Des bides
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Des bides, Health/Beauty, Salalah.
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত সোহেল রানা আটক হয়েছেন। তার সঙ্গে আরো একজন ছিলেন বলে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছে পুলিশ। রামিসার বাবা ৩ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় আরো লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে।
রামিসাকে ধর্ষণ ও হত্যার সময়ে ঘরের একটি কক্ষে স্ত্রী স্বপ্না আক্তারকে সোহেল আটকে রেখেছিলেন বলে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সোহেলকে জিজ্ঞাসাবাদের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তারা জানান, পরে মরদেহ টুকরা করে গুম করার প্রস্তুতির সময় রামিসার স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েন। এ সময় জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান সোহেল ও তার আরেক সঙ্গী। স্বপ্নাকে তাৎক্ষণিক আটক করেন স্থানীয়রা।
আজ বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তিনি ধর্ষণ-হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি সোহেল রানা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা। জবানবন্দি গ্রহণ করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। #
29/06/2023
ঈদ নিয়ে আসে আনন্দ, ঈদ মুছে দেয় সব দূরত্ব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ হল হাজারও দুঃখ-কষ্টের মাঝে
একটুখানি হাসি 😊
হাজারও প্রতিকূলতার মাঝে সবার লাইফে
ঈদুল আজহা বয়ে আনুক অনাবিল
সুখ-শান্তি ও নির্মল আনন্দ.....😍
দূরের মানুষ আসুক কাছে,,,,,,
কাছের জন থাকুক পাশে,,,,,
মন ছুটে যাক মনের টানে,,,
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুক খুশী মনে।
তাই দেশ-বিদেশের
সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারাক ।
বড় হতে হতে আমার ঈদ হারিয়ে গেছে, না চুরি হয়েছে, জানিনা। তবে এইটুকু বুঝি ঈদ আমার জন্য কোন স্পেশাল দিন না, আর দশটা দিনের মতোই। মানুষ বলে বয়স হইছে আর কি!
এইটা সম্পুর্নই মিথ্যা কথা। এগুলো বলে মানুষ তার দুঃখ গোপন করে। সত্য হচ্ছে দিল তো বাচ্চা হ্যায় জ্বী, থোড়া কাচ্চা হ্যায় জ্বী। মনের বয়স কখনোই বাড়েনা অত।
বাবা-মা'র জন্য কাপড় কিনে দেখেন। মুখে বলবে কি দরকার? আমার আছেনা? টাকা নষ্ট করতে গ্যালা ক্যান। অথচ তাদের মুখে খুশির ঝিলিক ঠিকই দেখা যায়। ফোন করে কিংবা অন্যদের কাছে বলবে যে আপনি কি কি দিয়েছেন।
জীবনব্যাপী মানুষ চায় কি? মানুষ চায় সুখ আর চায় প্রায়োরিটি। কেউ কেয়ার করছে, ভাবছে, এটা ভিন্ন তৃপ্তি।
মজার ব্যাপার হচ্ছে, যারা সবাইকে দেয় তাদের তেমন কেউ দেয়না৷ ক্ষেত্রবিশেষে জিজ্ঞেসও করেনা তোমার কিছু লাগবে কিনা কিংবা তুমি কি কিছু কিনছো? ইভেন অনেক বউ আছে স্বামীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে বাজার করে অথচ বেচারা কোন পাঞ্জাবি পরে ঈদের নামাজে যাবে কি সেটা নিয়ে মাথাব্যথা নাই।
পৃথিবী দুই দিনের। স্মৃতি তার সঞ্চয়। মানুষ স্মৃতিতে থাকুক উপেক্ষায় নয় মমতায়...
06/05/2023
Oman salalah
Click here to claim your Sponsored Listing.
