AlaM’s JourneY

AlaM’s JourneY

Share

Sheikh Kawsar Alam
Pharmacist & BSC in Physiotherapy(on course) at Klaipeda State University,Lithuania ❣

Photos from AlaM’s JourneY's post 24/02/2026

“The practical session was conducted under the esteemed guidance of our respected mentor, Stancaityte Daiva Ma’am.”

Photos from AlaM’s JourneY's post 07/01/2026

বরফের রাজ্যে!
তাপমাত্রা -১৩ ডিগ্রি সেলসিয়াস!🇪🇺🇱🇹

22/12/2025

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো হাতে হুক্কা লইয়া আমিও গভীর চিন্তায় নিমগ্ন হইলাম। উচ্চশিক্ষার অন্বেষণে ইউরোপে আগমন করিয়াছি—ইহারই মধ্যে প্রায় তিন মাস পূর্ণ হইল। আমি যেহেতু এদেশে একটি পাবলিক প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে বাস করি, সেহেতু মনে মনে স্থির করিয়াছিলাম—অচিরেই কোনো না কোনো রাজনৈতিক গোষ্ঠীর সহিত আমার সাক্ষাৎ ঘটিবে।
কিন্তু হায়, কী নিদারুণ দুর্ভাগ্য! না কেউ নিশুতি রাতে গোপনে কোনো পুস্তিকা গুঁজিয়া দিতেছে, না কোনো ফর্ম ধরাইয়া বলিতেছে—“ভাই, একটু সাইন দেন।” এমনকি কোনো সরকারি দলের নেতার জন্মবার্ষিকীতে উপস্থিত থাকিয়া করতালির মাধ্যমে দেশসেবার সুযোগও মিলিতেছে না।
ইহাতে মনে হয়, এরা সভ্যতার চর্চা কিছু অধিক মাত্রাতেই করিয়া ফেলিয়াছে।

দিনলিপি~সোমবার,
২২ই ডিসেম্বর ২০২৫ইং

14/12/2025
Photos from AlaM’s JourneY's post 27/11/2025

IELTS পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় এমন তুষার পরার কথা ভাবতাম,আর কেম্ব্রিজ নিয়ে বসে থাকতাম পড়ার টেবিলে।

16/11/2025

দিনলিপি ~ররিবার
১৬ই নভেম্বর ২০২৫ইং

সকালে ঘুম থেকে ওঠে দেখি মেসেঞ্জারে মেসেজ এসেছে ফিলিপাইন থেকে,তার নাম রবার্ট( ফিলিপাইনের একটা হোস্টেলের ম্যানেজার। আমার ইউরোপের স্টুডেন্ট ভিসার কাজে দুই বার ফিলিপাইন গিয়েছিলাম। আর দুইবারে প্রায় মাসখানেক ছিলাম তার হোস্টেলে।যেহেতু এটা আমার প্রথম ভ্রমন ছিল দেশের বাহিরে,আমি খুবই চিন্তিত ছিলাম সবকিছু নিয়ে।আর হালাল খাবার পাওয়া খুবই বিরল ছিল।রবার্ট আমাকে সবকিছুর জন্য সাহায্য করেছিল,বলতে পারেন বন্ধুর মতো।তার আতিথেয়তা আমি কখনো ভুলবো না।এই ক্ষনস্থায়ী জীবনের কত মানুষের সাথে পরিচয়, আর ভালো ব্যবহারটুকুই রয়ে যায় মনের গহিনে।

06/11/2025

সৃষ্টিকর্তা কখনোই আমাকে নিরাশ করেননি; আমি সঠিক সময়ের অপেক্ষা করেছি, এবং তা পেয়েছি।

Want your business to be the top-listed Beauty Salon in Klaipeda?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Klaipeda