
সকলকে শুভ বিজয়া 🙏
বড়দের প্রনাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা স্নেহ 💛
আসছে বছর আবার হবে🙂
মায়ের আশীর্বাদ এ সকলের সারাবছর খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, শান্তিতে কাটুক

27/09/2022

শুভ সন্ধ্যা জানাই আমার সকল বন্ধুদের ☕

Want your business to be the top-listed Beauty Salon in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Kolkata