Nutritionist Mofassira Aktar

Nutritionist Mofassira Aktar

Share

Balanced diet is indisposable need for a sound health (both physically and mentally). It helps to m

27/10/2024

#ক্যান্সার #কেমোথেরাপি #রেডিওথেরাপি #খাদ্যাভাস

ক্যান্সার রোগিদের চিকিৎসা চলাকালীন সময়ে বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা দেয় যেমন :
মুখে ঘাঁ হওয়া,
কোষ্ঠকাঠিন্য,
ডায়রিয়া,
অরুচি,
অতি মাত্রায় ওজন কমে যাওয়া।

তাই চিকিৎসা চলাকালীন সময়ে যদি কোন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাদ্যতালিকা সাজিয়ে নেন এই কমপ্লিকেশনগুলো কমিয়ে আনতে সক্ষম হবেন।।এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ওজন যেন কমে না যায়।।পর্যাপ্ত খাবার খায় এবং খাবারটা যেন ব্যালেন্সড হয়।।

মোছা:মোফাসসিরা আকতার
ডায়েটিশিয়ান
টিএমএসএস ক্যান্সার সেন্টার

এছাড়াও রোগী দেখা হয় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া।
সিরিয়ালের জন্য ০১৭৬৬৬৬২৭৭৭ এই নাম্বারে যোগাযোগ করুন অথবা অনলাইন কন্সাল্টেশনের জন্য পেজে নক করুন।

03/06/2024

ডাক্তারের কাছে গেলাম আর ডাক্তার একটা ডায়েট চার্ট ধরিয়ে দিলো এইটা কি আসলেও গ্রহণযোগ্য??তারা ১২০০ক্যালরি, ১৪০০ ক্যালরি..... এমন চার্ট রেডি রাখে তারপর রোগী গেলে হাতে ধরিয়ে দেয়।।

কি অদ্ভুত না।।
একটা রোগীর অনেক কপ্লিকেশনস থাকে।।একটা চার্ট রেডি করতে সব ধরণেরে ডিজিজের কথা মাথায় রাখতে হয়।চাইলেই একটা চার্ট হাতে ধরিয়ে দেওয়া যা না।।এতো রোগীর যতোটা না ভালো হয় তার থেকে বেশি ক্ষতি হয়।। সবার জন্য একরকম চার্ট হয় না।মানুষের শারিরিক উচ্চতা, ওজন, বয়স ও রোগের ধরণের উপর আলাদা আলাদা ডায়েট চার্ট হয়।

তাই নিজের সুস্থতার কথা চিন্তা করে যারা এমন গটবাধা চার্ট হাতে ধরিয়ে দেয় তাদের এরিয়ে চলুন।।

সঠিক ডায়েট চার্টের জন্য একজন ডায়েটিশিয়ান / নিউট্রিশনিস্টের পরামর্শ নিন।

মোছা:মোফাসসিরা আকতার
ডায়েটিশিয়ান
রফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল ও টিএমএসএস মেডিকেল কলেজ,বগুড়া।

এছাড়াও রোগী দেখা হয় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া।

01/10/2023

প্রতিদিন সকালের নাস্তায় অবশ্যই প্রোটিন জাতীয় খাবার রাখবেন। প্রোটিন জাতীয় খাবার যদি সকালের নাস্তায় রাখেন তাহলে ক্ষুধা ভাব ও খাবারের প্রতি আসক্তি দুইটাই কমে যাবে, যা আপনাকে দুপুরে এবং রাতে অতিরিক্ত খাবার খাওয়া থেকে দূরে রাখবে।

27/09/2023

ওজন বৃদ্ধির পেলে আমরা ভাবি অতিরিক্ত খাচ্ছি তাই ওজন বেড়ে যাচ্ছে কিন্তু এই অতিরিক্ত কেন খাচ্ছি এইটারও কিন্তু কারণ থাকে।ওজন বেড়ে যাওয়া মানে অতিরিক্ত খাওয়া না ওজন বেড়ে যাওয়ার বড় একটা কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স হওয়া। আর হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের অতিরিক্ত খাবার আগ্রহ হয় আবার কমেও যায়। হরমোন যে শুধু আমাদের ওজন রেগুলেট করে তা না, পাশাপাশি আমাদের মিন্সট্রুয়াল সাইকেল, এনার্জি লেভেল, এক্সারসাইজ করার প্রবণতা, মুড, ইমেশোন, খাবারের প্রতি চাহিদা এবং শরীরের কোথায় কোথায় ফ্যাট আছে কতটুকু আছে এই সবকিছুই রেগুলেট করে। তাই ওজন কমানোর জন্য ডায়েট করতে চাইলে স্পেসিফিক কি কারণে আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে তা আইডেন্টিটিফাই করুন তারপর কোন ডায়েটিশিয়ান অথবা নিউট্রিশনিস্ট এর পরামর্শ আনুযায়ী ডায়েট চার্ট ফলো করুন।

