Jarin's Creative Zone
Assalamu Alaikum.Our page offers you home made coconut oil, hand painted, embroidery clothes. We offer Rosmalai as our main item.
27/09/2024
পাউরুটি রেসিপি -
উপকরণ -
১. ১ কাপ ময়দা
২. ১/২ কাপ কুসুম গরম পানি / কুসুম গরম দুধ ( কম বা বেশি লাগতে পারে
৩. ১/২ চা চামচ ড্রাই ইস্ট
৪. ৩ চা চামচ ( মিষ্টি কম বা বেশি খেলে চিনির পরিমাণ কমানো বা বাড়ানো যাবে।
৫. ৩ চা চামচ বাটার বা সয়াবিন তেল ( এর কম লাগতে পারে)
৬. ১ চিমটি লবণ
প্রস্তুত প্রণালি-
প্রথমে একটি বাটিতে গরম দুধে চিনি গুলে নিতে হবে। দুধে আঙ্গুল চোবানো যাবে এমন গরম থাকতে ইস্ট দিয়ে হালকা নেড়ে ৫-৭ মিনিট তা ঢেকে রাখতে হবে। এরপর এর মধ্যে ময়দা ও লবণ দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডো টা পরোটা বানানোর ডো থেকে একটু নরম করে নিলেই হবে( হাতে লেগে থাকবে এমন)। এরপর এরমধ্যে অল্প করে করে তেল বা বাটার দিয়ে ডো টা হাত দিয়ে ভালো করে মথে নিয়ে স্মুথ একটা ডো তৈরি করতে হবে। যখন দেখা যাবে ডো টা হাতের সাথে লেগে যাচ্ছে না তখন ডো রেডি। এরপর ডো টাকে গোল বলের মতো করে বাটিতে ভালো করে ঢেকে রাখতে হবে ১ ঘন্টার জন্য।১ ঘন্টা পর ডো টা ফুলে ডাবল হয়ে যাবে। ডো টাকে হাত দিয়ে চাপ বাতাস বের করে দিতে হবে। ডো টাকে এবার রোলের মতো বানিয়ে পাউরুটির শেপ দিতে হবে।এখন একটি মোল্ড বা বাটিতে তেল ব্রাশ করে নিয়ে তারপর ডো টা রেখে ৩০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।
(পাউরুটির উপরে হালকা একটা কালার আনার জন্য ঠান্ডা দুধ বা ডিমের হলুদ অংশের সাথে সামান্য চিনি মিশিয়ে ব্রাশ করে নিতে হবে)- এটা অপশনাল
এরপর পাতিলের মধ্যে লবণ বা বালি দিয়ে তা ঢেকে ১০ মিনিট মিডিয়াম আঁচে গ্যাসের চুলায় প্রি হিট করে নিতে হবে। প্রি - হিটেড পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে তারউপর মোল্ডটি বসিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যেন তাপ বের না হয়। এখন চুলাটা প্রথম ১০ মিনিট মিডিয়াম লো তে তারপর পরের ২০ মিনিট লো হিটে পাউরুটি বেক করে নিতে হবে। এরপর টুথপিক দিয়ে চেক করে নিতে হবে।যদি টুথপিক ক্লিন আসে তারমানে পাউরুটি রেডি ( চুলার তাপ অনুযায়ী সময় সামান্য কম বা বেশি লাগতে পারে)
টিপস- ১.ইস্ট একবার ব্যবহারের পর অবশ্যই ফ্রিজের ডিপ চেম্বারে রাখতে হবে। ইস্ট ব্যবহারের পর সাথে সাথে ফ্রিজে রাখতে হবে। এতেকরে ইস্ট দীর্ঘদিন ভালো থাকে।
২.পাউরুটির উপরে গাঢ় কালার চুলায় আসবে না। সুতরাং উপরের কালার আনার আশায় অনেকক্ষণ করে বেক করলে পাউরুটির নিচে শক্ত হয়ে যাবে। পাউরুটির উপরে সুন্দর কালার একমাত্র ওভেনেই আসবে
৩. পাউরুটি হয়ে যাওয়ার পর গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না। পাউরুটির উপর ঘি বা বাটার বা তেল ব্রাশ করে একটা ভেজা টাওয়েল দিয়ে ঢেকে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করতে হবে। এতে করে পাউরুটির উপর ড্রাই হয়ে যাবে না। পাউরুটির উপর ঘি বা বাটার বা তেল ব্রাশ করলে সাইনি ভাবে আসে।
24/09/2024
23/09/2024
হ্যান্ডপেইন্টেড কুশন কাভার
23/09/2024
সিম্পল ডিজাইন বেবি ড্রেস
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Bejora School Para, Korotoa Madla Road, Shajahanpur
Bogura
Opening Hours
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Saturday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |
