Healthstyle Japan
Authentic Japanese Green Teas for Bangladeshi people
" Stay Fit, Be Happy"
-গ্রীন টি পান করার নিয়ম কি?
-রন্ধনের অনুষঙ্গ গ্রীন টি
-সৌন্দর্য চর্চায় গ্রীন টির ব্যাবহার
আমাদের দেশের বহুল প্রচলিত পানীয় হলো দুধ চা, রং/লিকার/ ব্ল্যাক টি এবং কফি। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা দুধ চা এর বদলে ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি বেশি পান করে থাকে। ব্ল্যাক টি পানের ক্ষেত্রে বেশিরভাগ সময় বিভিন্ন রকম মশলার ব্যাবহার হয়ে থাকে যেমন- এলাচি, দারচিনি, লং, তেজপাতা, আদা, পুদিনা পাতা, লেবু ইত্যাদি। এতে করে এর স্বাদ ও উপকারিতা দ্বিগুণ বেড়ে যায়। অনেকে আবার ব্ল্যাক কফি খেয়ে থাকে যা শরীরের ক্লান্তি দুর করে আর স্ট্যামিনা বাড়ায়। অনেকে আবার দুধ দিয়ে কফি খেয়ে থাকে। কফি অনেকভাবেই খাওয়া যায় এর মধ্যে হট কফি ও কোল্ড কফি অধিক জনপ্রিয়।
বেশ কয়েক বছর যাবত স্বাস্থ্য সচেতন মানুষের মাঝে গ্রীন টি পানের চিত্রও লক্ষ্য করা যায় অনেক। কারণ বিশেষজ্ঞদের মতে এটি অত্যন্ত উপকারী একটি পানীয়। আমাদের পেজ এর আগের লেখাগুলোতে এর বহুবিধ উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। #কেনআমাদেরদৈনন্দিনজীবনেগ্রীনটিগ্রহণকরাউচিত
গ্রীন টি এর সঠিক পুষ্টি উপাদান গুলো পেতে হলে এটি পানের নির্দিষ্ট নিয়ম জানা উচিত।
গ্রীন টি আগুনের তাপে পানিতে ফুটিয়ে খেতে গেলে কষ কষ একটা স্বাদ তৈরী হয়। এতে করে এর প্রাকৃতিক রং ও স্বাদ উভয়ই নষ্ট হয়ে যায় যা পানের ক্ষেত্রে অনাগ্রহ তৈরি করে।
গ্রীন টি পানের নিয়ম:
গ্রীন টি পানের সঠিক এবং অথেনটিক নিয়ম হলো "আলাদা কাপ এ ফুটন্ত গরম পানি নিয়ে তার মধ্যে গ্রীন টি প্যাক এক থেকে দেড় মিনিট রেখে তারপর পান করা, এতে করে এর রং ও ফ্লেভার সঠিক থাকে।" এর সাথে অন্য কোনো মশলা ব্যাবহার করা হয় না। তবে কেউ চাইলে নিজের পছন্দ অনুযায়ী দু এক রকমের মশলা যুক্ত করতে পারে। অনেকে আবার ঠান্ডা গ্রীন টিও পান করে থাকে।
শরীরের যত্নে যদিও গ্রীন টি একটি পানীয় হিসাবে উপভোগ করা হয়, কিন্তু জাপানে এর অন্যান্য ব্যাবহার ও লক্ষ্য করা যায়। সুপারশপ বা ২৪ ঘণ্টার দোকান (কোনবিনি) গুলোতে ঘুরলেই দেখা যায় গ্রীন টি দিয়ে তৈরি কেক, বিস্কিট, চকলেট ইত্যাদি।তাই আপনি চাইলে এটি বিভিন্ন উপায়ে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন:
ম্যাচা: গ্রীন টি গুঁড়ো বা ম্যাচা গ্রিন টি বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়, যেমন ম্যাচা ল্যাটে, স্মুদি তৈরি করা বা যেকোনো ডেজার্টে অন্তর্ভুক্ত করা। গ্রীন টি ম্যাচার তৈরী কেক খুব জনপ্রিয় একটি ডেজার্ট।
গ্রীন টি মিশ্রিত খাবার: শুনতে একটু অন্যরকম মনে হলেও সূক্ষ্ম স্বাদের জন্য ভাত, স্যুপ বা সসের মতো খাবারে গ্রিন টি মিশিয়েও অনেকে খেয়ে থাকে।
গ্রীন টি এক্সট্রাক্টস/নির্যাস: কিছু রেসিপি বেক করার জন্য গ্রীন টি এর নির্যাস বা গুঁড়ো ব্যবহার করা হয়ে থাকে। যেমন কুকি, কেক।
গ্রীন টি মেরিনেশন: বাড়তি স্বাদের জন্য গ্রীন টি দিয়ে মুরগি বা মাছ ও মেরিনেড করা হয়ে থাকে।
ডায়েট ছাড়াও গ্রীন টি সৌন্দর্য চর্চায় বহুল ব্যাবহৃত একটি উপাদান। ম্যাচা গ্রীন টি ত্বকের যত্নে, বয়সের ছাপ কমাতে ফেসিয়াল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
সহজ করে বললে, কফি পাউডার যেমন কেক, বিস্কিট, চকলেট তৈরির পাশাপাশি রূপ চর্চায় ব্যবহার হয়ে থাকে সাথে ঠিক তেমনি গ্রীন টিও ব্যাপক ভাবে ব্যাবহৃত হয়ে থাকে।
#গ্রীনটিপানকরারনিয়মকি?
#রন্ধনেরঅনুষঙ্গগ্রীনটি
#সৌন্দর্যচর্চায়গ্রীনটিরব্যাবহার
07/08/2024
নতুন বাংলাদেশে আমাদের সম্মানিত কাস্টমার ও শুভাকাঙ্খীদের স্বাগতম। আসুন, সবাই মিলে দেশটাকে সুন্দর ভাবে গড়ে তুলি। ঘুষ, দুর্নীতি, সিন্ডিকেট ও সন্ত্রাস মুক্ত ঐক্য গড়ে তুলি।
অসহযোগ আন্দোলন ও এক দফা দাবির পক্ষে সমর্থন জ্ঞাপন করে আজ থেকে আমাদের যাবতীয় কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হল।
আমাদের চাওয়া শুধু এটাই…
“আমরা উদ্যোক্তা,আমরা বাচতে চাই
ইন্টারনেট আর ফেসবুক স্বাভাবিক চাই”
04/07/2024
!!!!Big Bang SALE!!!!
UpTo 30%
Elevate your health style with authentic and premium Green Tea sourced exclusively from Japan.
Inbox for order and know more.....…
!!!!বিগ ব্যাং সেল!!!!
৩০% পর্যন্ত
অথেন্টিক ও প্রিমিয়াম মানের জাপানিজ গ্রীন টি হোক আপনার সামগ্রিক সুস্থতার অংশীদার।
বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ইনবক্স করুন....
03/07/2024
Discover the Power of Green Tea for Your Well-being! Which one will you choose?
Inbox to place your order.
ここをクリックしてあなたのスポンサー付きリスティングを獲得。

10/07/2024