Tania Beauty
Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Tania Beauty, Bellezza, cosmetici e cura del corpo, Via del di torpignattara 59 int13, Rome.
07/12/2020
28/04/2020
Aztec Indian healing clay made in USAঅ্যাজটেক সিক্রেট ইন্ডিয়ান হিলিং ক্লে (Aztec Secret Indian Healing Clay) নিয়ে কিছু কথা -
ফেসবুক আর ইনস্টাগ্রাম-এর এ যুগে আমরা সবাই পিকচার পারফেক্ট মেকআপ করতে চাই। আমরা সবাই কালার কসমেটিক্স নিয়ে যতটা অবসেসড, স্কিনকেয়ার নিয়ে ততটাই উদাসীন। আমরা সবাই কিন্তু কুইক আর ইনস্ট্যান্ট রেমেডি চাই। আর এই কুইক রেমেডি-এর চিন্তায় আমরা অনেক সময় ভালো প্রোডাক্ট ইউজ না করে, যাচ্ছেতাই স্কিনকেয়ার-এর প্রোডাক্ট ইউজ করে ফেলি, আর সাইড ইফেক্ট-এ স্কিনের অবস্থা আরো খারাপ করে দেই।
অ্যাজটেক সিক্রেট ইন্ডিয়ান হিলিং ক্লে (Aztec Secret Indian Healing Clay), এই প্রোডাক্ট-এর ট্যাগলাইন হচ্ছে, “World’s Most Powerful Facial” যেটাতে ১০০% ক্যালসিয়াম বেনটোনাইট ক্লে আছে। বেনটোনাইট ক্লে টক্সিন অ্যাবসর্ব করে।
অ্যাজটেক হিলিং ক্লে ( Aztec Healing Clay mask) হচ্ছে একনে প্রবলেমের অসাধারণ এক সমাধান!
প্রোডাক্ট হিস্ট্রিঃ
অ্যাজটেক হিলিং ক্লে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি থেকে বেনটোনাইট ক্লে সংগ্রহ করে সূর্যের প্রখর তাপে শুষ্ক করা হয়। এতে কোন প্রকার অ্যাডিটিভ, ফ্র্যাগরেন্স বা এনিমেল রিলেটেড কোনকিছুই দেয়া নেই। এতে পৃথিবীতে উপস্থিত প্রায় সবরকম মিনারেলস-ই আছে। আমাদের ত্বকের উপরের লেয়ার, অর্থাৎ এপিডার্মিস-এ যে টক্সিন থাকে, সেটায় পজিটিভ ইলেকট্রন চার্জ থাকে। আর ক্লে মাস্কে থাকে নেগেটিভ ইলেকট্রন চার্জ। এই পজিটিভ আর নেগেটিভ যখন এক হয়, তখনই স্কিনের যাবতীয় সমস্যা দূর হয়ে স্কিনটা ক্লিয়ার আর প্রবলেম ফ্রি হয়।
পরিমানঃ
পরিমাণের কথা আর কিইবা লিখবো, আমি কখনো কোন ফেইসপ্যাক এ দেখি নি যে পুরো এক পাউন্ড প্রোডাক্ট দেয়! আর এটা পরিমাণে এত কম লাগে, একটা কন্টেইনার কিনলে হয়ত অনায়াসে ৩-৪ মাস চলে যাবে।
কিভাবে ব্যবহার করবেনঃ
১। ব্যবহার করার পূর্বে ফেইস ভালো ভাবে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার জন্য যে কোন ভালো মানের একটা ক্লিনজার ব্যবহার করতে পারেন। মেকআপ করা থাকলে অবশ্যই রিমুভার ইউজ করে মেকআপ ক্লিন করে নিতে হবে।
২। ফেইসপ্যাকের পূর্ণ উপযোগিতা পেতে সবার আগে কিন্তু পোরস ওপেন করাটা জরুরী। আমাদের সবার স্কিনেই ছোট ছোট অসংখ্য লোমকূপ বা পোরস আছে। এই পোরস ওপেন হলেই ফেইসপ্যাকটা ভালোভাবে স্কিনে প্রবেশ করবে এবং ইফেক্টিভনেস পাবে। কাজেই প্যাকটা ইউজ করার আগে পোর ক্লিন করতে হবে। পোর ক্লিন করার জন্য একটা স্ক্রাবার দিয়ে ভালোভাবে পোর ক্লিন করে নিতে হবে।