মোছাঃ মোফাসসিরা আকতার
বি.এস (অনার্স);এম.এস(INFS, DU)
ডায়েটিশিয়ান
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল,
টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া।

এছাড়াও নিয়মিত রোগী দেখা হয় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া শাখায়।

21/09/2023

প্রেগনেন্সিতে কমন একটা প্রবলেম হলো বমি ভাব ও বমি হওয়া। আসুন জেনে নেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু টিপস।

১.খুবই কম পরিমাণে খাওয়া ও বারে বেশি খওয়া। তিন বেলার খাবারকে ৫-৬ ভাগ করে খাওয়া ও খাবারে প্রোটিন জাতীয় খাবার রাখা।

২.খালিপেটে না থাকা।

৩.খবার খাওয়ার মাঝে পানি পান করার অভ্যাস ত্যাগ করা।
৪.সারাদিনে পর্যাপ্ত পানি পান করা।

৫.অতিরিক্ত সুগন্ধি জাতীয় উপাদান খাবারে যুক্ত না করা।

৬.কার্বোহাইড্রেট ও ফ্যাটের তুলনায় প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া।যদিও কিছু কিছু মায়েদের জন্য বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশ কাজে দেয়।

৭.অতিরিক্ত তেল ও মশলা জাতীয় খাবার পরিহার করা।

৮. সকালে বিছানা থেকে উঠা ড্রাই খাবার খাওয়া।

৯.অনেকের ক্ষেত্রে টকজাতীয় খাবার বমি বমি ভাব দূর করে।

১০.আদার রস বমি ও বমিভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মোছাঃ মোফাসসিরা আকতার
বি.এস;এমএস(INFS, DU)
পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান
টি এম এস এস ক্যান্সার সেন্টার, বগুড়া।

এছাড়াও নিয়মিত রোগী দেখা হয় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া শাখায়।সিরিয়ালের জন্য কল করুন ০১৭৬৬৬৬২৭৭৭ এই নাম্বারে।

11/04/2023

#ক্যান্সার #কেমোথেরাপি #রেডিওথেরাপি

ক্যান্সার রোগীদের চিকিৎসায় বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় (যেমন- বমিবমি ভাব হওয়া,বমি হওয়া, ক্ষুধামন্দা, মুখে ও গলায় ঘা, খাবার গিলতে সমস্যা হওয়া, একটু খাবারেই পেট ভরে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, খাবারের স্বাদ পরিবর্তন হওয়া)।

উপরিউক্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে রোগীদের খাদ্যগ্রহণে সমস্যা হয় ফলে তারা পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় ক্যালরি সমৃদ্ধ খাবার গ্রহণ থেকে বিরত থাকেন। তাই প্রত্যেক ক্যান্সার রোগীদের পার্শ্বপ্রতিক্রিয়ার উপর খেয়াল রাখতে হবে এবং কি ধরণের খাবার গ্রহণ করতে হবে সেই বিষয়ে ধারণা রাখতে হবে।

#মুখে #ও #গলায় #ঘা হলে খেয়াল রাখতে হবে কোন শক্ত খাবার খাওয়া যাবে না, সব সময় নরম খাবার খেতে হবে, কম এসিডযুক্ত খাবার গ্রহণ করতে হবে, ব্লেন্ডেড অথবা লিকুইড খাবার খেতে হবে, সব খাবার স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে খেতে হবে, প্রয়োজনে Straw দিয়ে খাবার খেতে হবে এবং অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না।

মোছাঃ মোফাসসিরা আকতার
ডায়েটিশিয়ান
টি এম এস এস ক্যান্সার সেন্টার

চেম্বারঃ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া।

09/04/2023

ক্যান্সার # সতর্কতা #

=> অধিক মাত্রায় তেল ও চর্বি জাতীয় খাবার গ্রহণে স্তন ক্যান্সার ও কোলন ক্যান্সারের ঝুকি বাড়ে।

