Dua Natural Hair Oil
Tawakaltu Allah. InshaAllah your hair problems will be solved.
30/04/2024
চুলের যত্নে প্রাকৃতিক উপাদানে তৈরি 'দোয়া ন্যাচারাল হেয়ার অয়েল’।
28/04/2024
আবার নতুন করে স্টক করলাম ডেলিভারির জন্য।🥰
হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।
হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।
দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।
হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-
আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।
আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-
- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।
হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।
সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।
নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।
একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।
হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?
আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।
চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...
হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।
আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।
আল্লাহু আকবর। 💕
অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।
আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।
সংগৃহিত
23/03/2024
17/02/2024
আসসালামু আলাইকুম।?
চুল নিয়ে যারা সমস্যায় আছেন, যাদের চুল পড়ে যাচ্ছে, তাদের জন্য আমরা নিয়ে আসলাম দোয়া ন্যাচারাল হেয়ার অয়েল, আর দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন। 🥰
23/06/2023
আফরিন আপুর দ্বিতীয় অর্ডার দিয়েছেন।😍
17/06/2023
Customer order done.
আসসালামু আলাইকুম,
আমাদের মাথায় যখন চুল থাকে,তখন আমরা চুলের মর্ম বা গুরুত্ব বুঝি না।চুল যখন চলে যায়,টাক হয়ে যাওয়ার মত অবস্থা হয় তখন আমাদের মাঝে একটা সিরিয়াসনেস কাজ করে।
চুল থাকা অবস্থায় ,চুলের যত্ন নিন।চুল যা আছে তার পরিচর্যা করুন।
টাক হয়ে গেলে, হাজার বা লাখ টাকা খরচ করেও কোন লাভ হবে না।
আমরা কখনো বলিনা ,আমাদের এই তেল ব্যবহারের ফলে, টাক মাথায় নতুন চুল গজাবে।কিন্ত এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ,আমাদের 'Dua-দোয়া' ন্যাচারাল হেয়ার অয়েল' ব্যবহারের ফলে ,
১। চুল পরা বন্ধ হবে।
২। আপনার চুলের হেয়ার ফলিকল কোষ জীবিত থাকলে ,নতুন চুল গজাবে।
৩। চুলের খুশকি দূর করে।
৪। চুল ঘন এবং লম্বা করে।
৫। চুল পাকা রোধ করে।
আর বাকিটা আপনি ব্যবহার করে নিজেই বুঝতে পারবেন।তাই এক্ষুনি আপনার মাথায় চুল যা আছে তাকে ধরে রাখুন, এবং সঠিক পরিচর্যা করে, চুল চলে যাওয়ার আগে সাবধান হউন।
জাযাকাল্লাহ খাইর ❤️
চুলের যত্নে ১০টি খাবার, যা প্রত্যেকদিন অল্প অল্প করে হলেও খাওয়ার চেষ্টা করবেন।
১. টক ফল:- কমলা, মাল্ট,লেবু,আমলকি,জাম্বুরা, দেশী আরো অনেক টক ফল রয়েছে।এতে প্রচুর পরিমাণে Vitamin-C আছে।সুন্দর চুলের জন্য Vitamin-C খুব গুরুত্বপূর্ণ।Vitamin-C এর অভাবে চুল বাঁকা এবং পেচানো হয়ে যায়।মেডিকেলের ভাষায় এটাকে বলে কর্ড স্ক্রু হেয়ার।আবার Vitamin-C এর অভাব হলে,শরীর আয়রন শোষণ করতে পারে না।ফলে চুল পড়ে যায়।শরীর নিজে থেকে Vitamin-C বানাতে পারে না।তবে টক জাতীয় ফল খেলে,সহজেই Vitamin-C নিয়ে নিতে পারে।যেমন একটা কমলা থেকেই শরীরের ৮০ ভাগ চাহিদা পূরণ হয়ে যায়।যারা টক একটু কম খেতে পারেন তারা টমেটো, পেয়ারা, এই ফলগুলো Vitamin-C এর ভালো উৎস হতে পারে।
২. টক দই:- এটা প্রোটিনের আরেকটি উৎস।সাথে চুলের জন্য আরো কিছু উপাদান আছে যেমন টক দইয়ে জিংক পাওয়া যায়।তাই মাঝে মাঝে টক দই খাবারের তালিকায় রাখবেন।
৩. ছোলা:- ছোলায় চুলের জন্য ৩টি গুরুত্বপূর্ণ উপাদান আছে।আয়রন,জিংক এবং প্রোটিন। এই তিনটার যে কোনটার অভাবে চুল পড়তে পারে।তাই চুল সুন্দর রাখতে মাঝে মাঝে খাবারে ছোলা রাখতে পারেন।
