Happy's Tips

Happy's Tips

Share

Even a happy life cannot be without a measure of darkness, and the word happy would lose its meaning if it were not balanced by sadness.

It is far better take things as they come along with patience and equanimity.

26/10/2023

মাইক্রোওভেনে অনেক কিছু করতে পারবেন নিয়ম মেনে ব্যবহার করলে:-

🔸 নরম হয়ে যাওয়া মুড়ি বা বিস্কুট ওভেনে এক মিনিট গরম করে ফ্যানের বাতাসে পাঁচ মিনিট রাখলেই তাজা ও মুচমুচে হয়ে উঠবে। একবারে না হলে এই পদ্ধতি দুবার করুন।

🔸 যেকোনো ভর্তা বা সবজি রান্না করার জন্য আগে ভাপিয়ে নিতে হয়। ঝটপট দেওয়াসবজি ভাপাতে ব্যবহার করুন মাইক্রো ওভেন। ঢাকনা কাচের বাটিতে সবজি নিয়ে ওভেনে দিন। তিন থেকে পাঁচ মিনিটে পেয়ে যাবেন পরিপূর্ণ পুষ্টিসমেত ভাপানো সবজি।

🔸 যেকোনো ফলের জুস বানানোর আগে আস্ত অবস্থায় ওভেনে ১০ সেকেন্ডের জন্য গরম করে নিন। সহজেই ফলের সবটুকু রস পেয়ে যাবেন। লেবুর রস বের করতেও একই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

🔸 যেকোনো মসলা গুঁড়া করার আগে কাচের প্লেটে করে ওভেনে এক মিনিট গরম করে নিন। তারপর ঠাণ্ডা করে গুঁড়া করুন। সহজেই মিহি গুঁড়া হবে। পাঁচফোড়নের সব মসলা এভাবে সহজেই গুঁড়া করে নিতে পারেন। যেকোনো বাদাম ভাজতে ওভেন ব্যবহার করুন। পেয়ে যাবেন তেল ছাড়া স্বাস্থ্যকর বাদাম ভাজা।

🔸 পেঁয়াজ কাটার আগে ওভেনে আধা মিনিট গরম করে নিন। কাটার সময় চোখ জ্বলবে না। রসুনের খোসা ছাড়াতেও একই পদ্ধতি ব্যবহার করুন। গরম করে নিলে রসুনের খোসা ছাড়ানো যাবে সহজে।

🔸 কোনো কাচের বোতলের মুখ শক্তভাবে আটকে গেলে অনেক সময় খুলতে বেশ বিপত্তিতে পড়তে হয়। অস্থির না হয়ে বোতলটি ৩০ সেকেন্ড ওভেনে গরম করে নিন। সহজেই খুলে আসবে। কাচের বয়াম বা বোতলের লেবেল সুন্দর করে তুলে ফেলতেও এই টিপস কার্যকর। ©️

22/09/2023
18/08/2023

কন্যার স্বামীকে বাবা বলেছিলেন:

প্রথম যে পুরুষটি ওকে ছুঁয়েছিলো- সে, তুমি নও, আমি।
প্রথম যে পুরুষটি ওকে চুমু দিয়েছিলো-সে, তুমি নও,আমি।
প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসেছিলো-সে, তুমি নও, আমি।

যাইহোক, যে-পুরুষটি ওকে সারাটি জীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে, আমি নই, তুমি।

কিন্তু, যদি কোনদিন ওকে আর ভালোবাসতে না পারো, ওকে জানিয়ো না, আমাকে জানিয়ো; আবার নিয়ে আসবো আমার কাছে।

বাবার ভালোবাসা 💙
(ভালো থাক পৃথিবীর সব বাবার মেয়েরা)

লেখা ও ছবি সংগৃহীত

09/07/2023
08/07/2023

চা তৈরির পর কী করেন... ???