৩। যাদের ব্লাকহেড এবং হোয়াইট হেডের প্রবলেম আছে তারা একটা peel off mask ব্যবহার করে নিতে পারেন।
স্ক্রাবার পোর ক্লিন করলেও ব্লাক এবং হোয়াইট হেড সম্পূর্ন ক্লিন করতে পারে না।
৪। এবার একটা প্লাস্টিকের (নন-মেটালিক হলেই চলবে, প্লাস্টিক, কাঠ অথবা কাচের/চিনামাটির বাটি ব্যবহার করতে পারেন) বাটিতে এক চা চামচ ক্লে পাউডার নিয়ে তাতে পরিমাণমত অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করতে হবে। কনসিসটেন্সি মিডিয়াম হলেই চলবে। অর্থাৎ খুব বেশি পাতলা ও হবে না, আবার খুব বেশি ঘন ও হবে না।
৫। একটা অ্যাপ্লিকেটর ব্রাশের সাহায্যে দ্রুত হাতে পুরো মুখে এবং গলায় মাস্কটা দিয়ে নিতে হবে।
৬। সাধারণত স্কিনে ১৫-২০ মিনিটের মত মাস্কটা রাখাই যথেস্ট । যাদের ড্রাই এবং সেনসিটিভ স্কিন, তারা ৫-১০ মিনিটও রাখতে পারেন। মাস্কটা ড্রাই হতে শুরু করলে, আপনি নিজেই বুঝতে পারবেন, স্কিনটায় একটা pulsating ফীল আসবে। অর্থাৎ আপনার পোরস যে পরিষ্কার হচ্ছে, আপনি সেটা ফীল করতে পারবেন।
৭। তারপর পানিতে একটা নরম কাপড় ভিজিয়ে ভালোভাবে মুখটা ক্লিন করে ফেলতে হবে এবং তারপর ঘনঘন হালকা গরম পানির ঝাপটা দিয়ে পুরো মুখ এবং গলা ধুয়ে ফেলতে হবে।
৮। মুখ ধোয়ার পরপর মুখটা হালকা লালচে হয়ে থাকে। কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই। এই লালচেভাব আধঘণ্টা পর দূর হয়ে যায়। চাইলে ওপেন পোরস ক্লোজ করার জন্য একটা বরফের টুকরো পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে আস্তে আস্তে স্কিনে ঘষতে পারেন।
৯। আপনার স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিবেন।
ভালো ভাবে বোঝার জন্য ছবি তে ক্লিক করুন।
আপনার যদি ডিফারেন্ট টাইপ স্কিন ইস্যু থাকে এবং সবরকম প্রোডাক্ট ইউজ করে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়ে থাকেন, শেষ চেষ্টা হিসেবে অবশ্যই অ্যাজটেক হিলিং ক্লে লাস্ট ট্রাই দিতে পারেন। This product is actually worth it….!
Note: প্রোডাক্ট টি সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু সবাইকে জানানোর চেষ্টা ছিল মাত্র, হয়ত কিছু তথ্য থাকতে পারে যেটা আমি অজান্তে ভুল বলেছি, হয়ত এর থেকে বেটার কারো জানা থাকতে পারে, তাহলে অবশ্যই আমার জানার সুযোগ করে দেবেন।
বাংলা রাইটিং এ কিছু ভুল থাকতে পারে, ক্ষমা সূলভ দৃষ্টিতে দেখবেন😇
ধন্যবাদ।
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.
Digitare
Contatta l'azienda
Telefono
Sito Web
Indirizzo
Via Del Di Torpignattara 59 Int13
Rome
00177