৪. বিভিন্ন ধরনের বীজ;- চিয়া সীড,মিষ্টি কুমড়ার বিচি,সূর্য মুখীর বিচি,তিশীর বিচি,এই গুলাতে সুন্দর চুলের জন্য অনেক উপাদান আছে।যেমন চিয়া সীডে আছে Omega 3 ফ্যাট। মিষ্টি কুমড়ার বিচিতে আছে জিংক, সুর্য মুখীর বিচিতে আছে বায়োটিন, তিশীর বিচে আছে সেলেনিয়াম।
৫. ডাল:-সুন্দর চুলের জন্য ডাল খুব উপকারী।ডালে প্রোটিন আছে,ভালো পরিমানে আয়রন আছে।আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করে,চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে।আয়রনের অভাবে নিশ্চিত চুল পড়ে।সুন্দর চুলের জন্য ডালে আরো কিছু বোনাস আছে।যেমন জিংক,ফোলেড।খুব পাতলা করে ডাল না খেয়ে,ঘন করে ডাল খেলে,এই পুষ্টি উপাদান গুলো পাবেন।
৬. পালং শাক:- চুলের উপকারে পালং শাক একটি চমৎকার খাবার।এতে ৪টি গুরুত্বপূর্ণ জিনিস আছে।যা চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়। Vitamin-A, Vitamin-C,Iron,Folid. এই সবগুলো ঘন কালো, সুন্দর চুলের জন্য প্রয়োজন।
৭. ডিম:- সুন্দর চুলের জন্য ডিম আপনার খুব ভালো বন্ধু।কেন বুঝিয়ে বলি, আমাদের চুল শর্করা বা ফ্যাটের তৈরী না।চুল প্রায় প্রোটিনের তৈরী। খাবারে প্রোটিনের অভাব হলে চুল পড়ে যায়।কিন্তু আমাদের অনেকের খাবারে যথেষ্ট প্রোটিন থাকে না।কারণ আমরা সাধারণত ভাত টাই বেশী খাই।তাই সুন্দর চুলের জন্য,খাবারের তালিকায় ডিম রাখবেন।সাথে ডিমে আরো কিছু বোনাস আছে, যেমন বায়োটিন,সেলেনিয়াম, ভিটামিন B-12, ইত্যাদি।
৮. তৈলাক্ত মাছ:-প্রচলিত একটা ধারণা আছে যে, Omega -3 ফ্যাটের জন্য সামুদ্রিক মাছ খেতে হবে।যেমন টুনা,স্যামন। তবে আমাদের দেশী মাছ যেমন, ইলিশ,কই,মলা,চাপিলা এইগুলাতেও Omega-3 ফ্যাট আছে।এইগুলা চুল ঘন কালো করতে সাহায্য করে।সাথে প্রোটিনের ভালো উৎস।
৯. হলুদ বা কমলা রঙের সবজি এবং ফলমূল:- যেমন মিষ্টি আলু,গাজর,আম,পেঁপে,মিষ্টি কুমড়া, এগুলা Vitamin -A তে ভরপুর।চুলের ফলিকল অর্থাৎ চুলের গোড়া যেখান থেকে চুলটা বড় হয়,সেটা ঠিকমত কাজ করার জন্য দরকার Vitamin- A আর সেটার খুব ভালো উৎস হল এই হলুদ আর কমলা রঙের ফল এবং সবজি।দিনে যতখানি Vitamin- A দরকার, আধা কাপ গাজরে তার অর্ধেকর বেশি হয়ে যায়।তাই দিনে কিছু হলুদ ফল বা সবজি খাওয়ার চেষ্টা করবেন।
১০. বাদাম :- চিনা বাদাম,কাট বাদাম,কাজু বাদাম,পেস্তা বাদাম,ওয়াল নাট। এগুলাতে আছে স্বাস্থকর ফ্যাট।বিশেষ করে Omega 6 ফ্যাট।যা চুলের গোড়া সতেজ করতে এবং লম্বা করতে সাহায্য করে।এই Omega 6 ফ্যাট আমাদের শরীর নিজে থাকে তৈরী করতে পারে না।খাবার থেকে নিতে হয়।এটার অভাবে মাথার চুল পড়ে যায়।চুলের রং হালকা হয়ে যায়।তাই প্রতিদিনের নাস্তায় কিছু বাদাম রাখতে পারেন।তবে অনেক পরিমানে খাবেন না।তাহলে ওজন বেড়ে যেতে পারে।
16/06/2023
আমাদের #রিপিট_কাস্টমার 🙂
চুলের ক্ষতি করে এমন ৪টি কাজ করবেন না -
১. ভেজা চুলে ঘুমাতে যাবেন না।কারণ ভেজা অবস্থায় চুল খুব দূর্বল থাকে।ভেজা চুল নিয়ে ঘুমালে চুল পড়ে যাওয়া সহ অন্যান্য ক্ষতি হতে পারে।
২. রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধবেন না।কারণ রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধলে, চুল ভেঙে যেতে পারে।রাবার ব্যান্ডের পরিবর্তে, রাবার ব্যান্ডের উপরে যেগুলা কাপড় দেওয়া ব্যান্ড থাকে,সেটি ব্যবহার করতে পারেন।
৩. খুব শক্ত করে চুল বাঁধবেন না।কারণ খুব টাইট করে চুল বাঁধলে, যখন হেয়ার লাইনে টান পরে,এখান থেকে চুল পড়ে যেতে পারে।ডাক্তারি ভাষায় এটাকে বলে Traction Alopecia.
৪. শ্যাম্পু করার পর, অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।কারণ শ্যাম্পু মাথা থেকে ধুলাবালি সরায়,এবং সীবাম বা ন্যাচারাল অয়েল যেটা চুলের জন্য খুব উপকারী,সেটাও সরিয়ে ফেলে।কন্ডিশনার ন্যাচারাল অয়েলের কাজ করে,চুলের মধ্যে ফ্রিকশন কমিয়ে চুলকে আরো মসৃণ ও ঝলমলে করে তোলে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Nasirabad , Chittagong
Chittagong
4203
