Learning for Knowledge
I am here to acquire knowledge and for spreading it to the people.��
আজ কিছু মজার শব্দ দিয়ে বাক্য তৈরি করবো, আবার শব্দগুলো ভেঙে ব্যবহার করলে তার অর্থ অন্য রকম হবে । যেমনঃ
Afternoon = বিকাল
১) সাধারণত আমি বিকেলে ব্যায়াম করি । = Usually I take exercise at afternoon.
এবার দেখুন afternoon কে ভাঙলে কি হয়?
After = পরে , Noon = দুপুর
১) After = তুমি আসার পরে আমি খাবো = I shall/will eat after you come.
২) Noon = আমি দুপুরে সামান্য খাবার খায় = I eat slight lunch at noon.
Blackmail = ভয় দেখিয়ে টাকা আদায় করা
১) ভয় দেখিয়ে টাকা আদায় করার জন্য তাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল = He was jailed for eight years for blackmail.
Black = কালো, Mail = ডাক ব্যবস্থা
১) আমার একটা কালো বিড়াল আছে = I have a black cat.
২) আমি তাকে বইটি ডাকযোগে পাঠিয়েছি = I have sent him the book by mail.
বন্ধুরা আজ এ পর্যন্ত , আবার আসবো অন্য কিছু নিয়ে । সবাই ভালো থাকবেন । ধন্যবাদ ।
১)কোন ব্যক্তির সামর্থ্য বুঝাতে সাধারণত can ব্যবহার করা হয় ।
যেমন -
- তুমি কি আমাকে একটা জামা কিনে দিতে পারবে? = Can you buy me a shirt?
২) আর যখন নিজে কিছু করতে অনুমতি চাওয়া হয়, তখন can ব্যবহার না করে may ব্যহবার করতে হয় ।
যেমন-
- আমি কি টয়লেট টা ব্যবহার করতে পারি? = May I use the toilet?
৩) Can, may, will এগুলোর পরিবর্তে আমরা could, might, would ব্যবহার করি, যখন একটু বেশি respect বা politeness দেখানো হয় ।
যেমন-
- আপনার মোবাইল নাম্বার টা দিতে পারেন ? = Could you please give me your mobile number?
- আমি কি আপনার ক্রেডিট কার্ডটি দেখতে পারি? = Might I see your credit card, please?
- আপনি কি আমাদের সাথে রাতের খাবারে যোগ দিবেন? = Would you like to join us for dinner?
আজ এ পর্যন্ত, আবার আসবো নতুন কিছু নিয়ে । ভালো থাকবেন সবাই । ধন্যবাদ ।
Hello friends,
আজ শিখুন কি করে কারো কাছে অনুমতি চাইতে হয় ।
১) স্যার, আমি কি ভেতরে আসতে পারি? = May I come in, sir?
২) আমি কি কাজ টা করতে পারি? = May I do the work?
৩) তুমি কি একটা গান গাইতে পারো ? = Can you sing a song?
৪) তুমি কি দয়া করে আমাকে কিছু টাকা দিতে পারবে? = Can you please give me some money?
৫) তুমি কি কাজ টা করতে পারবে (সক্ষম হবে)? = Can/Will you be able to do the work?
৬) তুমি কি আমার সাথে একটি সিনেমা দেখতে যাবে (উপভোগ করবে)? = Would you like to enjoy a movie with me?
৭) তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? = Could you help me?
৮) আমি কি তোমার মোবাইল থেকে ছবি টা দেখতে পারি? = Might I see the picture from your mobile?
বিঃদ্রঃ বন্ধুরা, may, might, can, could, will, would এগুলো সব দ্বারা অনুমতি চাওয়া বা প্রশ্ন করতে হয়, কিন্তু কখন “can” হবে আর কখন "may" হবে, বা কখন "could, would, might" বসবে সেটা নিয়ে পরবর্তী পোস্টে আলোচনা করবো।
বন্ধুরা আজ দেখি কি করে সাহায্যকারী/ auxiliary verb দিয়ে প্রশ্ন করতে হয়।
১)আমি কি একজন ব্যবসায়ী? = Am I a businessman?
২) সে কি কাজ টা করছে? = Is he/ she doing the work?
৩) তোমরা কি এখনই যাচ্ছো? = Are you going now?
৪) তুমি কি কাল ঢাকা গিয়েছিলে? = Did you go to Dhaka yesterday?
৫)আমার কি সেখানে যাওয়া উচিৎ? = Should I go there?
৬)তোমার কাছে কি পর্যাপ্ত টাকা আছে? = Do you have enough money?
৭) তুমি কি তোমার কাজ শেষ করেছ? = Have You finished your work?
৮) তুমি কি কাল ঢাকায় যাবে? = Will you go to Dhaka tomorrow?
৯) আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারবেন? = Can you please help me?
১০) আপনি কি আমার সাথে ১ কাপ চা পান করবেন? = Would you like to drink a cup of tea with me?
আজ বলবো, কি করে অন্যকে প্রশ্ন করতে হয় ।
সাধারণ কিছু নিয়ম আছে প্রশ্ন করার জন্য, যেগুলো মনে রাখতে পারলে মোটামুটি সামনের জন কে আপনি বোঝাতে সক্ষম হবেন যে আপনি কিছু জানতে চান ।
What(কি), when(কখন), where( কোথায়), why(কেন), who(কে), how(কেমন) এগুলো ব্যবহার করে আপনি প্রশ্ন করতে পারবেন ।
আবার auxiliary verb( সাহায্যকারী ক্রিয়া) Do, did, does, have, has, had আর be verb ব্যবহার করে ও প্রশ্ন করতে পারবেন ।
প্রাথমিক কিছু কথোপকথনে কি ধরনের প্রশ্ন করা হয় দেখুন ।
1) নমস্কার/ আসসালামু আলাইকুম = Hello/ Hi.
