Dr.Md.Ashab Maharaj Asif
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Ashab Maharaj Asif, Health/Beauty, Chattogram,Bangladesh, Chattogram.
ডা:মো:আসহাব মেহেরাজ (আসিফ) এমবিবিএস (চমেক),বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস শেষ পর্ব(মেডিসিন) এফসিপিএস শেষ পর্ব (গ্যাস্ট্রোএন্টারোলজি) পিজিটি (বক্ষব্যাধি) পিজিটি (শিশুরোগ)সিসিডি (মেডিসিন,গ্যাস্ট্রোলিভার,বক্ষব্যাধি চিকিৎসক)BMDC Reg No:-A73994
22/04/2026
আপনার সুস্থতাই আমাদের পরম চাওয়া। দীর্ঘস্থায়ী জটিলতা বা হঠাৎ অসুস্থতায় সঠিক পরামর্শ ও সঠিক চিকিৎসা পাওয়া এখন আগের চেয়ে অনেক সহজ।
মেডিসিন, লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং ডায়াবেটিসসহ নানা জটিল রোগের অভিজ্ঞ চিকিৎসা ও পরামর্শের জন্য আপনার পাশে আছেন— ডাঃ মুহাম্মদ আসহাব মেহরাজ (আসিফ)।
আসুন, আস্থার সাথে স্বাস্থ্যসেবা গ্রহণ করি। আপনার পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আজই অ্যাপয়েন্টমেন্ট নিন।
📍 ঠিকানা: আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইছহাক কমপ্লেক্স, কলাবাগান, রাঙ্গামাটি রোড, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: ০১৭৮৯-৫১২২৪৫
🏥 হসপিটাল: ০১৮৩৯-৫১৬১৭১
⏰ রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা।
14/03/2026
যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। -(সহিহ বুখারি, মুসলিম)
26/02/2026
🔥পেটের গ্যাস অনেকের কাছেই এক বিব্রতকর ও অস্বস্তিকর সমস্যা। হঠাৎ করে পেট ফুলে যাওয়া, বুকে জ্বালা, ঢেঁকুর ওঠা বা পেটের মধ্যে গুড়গুড় শব্দ হওয়া
—এসব লক্ষণ আমাদের দৈনন্দিন জীবনে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যদি এই সমস্যা বাইরের কোথাও বা অফিসে ঘটে, তাহলে তা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।
ভাগ্যক্রমে, পেটের গ্যাস খুব সাধারণ সমস্যা এবং সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
♦পেটের গ্যাস হওয়ার কারণ:
পেটের গ্যাস মূলত তখনই হয় যখন হজম সঠিকভাবে না হয়। কিছু সাধারণ কারণ হলো:
♦দ্রুত খাওয়া বা অতিরিক্ত খাওয়া।
♦দ্রুত খাওয়ার ফলে অতিরিক্ত বাতাস গিলে ফেলা হয়, যা পরে গ্যাসে রূপান্তরিত হয়।
♦গ্যাস তৈরির খাবার খাওয়া
আলু, ফুলকপি, বাঁধাকপি, ডাল, চিঁড়ে ইত্যাদি খাবারে গ্যাস বেশি হয়।
♦অতিরিক্ত চা-কফি বা কার্বনেটেড পানীয়
সফট ড্রিঙ্ক বা কোলা জাতীয় পানীয় হজমে সমস্যা তৈরি করে।
♦চর্বিযুক্ত বা ভাজা খাবার
এ ধরনের খাবার হজম হতে সময় নেয়, ফলে পেটে চাপ পড়ে।
♦কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য
পেটে মল জমে থাকলে তা গ্যাসের কারণ হয়ে দাঁড়ায়।
♦টেনশন ও স্ট্রেস
মানসিক চাপের কারণে হজমের গতি কমে যায় এবং গ্যাসের সমস্যা বাড়ে।
🔥জীবনযাত্রায় কিছু পরিবর্তন যা গ্যাস কমাতে সাহায্য করে:
------------------------------------------------------------------
🧑⚕️ধীরে ধীরে খাওয়া এবং ভালোভাবে চিবানো।
🧑⚕️দ্রুত খাওয়া এড়িয়ে চলুন।
🧑⚕️নিয়মিত হাঁটা
খাওয়ার পর অন্তত ১০-১৫ মিনিট হালকা হাঁটুন।
🧑⚕️জল পানের অভ্যাস
দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন, তবে খাওয়ার ঠিক পরেই পানি না পান।
🧑⚕️ভরা পেটে না শোয়া
খাওয়ার পরপরই বিছানায় গেলে হজমের গতি কমে।
🧑⚕️ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকুন
এগুলো হজমে সমস্যা বাড়ায় ও গ্যাস তৈরি করে।
Dr.Md.Ashab Maharaj Asif
(মেডিসিন,গ্যাস্ট্রো-লিভার,ও ডায়াবেটিস বিশেষজ্ঞ)
প্রয়োজনে:01609-502404
07/02/2026
মেডিসিন, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ এখন আপনার হাতের কাছেই!
