Sukanta Editing
photo editing tutorial video editing tutorial kinemaster video editing tutorial all video uploaded t
15/08/2023
আমার দেখা আজকের সেরা ছবি ❤️ #স্বাধীনতাদিবস
13/08/2023
একটা সিনেমার ট্রেইলার শুরু করা হয় শুধুমাত্র ছাদের একটা ছবি দিয়ে। শুধুমাত্র সাদা একটা ছাদ। আর কিছু না।
এক মিনিট যায়, দুই মিনিট যায়, তিন মিনিট যায়। কিন্তু স্ক্রিনে কোন পরিবর্তন আসে না। সেই সাদা ছাদ এর ছবি। কোন নড়াচড়া নাই, রঙের পরিবর্তন নাই।
এভাবে ৬ মিনিট পার হয়ে যাওয়ার পর দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ অভিযোগ করলো, এই মুভি তাদের "মূল্যবান" সময় নষ্ট করছে। কেউ কেউ এতো কিছু না বলে স্রেফ উঠে চলে গেল। একটা সাদা ছাদের স্থিরচিত্র কতক্ষণ আর সহ্য করা যায়?
এরপর হঠাৎ করেই, ক্যামেরাটি ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামা শুরু করলো। এবং দেখা গেল, ছোট্ট একটা অসুস্থ বাচ্চা বিছানায় শুয়ে আছে। চোখ সেই ছাদের দিকে। স্পাইনাল কর্ডের সমস্যায় ভোগা বাচ্চাটা ঠাঁই তাকিয়ে ছিলো ঐ সাদা ছাদের দিকে।
এরপর ক্যামেরা আবারও উপরে উঠে গেল, আবারও পর্দায় ভেসে উঠলো সেই সাদা ছাদের দৃশ্য।
সিনেমাটি শেষ করার ঠিক আগে আগে দর্শকদের উদ্দেশ্য করে বলা হলো, আমরা মাত্র ৮ মিনিট এই দৃশ্যটা ধৈর্য্য ধরে দেখতে পারি নাই, কেউ অভিযোগ করেছি, কেউ আবার উঠে চলে গেছি। অথচ এই বাচ্চাটাকে তার সারাটা দিন, দৈনিক ২৪ ঘন্টাই এই দৃশ্য দেখেই কাটাতে হয়। অসুস্থতার কারণে সে ঘাড় পর্যন্ত নাড়াতে পারে না, হাঁটা চলা তো দূরের কথা।
যে জীবন আপনি মাত্র ৬ মিনিটের জন্যও যাপন করতে রাজি নন, সেই জীবন একটা শিশুকে যাপন করতে হচ্ছে বছরের পর বছর ধরে।
কাজেই, ওপরবালার কাছে নিজেকে নিয়ে অভিযোগ করার আগে আমাদের উচিত অন্যদের দিকেও একটু তাকানো। খোদার যে করুণা, যে দয়া আর যে রহমতগুলো আমরা নিশ্চিত হিসেবে ধরে নিই, কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই, সেসব দয়া, বা নিয়ামত না থাকলে আমাদের জীবন কেমন ভয়ঙ্কর হতে পারতো, সেটা নিয়েও কি আমাদের একটু চিন্তা করা উচিত না?
09/06/2023
আগে যখন বাইরে থেকে পড়াশুনো করতাম তখন ছুটিতে বাড়ি ফেরার কথা ফোন করে ঘরে জানালেই , ফোনের ওপার থেকে বাবা বলে উঠতো , " ট্রেন এ ফিরবে বাবা , বাসে একদমই আসার দরকার নেই , ট্রেন জার্নি অনেক সেফ " । হঠাৎ করেই এই কথাটা খুব মনে পড়ে গেলো , আচ্ছা সেদিনও ঠিক হয়তো এভাবেই অনেক বাবা তার ছেলেকে উপদেশ দিয়েছিলো যে বাসে আসার দরকার নেই , তুমি করোমণ্ডল এক্সপ্রেস এই এসো , ওটা অনেক সেফ । হ্যাঁ সেফই বটে, যেখানে ক্ষণিকের ভুল এতো এতো মানুষের প্রাণের দাম দেয় , সে যাত্রা সেফ না হয়ে পারে । আমরা এতদিন জানতাম ভারতীয় রেলের হয়তো সময় জ্ঞান একটু কম, কিন্তু খুব বিশ্বস্ত । আসলে এই বিশ্বাসের যে এতো বড়ো দাম দিতে হবে , আমরা ঠিক কেউই বুঝে উঠতে পারি নি । ভারতীয় রেল নাকি প্রযুক্তির দিক দিয়ে রাশিয়া , চিন , জাপান কে টেক্কা দিচ্ছে । মাস কয়েক আগে বন্দে ভারতের বনেদিয়ানা আমাদেরকে , আমাকে এতটাই মোহ গ্রস্ত করে তুলেছিল যে শুধুই ছুতো খুঁজছিলাম