Tahia Ehsan Upama
I'm a total fitness trainer and will assist you to think positive and stay positive
একাকীত্ব এবং বিষন্নতা থেকে বাঁচতে পরিবারকে সময় দিন।
একাকীত্ব, নিঃসঙ্গতা এবং বিষন্নতামুক্ত থাকতে পরিবারকে সময় দিন।
06/10/2024
কখনো কি মনে হয়, পরিবারে সবার মাঝে থেকেও আপনি সম্পূর্ণ একা,নিঃসঙ্গ। দিনের পর দিন একই ছাদের নিচে থেকেও সুখে-দুখে আনন্দে বেদনায় পাশে কেউ নেই। সবার কাছ থেকে নিজেকে আড়াল করেন । পরিবারের মাঝে থেকেও আপনি একা। যেন বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করেন।
একটা সময় ছিল যখন বিপদ বা বিপর্যয় এলে সবাই জানতে পারত। সকলে মিলে পরামর্শ করে সমাধানের পথ বের করত। সমস্যা মুক্তির জন্য প্রার্থনা এবং প্রত্যেকে তার করনীয়টুকু আন্তরিকভাবে করার চেষ্টা করত। কিন্তু এখন অনেক পরিবারে মা বাবা জানতেই পারেনা সন্তান কি অসুবিধার সম্মুখীন হচ্ছে। ভাই বা বোন সত্যিই কেমন আছে? মা বাবার সাথে মন খুলে কথা বলার সুযোগ তেমন হয় না।সম্পর্কের বুননকে দিনের পর দিন আলাদা করলে সবাই ধীরে ধীরে পাশ থেকে সরে যাবে এটাই স্বাভাবিক। আস্থা, ভালোবাসা, মমতার স্পর্শে যে মানুষগুলো ভরসা করতে চায়,তাদের প্রতি অমনোযোগী হলে একটা সময় তারাও মনোযোগ দেয়া বন্ধ করে দেয়। তখনই সৃষ্টি হয় একাকিত্বের অনুভূতি। একটি গাছের যেরকম পরিচর্যা প্রয়োজন, সম্পর্কগুলোর মাঝেও সেরকম পরিচর্যার প্রয়োজন হয়।
এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটা ঘটনা বলি। নিউইয়র্কে স্বামীজীর বক্তৃতার উদ্ধৃতি দিয়ে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন -আপনি বলছিলেন কন্টাক্ট এবং কানেকশন দুটো এক নয়। বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন!
স্বামীজি একটু হাসলেন। তারপর তাকে জিজ্ঞেস করলেন -আপনি নিউইয়র্কে থাকেন? বাড়িতে কে কে আছেন? ব্যক্তিগত প্রশ্ন করায় সাংবাদিক একটু বিরক্ত হলেন। তারপরও বিরক্তি চেপে রেখে তিনি বললেন -মা মারা গেছেন। তবে বাবা আছেন। তিন ভাই ও এক বোন। সবাই বিবাহিত। স্বামীজি মৃদু হেসে বললেন, বাবার সাথে শেষ কবে কথা হয়েছে? সাংবাদিক বললেন, মাসখানেক হবে। স্বামীজি জিজ্ঞেস করলেন,ভাই বোনের সাথে দেখা হয়? শেষ কবে ফ্যামিলি গেট টুগেদার হয়েছে? সাংবাদিক অনেকটা অপ্রস্তুত হয়ে বললেন, দু'বছর বছর আগে ক্রিসমাসের সময়। সবাই দুদিন একসাথে কাটিয়েছি। স্বামীজি জিজ্ঞেস করলেন, বাবার পাশে বসে ছিলেন কতক্ষণ? আপনারা কি একসাথেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করেছিলেন? মা মারা যাবার পর আপনার বাবা কিভাবে সময় কাটাচ্ছেন, জিজ্ঞেস করেছিলেন? এবার সাংবাদিকের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল।
স্বামীজি এবার তার হাত ধরে বললেন আমি দুঃখিত আপনাকে আঘাত দিয়ে থাকলে। আসলে এটাই আপনার প্রশ্নের উত্তর। বাবার সাথে আপনার কন্টাক্ট আছে কিন্তু কানেকশন নেই। যোগাযোগ আছে কিন্তু একাত্মতা নেই। কানেকশন একাত্মতা সংযুক্তি -এটা হৃদয়ে হৃদয় হয়। একসাথে বসা, খাবার ভাগাভাগি করে খাওয়া, একে অপরের খেয়াল রাখা, স্পর্শ করা, একসাথে সময় কাটানো।
আমাদের চারপাশে আমরা তাকালে দেখতে পাবো অধিকাংশ পরিবারে সংযুক্তি আছে কিন্তু একাত্মতা নেই। যে কারণে সবার ভিতর এত হাহাকার, এত বিচ্ছিন্নতার অনুভূতি! আমরা পরবর্তী পর্যায়ে এই বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার উপায় সম্পর্কে জানব। আন্তরিকভাবে সেগুলো আমরা যদি পালন করি তাহলে আমাদের সবার পরিবারেএকাত্মতা বাড়বে, নিঃসঙ্গতা কমবে। আশা করি আমার সাথে থাকবেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Bandarban