আপনার বা আপনার পরিবারের কারো কি লিভার, পরিপাকতন্ত্র কিংবা ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছে? উন্নত চিকিৎসার জন্য এখন আর দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। হাটহাজারীতে রোগী দেখছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডা: মুহাম্মদ আসহাব মেহরাজ (আসিফ)।
👨⚕️ চিকিৎসক পরিচিতি:
ডা: মুহাম্মদ আসহাব মেহরাজ (আসিফ)
এমবিবিএস (চমেক), বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম) এফসিপিএস (মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি) শেষ পর্ব রেজিস্ট্রার (মেডিসিন), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
🩺 যেসব সমস্যার সমাধান পাবেন:
✅ জন্ডিস ও হেপাটাইটিস বি ✅ ফ্যাটি লিভার ও লিভার সিরোসিস ✅ গ্যাস্ট্রিক, আলসার ও বুক জ্বালাপোড়া ✅ ডায়াবেটিস ও সাধারণ মেডিসিন সমস্যা ✅ পেটে ব্যথা, হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য
📍 চেম্বারের অবস্থান:
আলিফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ইছহাক কমপ্লেক্স, কলাবাগান, রাঙ্গামাটি রোড, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।
⏰ রোগী দেখার সময়:
প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
📞 সিরিয়ালের জন্য কল করুন:
📱 ০১৭৮৯-৫১২২৪৫ (সিরিয়াল নম্বর) 📱 ০১৮৩৯-৫১৬১৭১ (হাসপাতাল)
আপনার সুস্থতাই আমাদের কাম্য।
পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।
27/01/2026
💜
🫀গ্যাস্ট্রোলিভার রোগের কিছু সাধারণ লক্ষণ:
⚠️পেটের সমস্যা: পেটের উপরের ডান দিকে ব্যথা, ফোলাভাব, এবং অস্বস্তি। চর্বিযুক্ত খাবার খাওয়ার পর এই ব্যথা আরও বাড়তে পারে।
⚠️খাবার হজমে সমস্যা: ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব, এবং হজমে অন্যান্য সমস্যা হতে পারে।
⚠️শারীরিক ক্লান্তি: দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করা।
ত্বকের পরিবর্তন: জন্ডিস (চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া) এবং সহজে কালশিরা পড়া।
⚠️অন্যান্য লক্ষণ:
🪢ওজন হ্রাস বা অস্বাভাবিক ওজন পরিবর্তন।
🪢পা এবং গোড়ালি ফুলে যাওয়া।
🪢পেটের তরল জমা হওয়া (অ্যাসাইটস)।
🪢সহজে রক্তপাত।
🪢প্রস্রাবের রং গাঢ় হওয়া বা স্বাভাবিকের চেয়ে কম হওয়া।
মেডিসিন, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ এখন আপনার হাতের কাছেই!