=> অধিক মাত্রায় মাংস খাদ্যতালিকায় থাকলে তাও কোলন ক্যান্সারের ঝুকি বাড়ায়।

=> অধিক মাত্রায় আলকোহল পান করা এবং ধুমপান মুখের ক্যান্সার, খাদ্যনালীতে ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারের ঝুকি বাড়িয়ে দেয়।

=> পান, সুপারি সাথে জর্দা মুখের ক্যান্সারের ঝুকি বাড়িয়ে দেয়।

মোছাঃ মোফাসসিরা আকতার
ডায়েটিশিয়ান
টিএমএসএস ক্যান্সার সেন্টার।

চেম্বারঃ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া।

02/04/2023

খেজুরের পুষ্টিগুণঃ

খেজুরে রয়েছে আয়রন, সোডিয়াম,পটাশিয়াম,ক্যালসিয়াম,ফসফরাস, অ্যামাইনো এসিড এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ।

খেজুরের উপকারিতা-

=> খেজুরে থাকা পটাসিয়াম ব্লাডপ্রেসার নিয়ন্ত্রণ করে, যা স্ট্রোক, কোলেস্টেরল এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে। প্রতিদিন প্রায় ২ টি খেজুর খাওয়া উচিত।
=> খেজুরে বিদ্যমান আয়রন হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে সহায়তা করে।
=> খেজুরে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য এবং পেটের অন্যান্য সমস্যা দূর করতে সহায়তা করে। এজন্য প্রতিদি সকালে খালি পেটে পানিতে ভিজিয়ে রাখা খেজুর খেলে ভাল উপকার পাওয়া যায়।
=> খেজুরে থাকা চিনি, প্রোটিন ও ভিটামিন পুষ্টির ঘাটতি পূরনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখে।
=> খেজুর ক্যালসিয়ামের ভালো উৎস। তাই প্রতিদিন খেজুর খেলে হাড় মজবুত হয়।
=> খেজুরে থাকা গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ তাৎক্ষণিক শক্তি দেয়। ২-৪ টি খেজুর খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়।
=> যদি কারও ওজন কম থাকে তার জন্য খেজুর খাওয়া খুব উপকারি হবে। কারণ এটি ওজন বাড়িয়ে তুলতে পারে।

খেজুরের অপকারিতা-

=> খেজুর রক্তে খুব দ্রুত সুগার বাড়িয়ে তুলতে পারে তাই যাদের ডাইবেটিস আছে তারা ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবেন।
=> খেজুরে থাকা সোডিয়াম ও পটাশিয়াম কিডনি রোগীদের ক্ষতির কারণ হতে পারে তাই অবশ্যই ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ নিবেন।
=> যাদের ওজন বেশি তাদের খেজুর এরিয়ে চলা উচিত।
=> অতিরিক্ত খেজুর খেলে পেটে ব্যথা এবং অনেকের ডাইরিয়া ও এলার্জি হতে পারে।

পুষ্টিবিদ মোছাঃ মোফাসসিরা আকতার
টি এম এস এস ক্যান্সার সেন্টার
চেম্বারঃ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া।

29/03/2023
02/10/2022

খাবারের পরেই চা খাওয়ার অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে। কারণ, চা এ বিদ্যামান ট্যানিক এসিড আয়রন শোষণে বাধা দেয়।

পুষ্টিবিদ মোছাঃ মোফাসসিরা আকতার
ডায়েটিশিয়ান
টিএমএসএস ক্যান্সার সেন্টার

এছাড়াও নিয়মিত রোগী দেখা হয় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া শাখায়।

সিরিয়ালের জন্য ০১৭৬৬৬৬২৭৭৭ এই নাম্বারে কল করুন।

26/09/2022

প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি বিপাকীয় প্রক্রিয়া ২৫ শতাংশ বৃদ্ধি করে যা হজম শক্তি বৃদ্ধি করে ও দীর্ঘ মেয়াদী ওজন বৃদ্ধি হ্রাস করতে সহায়তা করে।

পুষ্টিবিদ মোছাঃ মোফাসসিরা আকতার
ডায়েটিশিয়ান
টিএমএসএস ক্যান্সার সেন্টার

এছাড়া, নিয়মিত রোগী দেখা হয় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া ব্রাঞ্চে।
সিরিয়ালের জন্য কল করুন 01766662777 এই নাম্বারে

Want your business to be the top-listed Beauty Salon in Bogura?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


LABAID LTD. (DIAGNOSTIC), BOGURA. House 1872, Colony, Sherpur Road
Bogura
5800

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Friday 16:00 - 19:00
Saturday 16:00 - 20:00
Sunday 16:00 - 20:00