বেড়াতে যাওয়ার , মানে বাড়িতে কিংবা অন্যান্য সবার কাছে সেটা নিছক বেড়ানো হলেও আমার কাছে ছিলো ওই বন্দে ভারতের বনেদিয়ানা তে মেতে ওঠা । ফেসবুক , ইউটিউব জুড়ে তখন শুধুই একটা ট্রেন বন্দেভারত , বন্দেভারতের আজ এই , কাল ওই , কারা যেনো আবার ঢিল মেরে বন্দেভারতের জাতীয়তা বোধে আঘাত হানলো , বন্দেভারতের যাত্রীদের যাত্রার অনুভূতির , অনুভবের কিছু মেকি video ও ছিলো সেই লিস্টে । আর আজ হঠাৎ করেই ফেসবুকটা স্ক্রল করতে করতে চোখে পড়লো ওড়িশার বালেশ্বর স্টেশন এর waiting রুমে রাখা রাশি রাশি লাশের মুখের অবরণ সরিয়ে সরিয়ে দেখছেন এক হতভাগ্য বাবা , যিনি এখনো পর্যন্ত তাঁর করোমণ্ডল যাত্রী ছেলের খোঁজ পাননি । কখনো ভেবে দেখেছেন এই এক একটা লাশের মুখের আবরণ সরানোর সময় ওই হতভাগ্য বাবার অনুভূতি কি হয়েছিলো , অনুভব করেছেন কি ওই বাবার হৃদস্পন্দনের কম্পাঙ্কের তীব্রতা । চোখে জল চলে এসেছিলো , বিশ্বাস করুন । এবার আপনারা ভাবছেন এতকিছু অনুভব করে আমাদের কি হবে , কি লাভ ? আমরা তো ভালো আছি , বেশ নিরাপদেই আছি । ও ট্রেন এ চড়তে গেলে একটু আধটু অ্যাকসিডেন্ট তো হবেই । আমার বক্তব্য ঠিক এখানেই , প্রযুক্তি যখন এতো উন্নতির দিকে এগোচ্ছে তখন প্রযুক্তি টা ট্রেনের বিলাসিতায় না ব্যাবহার করে , অ্যাকসিডেন্ট থেকে রক্ষা পাওয়ার কাজে ব্যাবহার করলেই ভারতমাতাকে , ভারতমাতার সন্তানদেরকে যথার্থ বন্দনা করা হয় । আগে তো সুরক্ষা , তারপরেই না বিলাসিতা ? এতো বড়ো একখানা অ্যাকসিডেন্ট যখন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো যে আমাদের রক্ষার প্রাচীর কিন্তু খুব দূর্বল , আমরা যতই ওই নড়বড়ে প্রাচীরের ওপর বসে মাংস ভাত , বিরিয়ানি খাই না কেনো , প্রাচীর কিন্তু যেকোনো দিন , যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে । আর তাতেও যদি আমাদের টনক না নড়ে , আমরা ওই ট্রেন অ্যাকসিডেন্ট শুনে আমাদের কিছু সম্ভাব্য যাত্রী সুলভ আত্মীয়দের ফোন টোন করে যথারীতি গ্রীন সিগনাল পেয়ে চুপ করে যাই । তাহলে ভেবে দেখবেন এই গ্রীন সিগনাল কিন্তু যেকোনো দিন রেড হয়ে যেতেই পারে । আচ্ছা এতো এতো মানুষের মারণ যন্ত্রণা , কান ফাটা আর্তনাদ সত্যিই কি ভারতীয় রেল কে শান্তির ঘুম ঘুমোতে দেয় , দেবে , দিয়েছিলো ?
ভালোবাসা ❤️
বন্ধু তোর ছোটবেলার ভিডিওটা খুঁজে পাইছি 😊
21/05/2023
বর্ধমানের ছেলেদের ট্যালেন্টের অভাব নেই
Me to kuch or hi socha tha 😊😀
11/04/2023
আইপিএলের 16 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই নতুন ইতিহাস তৈরি হল
6 বলে 29 রান করে ইতিহাস গড়েন টপ ব্যাটসম্যান প্যাভিলিয়নের চেয়ারে সাধারণ একজন রিংকু সিং।
রিংকু সিং আলিগড়ের বাসিন্দা, তার বাবা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন, রিংকু যদি এখানে পৌঁছেছেন, এটি তার বন্ধু মোহাম্মদ জিশান এবং কোচ মাসুদুজ আমিনির সমর্থনের কারণে, আমি খেলাধুলাকে ধর্মের সাথে যুক্ত করছি না, শুধু ভালোবাসা এবং ভ্রাতৃত্বের ব্যাপার আমি করছি
01/04/2023
❤️❤️❤️❤️❤️
Karone Okarone Lofi Song | ami tomar didhay bachi
Click here to claim your Sponsored Listing.