আপনার বা আপনার পরিবারের কারো কি লিভার, পরিপাকতন্ত্র কিংবা ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছে? উন্নত চিকিৎসার জন্য এখন আর দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। হাটহাজারীতে রোগী দেখছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডা: মুহাম্মদ আসহাব মেহরাজ (আসিফ)।
👨⚕️ চিকিৎসক পরিচিতি:
ডা: মুহাম্মদ আসহাব মেহরাজ (আসিফ)
এমবিবিএস (চমেক), বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম) এফসিপিএস (মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি) শেষ পর্ব রেজিস্ট্রার (মেডিসিন), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
🩺 যেসব সমস্যার সমাধান পাবেন:
✅ জন্ডিস ও হেপাটাইটিস বি ✅ ফ্যাটি লিভার ও লিভার সিরোসিস ✅ গ্যাস্ট্রিক, আলসার ও বুক জ্বালাপোড়া ✅ ডায়াবেটিস ও সাধারণ মেডিসিন সমস্যা ✅ পেটে ব্যথা, হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য
📍 চেম্বারের অবস্থান:
আলিফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ইছহাক কমপ্লেক্স, কলাবাগান, রাঙ্গামাটি রোড, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।
⏰ রোগী দেখার সময়:
প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
📞 সিরিয়ালের জন্য কল করুন:
📱 ০১৭৮৯-৫১২২৪৫ (সিরিয়াল নম্বর) 📱 ০১৮৩৯-৫১৬১৭১ (হাসপাতাল)
আপনার সুস্থতাই আমাদের কাম্য।
পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।
20/01/2026
🫀গ্যাস্ট্রোলিভার রোগের কিছু সাধারণ লক্ষণ:
⚠️পেটের সমস্যা: পেটের উপরের ডান দিকে ব্যথা, ফোলাভাব, এবং অস্বস্তি। চর্বিযুক্ত খাবার খাওয়ার পর এই ব্যথা আরও বাড়তে পারে।
⚠️খাবার হজমে সমস্যা: ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব, এবং হজমে অন্যান্য সমস্যা হতে পারে।
⚠️শারীরিক ক্লান্তি: দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করা।
ত্বকের পরিবর্তন: জন্ডিস (চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া) এবং সহজে কালশিরা পড়া।
⚠️অন্যান্য লক্ষণ:
🪢ওজন হ্রাস বা অস্বাভাবিক ওজন পরিবর্তন।
🪢পা এবং গোড়ালি ফুলে যাওয়া।
🪢পেটের তরল জমা হওয়া (অ্যাসাইটস)।
🪢সহজে রক্তপাত।
🪢প্রস্রাবের রং গাঢ় হওয়া বা স্বাভাবিকের চেয়ে কম হওয়া।
ডা:মো:আসহাব মেহেরাজ (আসিফ)
(লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ)
বিস্তারিত:📞01609-502404
19/01/2026
“অল্প খেলেই পেট ফুলে উঠে”
এটাকে সাধারণভাবে early bloating / abdominal distension বলা হয়।
এর সম্ভাব্য কারণগুলো নিচে দিলাম:
সাধারণ কারণ:
গ্যাস ও বদহজম (Dyspepsia)
– দ্রুত খাওয়া, ঠিকমতো চিবিয়ে না খাওয়া
– অতিরিক্ত চা, কফি, কার্বোনেটেড ড্রিংক
Functional dyspepsia / IBS
– অল্প খেলেই ভরা ভরা লাগে
– সঙ্গে পেট ব্যথা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে
Lactose intolerance
– দুধ/দই খাওয়ার পর বেশি পেট ফোলা, গ্যাস
H. pylori সংক্রমণ / গ্যাস্ট্রাইটিস
– বুকজ্বালা, ঢেকুর, বমি ভাব থাকতে পারে
কৃমি সংক্রমণ (বিশেষ করে শিশুদের ক্ষেত্রে)
– পেট ফোলা, ক্ষুধামান্দ্য, ওজন না বাড়া কোষ্ঠকাঠিন্য
– পেট ফুলে থাকে, ভারী লাগে লিভার/হার্ট/কিডনি সমস্যা (কম হলেও গুরুত্বপূর্ণ)
– দীর্ঘদিনের পেট ফোলা, পা ফোলা, শ্বাসকষ্ট থাকলে ভাবতে হয়!
কী করলে উপকার পেতে পারেন:
ধীরে ধীরে, অল্প অল্প করে খাবেন
ভালোভাবে চিবিয়ে খাবেন
গ্যাস তৈরি করে এমন খাবার (ডাল, বাঁধাকপি, কার্বোনেটেড ড্রিংক) কমান,নিয়মিত হাঁটা/হালকা ব্যায়াম পর্যাপ্ত পানি পান!