2) আপনি কেমন আছেন? = How are you?
3) আপনার নাম কি? = What is your name?
4) আপনার বাড়ি কোথায়? = Where are you from?
5) আপনি কি করেন? = What do you do?/ What are you doing?
6) আপনি এখানে কেন এসেছেন? = Why have you come here?
7) আপনি কখন এসেছিলেন ? = When did you come?
8 ) এটার দাম কত ? = How much is it?
9) আপনি কয়টা চান? = How many do you want?
10) আপনার কি আর কিছু লাগবে? = Do you need anything more?
11) আপনি কে? = Who are you?
আজ এতটুকু, পরবর্তী পোস্টে আরো আলোচনা হবে ।
বন্ধুরা আজ আমরা দেখবো কি করে বাক্য/ sentence গঠন করতে হয় ….
একটি sentence তৈরি করতে লাগে ৩ টি জিনিস ।
1) Subject, 2) Verb আর 3) Object.
এই ৩ টি জিনিস দিয়েই পৃথীবির সমস্ত sentence গঠন হয় ।
যেমন ধরুন : আমি ভাত খাই ।
I eat rice.
এখানে “আমি “ টা হলো subject / কর্তা,
“খাই” হলো verb/ ক্রিয়া আর
“ভাত" হলো object .
যে করে সে হলো subject, যেটা করে সেটাই হলো verb, আর
যাকে উদ্দেশ্য করে কাজটা করা হয় সেটা হলো object/কর্ম ।
English এ subject/ কর্তার পরে verb/ ক্রিয়া বসে।
আর বাংলায়, কর্তার/ subject পরে object/কর্ম বসে ।
তবে , সব ক্ষেত্রে যে একই হবে এমন টা না, ব্যতিক্রম তো আছেই ।
বিঃদ্রঃ details যদি কেউ জানতে চান, কমেন্ট করলে সমাধান করার চেষ্টা করবো ।
বন্ধুরা, আজ আমি দেখাবো, Future Tense এর শ্রেণী বিন্যাস ও তার ব্যবহার ।
১)Future Indefinite Tense: I shall/ will play football. আমি ফুটবল খেলবো ।
২) Future Continuous Tense: I shall/ will be playing football at afternoon.আমি বিকালে ফুটবল খেলতে থাকবো ।
৩) Future Perfect Tense: I shall/ will have played football before starting my work. আমি আমার কাজ শুরু করার আগে ফুটবল খেলে থাকবো ।
৪) Future Perfect Continuous Tense: I shall/ will have been playing football before you come. তুমি আসার আগে আমি ফুটবল খেলতে থাকবো ।
বিঃদ্রঃ আমরা সাধারণ কথা বলার সময় Future Perfect and Future Perfect Continuous Tense ব্যবহার করি না আর তা ছাড়া grammar ও খুব বেশি follow করি না ।
আজ আলোচনা করবো Past Tense এর শ্রেণী বিন্যাস নিয়ে
১) Past Indefinite Tense: I played football. আমি ফুটবল খেলেছিলাম ।
২) Past continuous Tense: I was playing football. আমি ফুটবল খেলছিলাম ।
৩) Past perfect Tense: I had played football before I started my work. আমি, আমার কাজ শুরু করার আগে ফুটবল খেলেছিলাম ।
৪) Past perfect continuous Tense: I had been playing football before he came. সে আসার আগে আমি ফুটবল খেলছিলাম ।
বিঃদ্রঃ যদি কেউ আরো বিস্তারিত জানতে চান, তবে কমেন্ট করলে সমাধান পাবেন আশা করি ।
আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান , তবে আপনাকে সর্ব প্রথম কাল(tense) সম্পর্কে জানতে হবে । কারণ পৃথীবিতে যা কিছু সংগঠিত হয়, সব কিছুই tense এর দ্বারা পরিচালিত হয় ।তাই আজ আলোচনা করবো tense এর গঠন প্রণালী নিয়ে ।
আগের পোস্টে বলেছি, tense কত প্রকার ও কি কি?
আজ বলবো শ্রেনী ভেদ।এবং একটা বাক্য দিয়ে কি করে সব গুলো tense কে বোঝানো যায়, তার চেষ্টা করবো ।
Present Tense
1) Present Indefinite Tense
Example: I play football. আমি ফুটবল খেলি।
2) Present Continuous Tense
Example: I am playing football. আমি ফুটবল খেলছি ।
3) Present Perfect Tense
Example: I have played football. আমি ফুটবল খেলেছি ।
4) Present Perfect Continuous Tense
Example: I have been playing football for 1 hour. আমি ১ ঘন্টা ধরে ফুটবল খেলছি ।
বিঃদ্রঃ যদি কেউ আরো বিস্তারিত জানতে চান, তবে কমেন্ট করলে সমাধান পাবেন আশা করি ।
If you want to learn English properly, then you have to follow the grammar first. And for that purpose you need to focus on the ‘Tense’ so strongly.
Now I will show you the function of tense.
Tense
!
Present Past Future
Tense Tense Tense
! ! !
Indefinite, Indefinite, Indefinite,
Continuous, Continuous, Continuous,
Perfect, Perfect, Perfect,
P. Continuous, P. Continuous, P. Continuous
I will show the classification of tense in the next post.
Clique aqui para solicitar o seu anúncio patrocinado.
Categoria
Website
Endereço
1800131
