Elite Health Care BD H2
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Elite Health Care BD H2, Health/Beauty, Chittagong.
01/03/2022
ইনসুলিন নিলে যা করতে হবে
ডায়াবেটিসে আক্রান্ত হলে নিয়ম মানার সতর্কতা তো থাকেই, তার সঙ্গে রয়েছে ইনসুলিন দেয়া নিয়ে নানা চিন্তা। টাইপ ১ ডায়াবেটিসে থাকলে ভয় করে কোনো লাভ নেই, কারণ তাদের শরীরে ইনসুলিন তৈরি হয় না বলে ইনজেকশন নিতে হয়। তবে এমন হয় মাত্র ৫–১০ শতাংশ রোগীর।
|আরো খবর
ডায়াবেটিসের রোগীরা আপেল খাবেন কিনা!
ডায়াবেটিস রোগীদের মিষ্টিজাতীয় খাবারের তালিকায়
ডায়াবেটিক রোগীদের মধ্যে ৯০–৯৫ শতাংশেরও বেশি ভোগেন টাইপ ২ বা অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিসে। মধ্য বয়সের আগে–পরে অসুখের পর্যায়ের উপর নির্ভর করে প্রথম দুই–এক বছর ডায়েট–লাইফস্টাইল মেনে অনেকটাই ভাল থাকা যায়। তারপর ওষুধ খেতে হয়।
কিন্তু তার ৫–১০ বা ১৫ বছর পরে নিতে হয় ইনসুলিন। বেশির ভাগ মানুষ ভাবেন ইনসুলিন শুরু হয়েছে মানেই ডায়াবেটিস খারাপ পর্যায়ে চলে গিয়েছে। কেউ আবার ইনসুলিন নিচ্ছেন বলে নিয়ম–কানুন ভুলে সব কিছু খেতে শুরু করেন। কারণ তাদের ধারণা ইনসুলিন শুরু হয়ে গেলে আর খাবারের নিয়ম মানার দরকার নেই। এ সবই ভুল ধারণা।
ডায়েট, ব্যায়াম ও ওষুধের নিয়ম মানার পরও যখন আর পর্যাপ্ত ইনসুলিন বের হয় না, তখন বাইরে থেকে ইনসুলিন দিয়ে রক্তে সুগারের মাত্রা কমাতে হয়।
ভুল ঠিক করবেন যেভাবে
ইনসুলিনে শরীরের কোনো ক্ষতি হয় না। আর আপনার প্রয়োজনেও না নিলে বরং, প্রেশার–কোলেস্টেরল বাড়তে পারে, হার্ট, কিডনি থেকে শরীরের সব অঙ্গই খারাপ হতে শুরু করে।
ইনসুলিন নিলেও খাবারে নিয়ন্ত্রণ রাখা দরকার। কারণ ইনসুলিনে সুগার কমে, ওজন তো আর কমে না ডায়াবেটিস থাকলে এমনিতেই হাই প্রেশার–কোলেস্টেরল ও হৃদরোগের সম্ভাবনা থাকে। ওজন বাড়লে সে সম্ভাবনা আরো বেড়ে যায়। বেশি প্রোটিন খেলে কিডনি খারাপ হয় দ্রুত। অতএব ইনসুলিন নিন বা ওষুধ খান, খেতে হবে লো–ক্যালোরির সুষম ও ফাইবারযুক্ত খাবার।
ইনসুলিন নিলে দুই–এক কেজি ওজন বাড়ে। শুয়ে বসে থাকলে তা আরো বেড়ে যায়। তাই নিয়মিত ব্যায়াম করা দরকার। অনেক সময় পর্যাপ্ত ইনসুলিন নেয়ার পরও যদি সুগার ঠিক ভাবে না কমে তখন ভাল করে ব্যায়াম করলে অধিকাংশ ক্ষেত্রেই কাজ করে।
ইনসুলিন শুরু করলে আর বন্ধ করা যায় না, এমনটা সব সময় হয় না। ডায়াবেটিক রোগী হঠাৎ বড় অসুখে পড়লে বা গর্ভাবস্থায় যত দিন সমস্যা না কমে তত দিন ইনসুলিন
ডায়াবেটিস হলে করব কী?
চারটি করণীয়। মুখে সেবন করা ওষুধ, ইনসুলিন, স্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক সমর্থন। এগুলো খুবই জরুরি। ড্রাগ (ওষুধ), ডায়েট, শৃঙ্খলা (ডিসিপ্লিন)—এগুলো জরুরি। জীবনযাপন ঠিক রাখতে হবে, ব্যায়াম করতে হবে। নিয়মিত চেকআপও করতে হবে। বাসায় গ্লুকোমিটার রেখে নিয়মিত মাপতে হবে। ডায়াবেটিস হওয়ার পর যদি কোনো রোগী এসব মেনে খাওয়ার আগে পাঁচ থেকে ছয় আর খাওয়ার পরে দশের নিচে রাখতে পারেন, তাহলে ভালো। তিনি দীর্ঘ সময় ডায়াবেটিস নিয়ে সুস্থ থাকবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য পরিবারের সমর্থন খুবই জরুরি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chittagong