কোষ্ঠকাঠিন্য থাকলে ফাইবার বাড়ান
কখন অবশ্যই ডাক্তার দেখাবেন:
♦অল্প খেলেই খুব তাড়াতাড়ি ভরে যায় + ওজন কমছে
♦কালো পায়খানা
♦রক্ত বমি
♦তীব্র বা স্থায়ী পেট ব্যথা
♦রাতে ঘুম ভেঙে পেটের সমস্যা
♦দীর্ঘদিন ধরে উপসর্গ (>৩–৪ সপ্তাহ)
Dr.Md.Ashab Maharaj Asif
প্রয়োজনে:01609-502404
19/01/2026
Following the page 🌍
Dr.Md.Ashab Maharaj Asif
18/01/2026
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, স্ট্রেস আর অবহেলা—এগুলোই আপনার লিভারকে নিচ্ছে মৃত্যুর মুখে। লিভার জন্ডিস, গ্যাস্ট্রিক, অগ্ন্যাশয়, পরিপাকতন্ত্র ও পেটের নানাবিধ সমস্যায় আপনাদের পাশেই রয়েছেন
⚕️ডাঃ মো: আসহাব মেহেরাজ (আসিফ)
এমবিবিএস
বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন)এফপি
এফসিপিএস (গ্যাস্ট্রোএন্টারোলজি) এফপি
রেজিস্ট্রার (মেডিসিন বিভাগ)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
✅ বিস্তারিত জানতে এবং অ্যাপয়েনমেন্টের জন্য যোগাযোগ করুন:
📞 01609-502404
📍 চেম্বার: যে কোন চেম্বারের সহজে সিরিয়াল পেতে ও বিস্তারিত জানতে উক্ত নাম্বারে বা Whattsapp এ কল বা মেসেজ করুন।
*This post is for informational purposes only and not a medical guarantee
27/12/2025
আজ জানবো:
ডায়াবেটিসের প্রতিরোধমূলক ব্যবস্থা:
টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসা:
টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ইনজেকশন গ্রহণ করে বা ইনসুলিন পাম্প বা অন্য ডিভাইস ব্যবহার করে চিকিৎসা করা হয়। বাইরে থেকে প্রয়োগ করা (ইঞ্জেকটেড) ইনসুলিন কোষে শর্করা যাতায়াতের চাবি হিসাবে কাজ করে। শরীরের কোষগুলিতে গ্লুকোজ প্রবেশ করে। অবশ্য ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হল কতটা ইনসুলিন নিতে হবে তা সঠিকভাবে জানা কঠিন। এর পরিমাণ অনেক কারণের উপর নির্ভর করে, যেমন-
খাদ্যাভাস
ব্যায়াম
মানসিক চাপ
আবেগ এবং সাধারণ স্বাস্থ্য
ইনসুলিনের কী ডোজ গ্রহণ করা হবে তা নির্ধারণ করা একটি জটিল কাজ। যদি কেউ অত্যধিক ইনসুলিন গ্রহণ করেন, তাহলে তার রক্তে শর্করার মাত্রা বিপজ্জনক ভাবে নিম্ন স্তরে নেমে যেতে পারে। এটিকে হাইপো-গ্লাইসেমিয়া বলা হয়। এতে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।
একই ভাবে যদি প্রয়োজনের থেকে খুব কম পরিমাণ ইনসুলিন গ্রহণ করা হয় তবে রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। কিন্তু কোষগুলিতে শর্করার অভাব দেখা দেয়। একে হাইপার-গ্লাইসেমিয়া বলা হয়। এই অবস্থাতে-ও জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।
টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা:
এই ধরনের ডায়াবেটিসের চিকিৎসায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক করার জন্য শরীর দ্বারা উত্পাদিত ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করার উপায় খুঁজে বের করা জড়িত। কার্ডিওলজি ডাক্তাররা ডায়েট, ব্যায়াম এবং ওজন কমানোর উপর জোর দেন। তবে রক্তে শর্করার মাত্রা বেশি হলে শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা বেড়ে যায়।
26/12/2025
(ডায়াবেটিস কী!লক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে জানবো)
ডায়াবেটিস কী?
ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা, যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন দক্ষতার সঙ্গে (কার্যকরভাবে) ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়।
ইনসুলিন মানুষের শরীরের কোষগুলি তে শর্করা প্রবেশ নিয়ন্ত্রন করে। অর্থাৎ একটি "চাবি" হিসাবে কাজ করে। এর দ্বারা আমাদের খাবার থেকে যে চিনি বা শর্করা (গ্লুকোজ) পাওয়া যায়, তা রক্তের মধ্য দিয়ে বাহিত হয়ে কোষের মধ্যে প্রবেশ করতে পারে। তারপর, কোষ শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য সেই গ্লুকোজ ব্যবহার করে। ইনসুলিন তৈরি হয় অগ্ন্যাশয়ের বিশেষ কোষ দ্বারা তৈরি হরমোন আইলেটস (আই-লেটস) থেকে। ডায়াবেটিস-জনিত ইনসুলিনের তারতম্যের জন্য আমাদের রক্তে শর্করার মাত্রার তারতম্য ঘটে। শরীরে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা দেয়।
ডায়াবেটিস এর লক্ষণ
টাইপ 1 ডায়াবেটিসের লক্ষণ:
টাইপ 1 ডায়াবেটিস-এর সূত্রপাত খুব দ্রুত ঘটে এবং নিম্নলিখিত উপসর্গ গুলি হঠাৎ দেখা দিতে পারে:
তীব্র তৃষ্ণা
অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা
দ্রুত ওজন হ্রাস
প্রচণ্ড ক্ষুধা
দুর্বলতা বা ক্লান্তি
অস্বাভাবিক বিরক্তি
ঝাপসা দৃষ্টি
বমি বমি ভাব
পেটে ব্যথা
অপ্রীতিকর গন্ধের অনুভূতি
চুলকানি
টাইপ ২ ডায়াবেটিসের লক্ষণ :
ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ রূপটি কে টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন-অনির্ভর ডায়াবেটিস বলা হয়। ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 90% লোকের টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিস কে প্রাপ্তবয়স্ক সূচক (adult-onset) ডায়াবেটিস-ও বলা হয়, কারণ এটি সাধারণত 35 বছর বয়সের পরে প্রকাশ পায়। তবে, ইদানিং ক্রমবর্ধমান সংখ্যক অল্পবয়স্ক মানুষদের-ও টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে।
টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা নিজস্ব ইনসুলিন তৈরি করতে সক্ষম। কিন্তু প্রায়শই, এটি পরিমাণে যথেষ্ট নয় বা কোষ যথাযথ ভাবে প্রতিক্রিয়া করে না। অর্থাৎ ইনসুলিন শরীরের কোষগুলিকে খোলার জন্য চাবি হিসাবে সঠিক ভাবে কাজ করতে পারে না। ফলে শর্করা কোষে প্রবেশ করতে পারে না। একে বলা হয় ইনসুলিন-রেজিস্ট্যান্স। টাইপ 2 ডায়াবেটিস সাধারণত স্থূলকায় ব্যাক্তি এবং ব্যায়াম-রহিত (sedentary) জীবনধারার অভ্যস্ত ব্যাক্তি দের হয়ে থাকে।
টাইপ 2 ডায়াবেটিস-এর লক্ষণ গুলি টাইপ 1 ডায়াবেটিস এর মতোই। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের সূত্রপাত সাধারণত ধীর গতিতে হয়। লক্ষণগুলিইও টাইপ 1 ডায়াবেটিসের মতো স্পষ্ট ভাবে লক্ষণীয় হয় না। এই কারণে, অনেকে ভুলবশত অসতর্ক হন।
টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে:
ধীরে গতিতে ক্ষতস্থান নিরাময়
তীব্র তৃষ্ণা
অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা
দ্রুত হারে ওজন হ্রাস
অপ্রীতিকর গন্ধের অনুভূতি
হাতে এবং পায়ে ঝিনঝিন
চুলকানি
মূত্রনালীতে সংক্রমণ
ঝাপসা দৃষ্টি
মেজাজ পরিবর্তন
মাথাব্যথা
মাথা ঘোরা
বগল এবং ঘাড়ের কাছে কালচে ছাপ
ডায়াবেটিসের প্রতিরোধমূলক ব্যবস্থা:
জানতে পরবর্তী পোষ্ট খিয়াল রাখুন।
ডা:মো:আসহাব মেহেরাজ (আসিফ)
(মেডিসিন লিভার ও পরিপাকতন্ত্র অভিজ্ঞ ডায়াবেটিক বিশেষজ্ঞ)
বিস্তারিত জানতে:📞01609-502404
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chattogram
01
