Fitness Zone
Welcome to Fitness Zone, not business, service is our main goal, stay with us to get something good.
We do not parcel products, we believe parcels, our head office is on the 3rd and 4th floor of Chittagong Muradpur Jalal Plaza.
10/08/2022
লং এর মুকুল (মাথার অংশ) ওরালপ্যাথোজেনের বৃদ্ধিরোধ করে আপনার মুখটি কেসকল রোগের হাত থেকে রক্ষা করে। মাড়ির ক্ষয় বা দাঁতের ব্যথা রোধেও এরা সাহায্য করে। মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন। মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন রাতে ঘুমাবার সময় ২টি লবঙ্গ মুখে দিয়ে চিবিয়ে ঘুমাতেহবে।
09/08/2022
শসার উপকার....
শসাতে পানির পরিমাণ অনেক বেশি থাকায় তা আমাদের শরীরকে হাইড্রেট করে। এ ছাড়া এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন কে এবং প্রদাহ প্রতিরোধী উদ্ভিদ যৌগ, যা চোখের জন্য অনেক উপকারী। আর ত্বকের ও ডার্ক সার্কেলের চিকিৎসায় প্রাকৃতিক উপকরণ হিসেবে শসাকে বেছে নেওয়া হয় অনেক আগে থেকেই। এ ছাড়া রক্তচাপ কমাতে ও হার্টের জন্যও অনেক উপকারী শসা।
08/08/2022
টমেটোর উপকারীতা
এটি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে। এক বা দুইবার টমেটো খেলে রক্তস্বল্পতার সমস্যা অনেকটাই দূর হতে পারে। সর্দি-কাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর।
06/08/2022
আমলকি খেলে মুখে রুচি বাড়ে। স্কার্ভি বা দন্তরোগ সারাতে টাটকা আমলকির জুড়ি নেই। এছাড়া লিভার, জন্ডিস, পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তহীনতার জন্যও খুবই উপকারী। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারার চেয়ে ১০ গুণ ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ বেশি ভিটামিন 'সি' রয়েছে।
03/08/2022
বাদামের জগতে এক রাজকীয় স্থানে রয়েছে পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতা সমৃদ্ধ এক বাদাম, আর তা হলো কাজু বাদাম। যার ইংরেজি প্রতিশব্দ হলো cashew nuts। গুণাগুণের দিক থেকে কাজু বাদামের কোনও বিকল্প নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, প্রোটিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট।
03/08/2022
আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধে ব্যাপকভাবে সাহায্য করে। এটি বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে আমাদের বাঁচায়। আদা খাওয়ার ফলে সর্দি, কাশি, গলাব্যথা থেকে সহজেই আরাম পাওয়া যায়। তাই সর্দি-কাশি হলে মা-ঠাকুমারা আদা দেওয়া চা খাওয়ার কথা বলে থাকেন।
02/08/2022
আসসালামুআলাইকুম সবাইকে
আজকে আমরা জানবো আনারসের উপকারিতা
হজমশক্তি বাড়ায়: আনারস আমাদের হজমশক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী। আনারসে রয়েছে ব্রোমেলিন, যা আমাদের হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে। বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া অত্যন্ত জরুরি। রক্ত জমাটে বাধা দেয়: দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল।
02/08/2022
আসসালামু আলাইকুম কালো জামের উপকারিতা
জাম ফলটি ক্যালসিয়াম, লোহা, পটাসিয়াম এবং ভিটামিন-সি সমৃদ্ধ। এতে প্রচুর পুষ্টি রয়েছে যা সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। জামে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম, ক্যালসিয়াম ও লৌহ হাড়ের শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে। তাই হাড় ক্ষয়ে যাওয়া রোগীদের এবং বয়স্ক মানুষদের খাবার তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা উচিত।
02/08/2022
পুষ্টিগুণসমৃদ্ধ পেয়ারার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। প্রতিদিন খাদ্যতালিকায় রাখতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন 'সি' ও লাইকোপেনসমৃদ্ধ পেয়ারা। পেয়ারা ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী আর ক্যান্সার প্রতিরোধী।
01/08/2022
যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরা রস খেলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
01/08/2022
সারা পৃথিবীতে ভুট্টা অনেক জনপ্রিয় শস্য। আমেরিকা ও আফ্রিকা বিভিন্ন দেশের প্রধান খাদ্য হচ্ছে ভুট্টা । ভুট্টা শুধুমাত্র বিপাকের এর জন্য প্রয়োজনী ক্যালোরিই সরবরাহ করেনা বরং ভিটামিন এ, বি, ই, এবং অনেক প্রকার খনিজ ও সরবরাহ করে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Muradpur Jalal Plaza
Chittagong
4000
