Dubai King Nil Anik
Im Anik i live Dubai United Arob amirate work Recipshonist
19/01/2026
সংযুক্ত আরব আমিরাত ১৪৪৭ হিজরির ১৯ জানুয়ারীকে রজব মাসের শেষ ঘোষণা করেছে।রবিবার সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে যে সোমবার (১৯ জানুয়ারী) ১৪৪৭ হিজরির রজব মাসের সমাপ্তি।
07/01/2026
আজকে আমিরাত থেকে দুবাই হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিন রেমিট্যান্স যোদ্ধার মৃতদেহ
07/01/2026
এমন কাচে জড়ানো উঁচু দালানের কাচ যারা বাইরে ঝুলে ঝুলে পরিষ্কার করেন তাঁরা শুধু উচ্চতায় কাজ করেন না—দায়িত্বেও অনেক উঁচুতে থাকেন।
পুরুষ পৃথিবীর যে দেশেরই হোক না কেনো পৃথিবীর প্রতিটা কোণায় সব পুরুষের দায়িত্ব একই। আর সে দায়িত্ব হলো- পরিবার। এখানে হাজার ফুট ওপরে দাঁড়িয়ে একটুও ভুলের সুযোগ নেই, তবু তাঁরা কাজ করেন নিশ্চিন্তভাবে।কারণ পরিবারের দায়িত্ব যে তাদের!
ছবিটি বুর্জ খলিফার বাইরে থেকে গ্লাসগুলো ক্লিন করার দৃশ্য। বুর্জ খলিফা পুরোটা পরিষ্কার করতে সময় লাগে তিন মাস।
06/01/2026
সংযুক্ত আরব আমিরাত ১০ থেকে ২২ জানুয়ারী পর্যন্ত শীতের সবচেয়ে ঠান্ডা সময় পার করতে চলেছে, সকালের মরুভূমির তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন যে এই সময়কাল ঐতিহ্যবাহী উপসাগরীয় আবহাওয়ার সাথে মিলে যায় যা "ডের আল সিত্তিন" নামে পরিচিত, যা লোককথায় তীব্র ঠান্ডার জন্য বিখ্যাত।
06/01/2026
22/12/2025
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পেশাজীবীদের বড় সুখবর দিয়েছে দুবাই। স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, অবকাঠামো ও শিক্ষা খাতে সরকারের কিছু পদক্ষেপের কারণে অনেক নতুন পদ তৈরি হয়েছে। সেসব পূরণে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিতে চায় দুবাই কর্তৃপক্ষ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সাতটি নতুন সংস্থা গঠনের প্রেক্ষাপটে আগামী বছর সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারে শূন্যপদের সংখ্যা বেড়ে ৭,৮৪২-এ পৌঁছানোর কথা। এই প্রেক্ষাপটে আইনপ্রণেতারা দক্ষ জনশক্তি আকর্ষণের ওপর গুরুত্ব আরোপ করছেন
দুবাইয়ের সরকারি চাকরির অফিসিয়াল পোর্টাল dubaicareers.ae-তে বিভিন্ন সরকারি বিভাগের শূন্যপদ তালিকাভুক্ত রয়েছে, যা সব দেশের প্রার্থীদের জন্য উন্মুক্ত। পদগুলো হচ্ছে–দুবাই ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের অধীনে হাউজিং সুপারভাইজার, রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির অধীনে স্পেশালিস্ট (ডিজিটাল সার্ভিসেস ডেভেলপমেন্ট), ইঞ্জিনিয়ার (বাস ডিপো), সিনিয়র ইঞ্জিনিয়ার (বাস ডিপো), চিফ স্পেশালিস্ট (এইচআর বিজনেস অ্যাফেয়ার্স), এক্সপার্ট (ইনোভেশন ও পাইওনিয়ারিং)।
এ ছাড়াও দুবাই সরকারের মিডিয়া অফিসের এভি এডিটর, মাদা মিডিয়ার সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার, ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান, সিস্টেমস ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্পেশালিস্ট পদগুলোতেও দক্ষ কর্মীদের জন্য আবেদনের সুযোগ রয়েছে।
এসব পদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার আমিরাতি দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকারও বেশি হতে পারে। #দুবাই #প্রবাসী #চাকরি
22/12/2025
সংযুক্ত আরব আমিরাতে আশ্চর্যজনক ঐতিহ্য : একই দিনে এবং একই সময়ে একই শহরের ৮৬ আমিরাতী দম্পতির বিয়ে সম্পন্ন করলো 😍
কল্পনা করুন শহরের উদযাপন এবং আনন্দের কথা।
#আমিরাত
15/12/2025
⚠️ দুবাইয়ে ভারী বৃষ্টির সতর্কতা | গুরুত্বপূর্ণ আপডেট
দুবাই পুলিশ ও খালিজ নিউজের রিপোর্ট অনুযায়ী, দুবাই আবহাওয়া অফিস থেকে
আগামী সময়ের জন্য ভারী বর্ষণ ও খারাপ আবহাওয়ার সতর্কতামূলক বার্তা জারি করা হয়েছে। ইতোমধ্যে আনেকের ফোনে সতর্কতামূলক একটি মেসেজ দেয়া হয়েছে।
☔সবাইকে অনুরোধ করা হয়েছে—
✔ অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন
✔ গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকুন
✔ সরকারি নির্দেশনা ও লোকাল আপডেট ফলো করুন
নিজের ও পরিবারের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই নিরাপদে থাকুন।
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Dubai
