FAHIM & INAYA MEDIA

FAHIM & INAYA MEDIA

Share

Fahim & Inaya Media – Your Trusted Media Partner

Your one-stop platform for
� Quality Drama
� Music & Visual Entertainment
� Reliable World News

We create.

We inform. We inspire.

15/04/2026
10/04/2026

🌕✨ প্রথমবার মানুষের চোখে ধরা দিল চাঁদের আড়ালে লুকিয়ে থাকা ‘ওরিয়েন্টাল বেসিন’!

চাঁদের যে বিশাল বৃত্তাকার খাদটি ছবিতে দেখা যাচ্ছে, সেটিই Orientale Basin। পুকুরে একটি ইট ছুঁড়ে দিলে যেমন বৃত্তাকারে ঢেউ ও গর্ত তৈরি হয়, ঠিক তেমনভাবেই কোটি কোটি বছর আগে বিশাল গ্রহাণু বা ধূমকেতুর আঘাতে চাঁদের বুকে সৃষ্টি হয়েছে এই ধরনের খাদ।

🔍 ছোটগুলোকে বলা হয় ক্র্যাটার (Crater), আর বড় ও বিস্তৃত গঠনগুলোকে বলা হয় বেসিন (Basin)। আর এই বেসিনগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন ও সুসংরক্ষিত একটি হলো ওরিয়েন্টাল বেসিন।

📏 এর ব্যাস প্রায় ৯০০ থেকে ৯৩০ কিলোমিটার—অর্থাৎ এটি এতটাই বিশাল যে একটি দেশের সমান এলাকা জুড়ে বিস্তৃত!

🌗 মজার বিষয় হলো, এই বেসিনের একাংশ চাঁদের নিকট পৃষ্ঠে (যা আমরা পৃথিবী থেকে দেখতে পাই), আর বাকি অংশ দূর পৃষ্ঠে অবস্থিত। এজন্য পৃথিবী থেকে কখনোই এটিকে সম্পূর্ণভাবে দেখা সম্ভব হয়নি।

🚀 তবে সম্প্রতি Artemis II মিশনের নভোচারীরা প্রথমবারের মতো নিজেদের চোখে এই বিস্ময়কর বেসিনটি প্রত্যক্ষ করেছেন—যা মানব ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে।

👉 মহাকাশ আমাদের যতটা দেখিয়েছে, তার চেয়েও অনেক বেশি রহস্য এখনও লুকিয়ে আছে। আর সেই অজানাকে জানার এই যাত্রা চলছেই… 🌌

10/04/2026

🚀🔥 আর্টেমিস–২ মিশনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্ত এখনও বাকি!

১১ লক্ষ কিলোমিটার দীর্ঘ যাত্রা শেষে চাঁদকে প্রদক্ষিণ করে এখন পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মহাকাশচারীরা। সামনে রয়েছে মিশনের সবচেয়ে রোমাঞ্চকর এবং সংকটপূর্ণ ধাপ—পুনঃপ্রবেশ (Re-entry)।

📅 ১১ এপ্রিল, Orion spacecraft মহাকাশযানটি ঘণ্টায় প্রায় ৪০,০০০ কিমি বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এই সময় তীব্র ঘর্ষণে ক্যাপসুলটি যেন অগ্নিগোলকে পরিণত হবে এবং প্রায় ২৮০০° সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে—যা ধাতু গলিয়ে দিতে সক্ষম।

🛡️ এই পুরো পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি বিশেষ সুরক্ষা স্তর—Heat Shield (তাপ নিরোধক ঢাল)। এটি এমনভাবে তৈরি, যাতে নিজে ধীরে ধীরে পুড়ে গিয়ে ভেতরের মহাকাশচারীদের নিরাপদ রাখে। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে NASA এবারের পুনঃপ্রবেশের পথেও কিছু পরিবর্তন এনেছে, যাতে ঝুঁকি আরও কমানো যায়।

🌊 এরপর শুরু হবে কয়েক মিনিটের সেই চূড়ান্ত পরীক্ষা—

তীব্র কম্পন ও উত্তাপ

সাময়িক যোগাযোগ বিচ্ছিন্নতা (Blackout)

এবং শেষে প্যারাশুট খুলে গতি কমিয়ে মহাসাগরে অবতরণ

⏱️ সময়টা মাত্র কয়েক মিনিট… কিন্তু এটাই পুরো মিশনের সবচেয়ে সংকটজনক অংশ।

👉 সহজভাবে বললে, মহাকাশে যাওয়া কঠিন—কিন্তু নিরাপদে ফিরে আসা আরও কঠিন। আর এই শেষ পরীক্ষাই নির্ধারণ করবে মিশনের সাফল্য।

📹 বিস্তারিত ভিডিও আসছে খুব শীঘ্রই—কমেন্টে লিংক পাবেন 👇

09/04/2026

🌕 চাঁদের পৃষ্ঠে এত বড় বড় গর্ত কেন? — Moon Craters

চাঁদের গায়ে আমরা যে অসংখ্য বড় বড় গর্ত দেখি, সেগুলো আসলে তৈরি হয়েছে লক্ষ কোটি বছর ধরে উল্কাপিণ্ড ও মহাজাগতিক বস্তুর আঘাতে।
চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই, তাই এসব আঘাত সরাসরি পৃষ্ঠে লাগে এবং চিহ্নগুলো দীর্ঘ সময় ধরে অক্ষত থাকে।

🚀 মিশনের মাধ্যমে আমরা আবার নতুনভাবে চাঁদকে দেখছি—
আর প্রতিটি গর্ত যেন মহাকাশের ইতিহাসের এক একটি নিঃশব্দ সাক্ষী।

ফাহিম এন্ড ইনায়া মিডিয়া

09/04/2026

🚀 আর্টেমিস-২ মিশন থেকে তোলা এক অসাধারণ দৃশ্য
নীচে বিস্তৃত চন্দ্রপৃষ্ঠ, আর তার উপরে নীলাভ আমাদের প্রিয় পৃথিবী…

ভাবতে বসি—
যদি এই পৃথিবীতে এত বিভাজন, স্বার্থ আর ধান্দাবাজি না থাকত,
তাহলে ধর্ম, বর্ণ, ভাষার সব সীমা পেরিয়ে
মানুষ মানুষকে নিয়েই গড়ে তুলতে পারত এক সুন্দর, শান্তিময় পৃথিবী।

সেই ছোটবেলা—স্কুল জীবন থেকেই
এই ভাবনাটা আমাকে নাড়া দেয়…
আজও সেই আফসোসটা রয়ে গেছে।

#ফাহিম_এন্ড_ইনায়া_মিডিয়া #

🌍💙

09/04/2026

"ও আমার উড়াল পঙ্খী রেযা যা তুই উড়াল দিয়া যা,আমি থাকব মাটির ঘরে,আমার চোক্ষে বৃষ্টি পড়ে,তোর হইবে মেঘের উপরে বাসা।"গান সম্পর্কে তথ্য:

#ফাহিম_এন্ড_ইনায়া_মিডিয়া #

09/04/2026

May allah Protect Kuwait

09/04/2026

আপনাদের
প্রবাস জীবন কেমন যাচ্ছে?

19/03/2026

জুমার নামাজ অনুষ্ঠিত হয় এমন সকল মসজিদে সকাল ৬:০৮ মিনিটে ঈদের নামাজ, কোনো খোলা নামাজের স্থান থাকবে না।

Want your business to be the top-listed Beauty Salon in Kuwait City?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Kuwait City