Healthy Life Shop
Healthy Life Shop is an online organic shop
03/04/2024
প্রতিদিন এই তেল মুখে লাগালে অ্যালার্জি, ব্রণ, দাগ ইত্যাদি সমস্যা দূরে থাকে। আপনি যদি প্রতিদিন আপনার ঠোঁটে ক্যাস্টর অয়েল লাগান, তবে কয়েকদিন ঠোঁট গোলাপি হয়ে যায়।
01/04/2024
গরমে পেট খারাপ, বদহজমের সমস্যা এড়াতে খেতেই পারেন মিলেট কার্ড রাইস। শুনতে অদ্ভুত মনে হলেও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পদ।
31/03/2024
সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ব্লাড ক্যানসার হতে পারে। তবে রেডিয়েশন, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, কীটনাশক বা পেস্টিসাইড, ভেজাল খাবার, হেয়ার ডাই, লুব্রিকেন্টস, বার্নিশ, কেমোথেরাপি ড্রাগস ও কিছু জেনেটিক অসুখ দায়ী থাকতে পারে। যেকোনো কারণে অস্থিমজ্জার ভেতরের রক্তের মাদার সেলের (স্টেম সেল) মিউটেশন বা অন্য কোনো পরিবর্তন হলে ক্যানসার সেল বা অপরিপক্ব কোষ তৈরি হয়, যা অস্থিমজ্জার ভেতরে অতি দ্রুত বৃদ্ধি হয় ও রক্তে প্রবাহিত হয়।
29/03/2024
ধরে নেওয়া যাক, দুর্ঘটনায় কারও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন। এদিকে তাঁর রক্তের গ্রুপ জানা নেই। এ ক্ষেত্রে ওই ব্যক্তির কাছের মানুষেরা কিন্তু চাইলেও চট করে রক্তদাতার খোঁজ করতে পারবেন না। হাসপাতালে নেওয়ার পর জীবন বাঁচানোর অন্যান্য জরুরি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রুপ পরীক্ষার জন্য তাঁর রক্ত নেওয়া হবে। তবে সেই রিপোর্ট হাতে পাওয়ার আগে পেরিয়ে যাবে মূল্যবান বেশ খানিকটা সময়। তাই নিজের রক্তের গ্রুপ জেনে নিন এবং কাছের মানুষদের তা জানিয়েও রাখুন।
27/03/2024
বিভিন্ন কারণে রক্তে এগুলোর পরিমাণ কমে যেতে পারে। বেশির ভাগ সময় এ লবণগুলো কমে যাওয়ার কারণ বারবার বমি, পাতলা পায়খানা ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। কখনো কখনো ইনফেকশন, যেমন নিউমোনিয়াতেও লবণ কমে যেতে পারে। কিছু কিছু ওষুধ, যেমন ডাইরেক্টএক্স রক্তে লবণের স্বল্পতা করতে পারে। হার্ট বা কিডনির সমস্যায় বা পায়ে পানি এলে রোগীকে অনেক সময় এ–জাতীয় ওষুধ দেওয়া হয়। কিছু কিছু মানসিক রোগের ওষুধ থেকেও রক্তে লবণের সমস্যা হতে পারে। রক্তে থাইরয়েড বা করটিসল হরমোনের অভাবেও লবণের ঘাটতি হতে পারে।
25/03/2024
চোখ ওঠা আসলে ভাইরাসজনিত সংক্রমণ। কনজাংটিভা বা চোখের পর্দায় প্রদাহ হলে তাকে চোখ ওঠা বলা হয়। চোখ ওঠা রোগীর চোখের দিকে তাকালে কারও চোখ ওঠে—এটি কুসংস্কার। তবে এটি অতিমাত্রায় ছোঁয়াচে রোগ। এতে রোগীর হাতের বা ব্যবহৃত জিনিসপত্রের সংস্পর্শ আশপাশের অনেককেই আক্রান্ত করতে পারে।
23/03/2024
পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং ই-র গুণে সমৃদ্ধ কলা শুধু শরীরের নয়, চুলের জন্যও সমান উপকারী। চুলের গোড়া মজবুত করতে, চুলের জেল্লা ধরে রাখতে এই ফলের সঙ্গে মিশিয়ে নিতে হবে মধু। শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত চুলের জন্য এই কলা এবং মধুর মিশ্রণ জাদুর মতো কাজ করে। সপ্তাহে দু’দিন এই মিশ্রণ মাখলে চুল পড়ার সমস্যা দূর হবে।
21/03/2024
ঠান্ডা ভাতে প্রচুর ব্যাকটেরিয়া জন্মায়। যা গরম করলেও মরে না, বরং গরম করলে ক্ষতি আরও বেশি হতে পারে। এই ভাত খেয়ে যে অসুখ হয় তাকে ফ্রায়েড রাইস সিনড্রোম বলে। ঠাণ্ডা ভাতে জন্ম নেওয়া বেসিলাস সেরেয়াস এই রোগ তৈরি করে। যা পেটের জন্য বেশ পীড়াদায়ক হতে পারে।
19/03/2024
যদি বারবার ঠাণ্ডা লেগে যায়, তাহলে গরম পানি পান করলে আপনার জন্য কোনও ওষুধের চেয়ে কম নয়। গরম পানি পান করলে গলাও ভাল থাকে। শুকনো কাশি, গলা খুশখুশ দূর হয়।
17/03/2024
গোসলের ঠিক পর পরই পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করবেন। এতে করে সুঘ্রাণ দীর্ঘ সময় থাকে। কারণ গোসলের পর ত্বকের রন্ধ্রগুলি খোলা থাকে যার কারণে সেই সময় ত্বক পারফিউমের জন্য আদর্শ। এছাড়া গোসলের পর শরীরে ময়শ্চারাইজার ব্যবহার করে পারফিউম লাগালে ঘ্রাণ দীর্ঘক্ষণ থাকবে।
15/03/2024
চিকিৎসকেরা বলছেন, শারীরবৃত্তীয় কর্মকাণ্ড স্বাভাবিক রাখার জন্য পানি খাওয়া জরুরি। কিন্তু সেই পানির পরিমাণ ২ থেকে ৩ লিটারেই সীমাবদ্ধ রাখতে হবে। কারণ, বেশি পানি খেলে আবার উল্টো বিপত্তি ঘটতে পারে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mondol Ganti Para
Kolkata
700052