নিঃসন্দেহে চা-পাতা ফেলে দেন। আজ থেকে চা তৈরির পর টি ব্যাগ বা চা-পাতা গুলো ফেলে না দিয়ে বরং ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন। কেন? কারণ এই ফেলনা চা-পাতা ও টি ব্যাগগুলোই আপনার অর্থ সাশ্রয় করবে প্রতিদিন। জেনে নিন কেন ব্যবহার করা চা-পাতা ফেলে না দিয়ে ব্যবহার করা যায় দারুণ সব কাজে আর বাঁচানো যায় সময়-অর্থ সবই!

১) পোকা কামড় দিয়েছে বা পুড়ে গিয়েছে কোথাও? একটা ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। সব যন্ত্রণা নিমিষেই শেষ হয়ে যাবে। চোখের ফোলা ভাব দূর করতেও এটা দারুণ কাজে দেয়। পাতলা কাপড়ে চা পাতা বেঁধে পুঁটলি করেও ব্যবহার করতে পারেন।

২) ব্যবহৃত চা-পাতা ধুয়ে শুকিয়ে রাখুন। তারপর আপনার জুতোর মাঝে বা জুতোর আলমারিতে রেখে দিন। ঘামের বাজে গন্ধ আর কখনোই জুতোতে হবে না। টি ব্যাগও রাখতে পারেন।

৩) প্রতিদিনের ব্যবহৃত টি ব্যাগ রেখে দিন ফ্রিজে। চা-পাতা হলে টিস্যুতে মুড়ে রাখুন। ফ্রিজ থাকবে সতেজ ও পরিষ্কার, কোন রকম ফ্রেশনার ছাড়াই। এছাড়াও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ছিটিয়ে বাথরুমে, আলমারিতে রাখতে পারেন চা-পাতা বা টি ব্যাগ। রাখতে পারেন স্কুল কলেজে যাওয়ার কাপড়ের ব্যাগেও।

৪) তেল লাগানো চিটচিটে থালা বাসন বা হাঁড়ি পাতিল পরিষ্কার করতে চা-পাতার জুড়ি নেই। দামী ডিশ ওয়াসার বারের বদলে রাতের বেলা সিংকে পানি দিয়ে তাতে কিছু ব্যবহৃত চা-পাতা দিয়ে দিন। তেল চিটচিটে বাসন এতে ভিজিয়ে রাখুন। সকালে স্বাভাবিক ভাবেই ধুয়ে নিন। একদম ঝকঝকে হয়ে উঠবে।

৫) মাকড়সা এবং এই ধরণের ছোট পোকামাকড় চা খুবই অপছন্দ করে। ব্যবহৃত টি ব্যাগ বা চা পাতা ঘরের কোণায় কোণায় দিয়ে রাখুন, এরা থাকবে আপনার ঘর থেকে দূরে।

৬) গাছপালায় অনেক পোকামাকড়ের সমস্যা? ব্যবহৃত চা পাতা ধুয়ে গাছের গোঁড়ায় দিয়ে রাখুন। পোকামাকড় দূরে থাকবে, আবার গাছের সার হিসাবেও কাজ করবে।

৭) আধা ভেজা ব্যবহৃত চা পাতা কার্পেটে ছড়িয়ে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ঝাড়ু দিয়ে ফেলুন বা ভ্যাকুয়াম ক্লিন করে নিন। বাজে গন্ধ ও ময়লা সব গায়েব।

৮) আপনার কাঠের আসবাবগুলো প্রায় শুকনো ব্যবহৃত ব্যাগ দিয়ে ঘষে নিন। চকচকে হয়ে উঠবে।

৯) জেসমিন টি বা এমন যে কোন ফ্লেভারের টি ব্যাগ ভাত রান্নার শেষ দিকে পাতিলে দিয়ে দিতে পারেন। মিষ্টি একটা গন্ধ হবে।

১০) গরম পানির মাঝে ফেলনা চা-পাতা দিয়ে পা ভিজিয়ে রাখুন। পায়ের গন্ধ দূর হবে।

26/06/2023
19/06/2023
19/06/2023
18/06/2023

Best idea🤍🤍

Photos from Happy's Tips's post 17/06/2023

💚💚💚💚💚

Want your business to be the top-listed Beauty Salon in Banani Model Town?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka
Banani Model Town
1203